নেপাল,নিউজ ডেস্ক: নেপালের বন্যা বিপর্যয় মানুষকে শিখিয়েছে অনেক কিছু। একদিকে ত্রাণ নিয়ে ছুটে গিয়েছে ভারত। আবার অন্যদিকে আমরা দেখেছি, মানুষের অসহায়তার সুযোগ নিয়ে কিছু মানুষ কীভাবে তাকে লুট করে! তবে এক্ষেত্রে যে দৃশ্য সামনে এসেছে, তাতে ফুটে উঠেছে মানুষের সেই চিরাচরিত মানবিকতার গুণই। মাত্র উনিশ সেকেন্ডের একটি রিল। তাতেই দেখা যাচ্ছে, মানুষ মানুষের জন্য কী করতে পারে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ওই রিলটি।
সূত্র: https://x.com/zingabad/status/2093627585574187167
নেপালের ভূমিধসে এখনও পর্যন্ত নিখোঁজ বহু মানুষ। মৃতের সংখ্যা অন্তত দু’হাজারের বেশি। ভোতিকোশি নদীতে ভূমিধসের কারণেই এই বন্যা এসেছিল। সেই বন্যার একটি দৃশ্যে দেখা যাচ্ছে, আটকে পড়েছেন এক যুবক। কাদা ও ধ্বংসস্তূপের নিচে গলা পর্যন্ত চাপা পড়ে রয়েছেন তিনি। উপস্থিত লোকজন তাঁকে টেনে বের করার জন্য মরিয়া হয়ে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন।
তবে উল্লেখ্য, ভারী ধ্বংসস্তূপের নিচে বুক পর্যন্ত ডুবে থাকা এক ব্যক্তির যে ভিডিওটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, সেটি আসলে ভারতের প্রয়াগরাজে একটি কোল্ড স্টোরেজ ধসের পুরনো ফুটেজ। সেটিকেই ভুলবশত সাম্প্রতিক নেপালের বন্যার সঙ্গে যুক্ত করা হয়েছে। এই নিয়ে নেটাগরিকদের মধ্যে শুরু হয়েছে বিতর্ক।
(Jazzbaat 24 Bangla এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি।)




