ঝাড়খণ্ডের জেএফডব্লিউসিই (JFWCE) পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য সুখবর। যাতায়াতের সুবিধার্থে বিশেষ ‘এক্সাম স্পেশ্যাল’ মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল। আগামী ১৯ জুলাই হাওড়া ও টাটানগরের মধ্যে আপ এবং ডাউন লাইনে সমস্ত স্টেশনে স্টপেজ দিয়ে চলবে এই বিশেষ ট্রেনটি।
রেল সূত্রে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানান হয়েছে,আগামী ১৯ জুলাই অর্থাৎ রবিবার ১২টা বেজে ৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে হাওড়া-টাটানগর এক্সাম স্পেশ্যাল মেমু ট্রেনটি। ওই দিনই ভোর ৫টা ৩৫ মিনিটে টাটানগর স্টেশনে গিয়ে পৌঁছবে। পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনও রকম অসুবিধা না হয় এবং তাঁরা যেন নিজেদের বাড়ির কাছাকাছি সুবিধামত স্টেশন থেকে ট্রেনে উঠতে পারেন। সেই জন্য হাওড়া এবং টাটানগরের মধ্যে থাকা প্রতিটি স্টেশনেই এই ট্রেনটি থামবে।
পাশাপাশি, পরীক্ষা শেষে নিশ্চিন্তে বাড়ি ফেরার জন্যও থাকছে বিশেষ ট্রেনের ব্যবস্থা। টাটানগর-হাওড়া এক্সাম স্পেশ্যাল মেমু ট্রেনটি ১৯ জুলাই সন্ধ্যা ৭টায় (১৯:০০) টাটানগর স্টেশন থেকে রওনা দেবে। সেটি পরের দিন অর্থাৎ ২০ জুলাই রাত ১টা ১০ মিনিটে হাওড়া স্টেশনে এসে পৌঁছবে। যাওয়ার পথের মত ফেরার পথেও এই স্পেশ্যাল ট্রেনটি রুটের সমস্ত স্টেশনে দাঁড়াবে বলে জানিয়েছে রেল।