সরকার গঠন হয়েছে মাত্র তিন মাস। কিন্তু এর মধ্যেই একের পর এক মাস্টার স্ট্রোক দিচ্ছে বিজেপি। এবার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষদের কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিবেশ রক্ষাকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে ভিভিজি রামজি নামক প্রকল্পের মাধ্যমে একাধিক নতুন উদ্যোগের কথা ঘোষণা করল রাজ্য সরকার। গ্ৰামীন অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে ও নতুন কর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ খুবই কার্যকর হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের ১০০ দিনের কাজের সময়সীমা বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। দক্ষতার সঙ্গে কাজ সম্পন্ন করার জন্য শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়েছে। আগামী দিনে বাংলা আবাস যোজনার ধাঁচে রাজ্যের বিভিন্ন জেলায় শৌচালয় নির্মাণের কাজে এই প্রকল্পের শ্রমিকদের যুক্ত করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীন এলাকার স্বাস্থ্য বিধি উন্নত হবে। পাশাপাশি কর্মসংস্থান বাড়বে।
এরই পাশাপাশি জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় বৃক্ষরোপণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। হাতের উপদ্রব কমাতে একাধিক পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও জেলায় জেলায় গোশালা নির্মানের জন্য অর্থ বৃদ্ধি করারও পরিকল্পনা নেওয়া হয়েছে।
এইদিন মন্ত্রী দিলীপ ঘোষ আরো বলেন, পঞ্চায়েত স্তরে দুর্নীতি রোধ এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে তাদের সরকার। আসন্ন পঞ্চায়েত নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে হয় সেই দিকেই লক্ষ রয়েছে তাদের।
রাজ্য সরকারের এই প্রকল্প যদি বাস্তবে রূপায়িত হয় তাহলে উপকৃত হবে বহু মানুষ। একদিকে যেমন গ্রামীণ অর্থনীতি নতুন গতি পাবে, অপরদিকে পরিবেশ সংরক্ষণ হবে। সমাজে ও পরিবেশের বহু ইতিবাচক প্রভাব পড়বে।




