গতকাল মহারাষ্ট্রে নান্দেড়ে হামলার পর মুখ খুললেন সুখবীর সিং বাদল। আজ (১৪ই আগস্ট,২০২৬) শুক্রবার, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তার 'প্রথম বিবৃতি'তে সুখবীর সিং বাদল বলেছেন, 'আমি ভীত নই, আগেও ভীত ছিলাম না।' এই হামলার ঘটনার কথা বলতে গিয়ে 'শিরোমণি আকালি দল' প্রধান বলেন, আমি বিশ্বাস করি যে গুরুর আশীর্বাদই আমাকে রক্ষা করেছে। শেষ পর্যন্ত সবকিছুই সর্বশক্তিমানের হাতে।' তিনি আরও বলেন, আমার প্রয়াত পিতা প্রকাশ সিং বাদল কখনোই কোনো আপস করেননি এবং সর্বদা পাঞ্জাবে শান্তি বজায় রাখার জন্য কাজ করে গেছেন। আকালি দল পাঞ্জাবের সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে।'
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল,বৃহস্পতিবার ১৩ই আগস্ট, ২০২৬ মহারাষ্ট্রের নান্দেড়ে 'নিহং শিখ' বেশধারী এক আততায়ী হামলা করে সুখবীর সিং বাদলের ওপর।তিনি হাতে প্রবল আঘাত পান।ঘটনার সময় বাদলের স্ত্রী তথা লোকসভার সাংসদ হরসিমরত কৌর বাদলও সেখানে উপস্থিত ছিলেন।এই ঘটনায় অভিযুক্ত; একজন নিহং সেবাদার। তিনি ওই গুরুদুয়ারায় কাজ করতেন। সূত্র জানিয়েছে, অভিযুক্তের নাম জসপাল সিং। তিনি আদালতের ক্লার্ক হিসেবে কাজ করতেন। গত দুই বছর তিনি 'মাতা সাহিব গুরুদুয়ারা'য় সেবাদার হিসেবে নিয়োজিত ছিলেন।এসসএডি-র প্রবীণ নেতা দলজিৎ চিমা এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেন।
এর আগেও ২০২৪ সালে তাঁর ওপর হামলা হয়েছিল। পাঞ্জাবের অমৃতসরে গোল্ডেন টেম্পলের বাইরে এক প্রাক্তন জঙ্গি তথা খালিস্তানপন্থী সমর্থক সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। তবে সেযাত্রায় তিনি অল্পের জন্য রক্ষা পান।




