কলকাতা, নিউজ ডেস্ক: জেনে নিন আজকের রাশিফল।
মেষ: ব্যবসার ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ নিন। প্রেমে বিশ্বাস রাখুন।বাড়িতে আপনার সঙ্গীর ব্যাপারে জানান। শেয়ারে লাভের সম্ভাবনা। দূরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন। বাবার শরীর নিয়ে ডাক্তারের সাথে আলোচনা করুন।
বৃষ: কর্মচারীর সাথে সম্পর্ক মজবুত করুন। দুস্থদের দান করে মনে শান্তি পাবেন। কাজের বিষয়ে অফিসের সহকর্মীদের অনুপ্রাণিত করতে সাহায্য করবেন। স্বামী স্ত্রী একে অন্যের অনুভূতি ভাগ করে নিতে পারবেন। এটি নতুন সম্পর্ক তৈরীর আদর্শ সময়। আপনার আচরণ বন্ধুবান্ধব ও প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবে।
মিথুন: কাজে মনোবল ফেরাতে বাবা সাহায্য করবে। আজ আপনি এমন কিছু মানুষের সান্নিধ্যে আসবেন যারা আপনার চিন্তা ও দৃষ্টিভঙ্গি বোঝে। শিক্ষকদের জন্য ভালো সুযোগ আসতে পারে।ব্যবসায় উন্নতির যোগ।
কর্কট: ব্যবসার ক্ষেত্রে এটি খুব ভালো দিন। অর্থ লাভের যোগ রয়েছে। কঠোর পরিশ্রমে সুনাম অর্জন করবেন। আপনার চিন্তা ভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পারিপার্শ্বিক মানুষকে আকৃষ্ট করবে। বাইরের কাজের পাশাপাশি বাড়ির মানুষের সঙ্গেও সম্পর্ক ভালো হবে।
সিংহ: ফটকা কিছু পাওয়ার যোগ রয়েছে। ভাগ্য আজ আপনাকে বিশেষ সুযোগ দিতে চলেছে। প্রেমে বাধা সম্মুখীন হতে পারেন। তবে ধৈর্য রাখুন। আত্মীয়দের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে। ব্যবসায় নতুন দিশা খুঁজে পাবেন। বন্ধুরা নেশার জন্য উস্কানি দেবে। বন্ধুদের থেকে দূরে থাকুন।
কন্যা: শিল্পীরা লাভবান হবেন। পারিপার্শ্বিক কারণে মানসিক চাপ থাকতে পারে। সারাদিন অস্থিরতা অনুভব করবেন।নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো দিন। সবাইকে বিশ্বাস করবেন না। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে।
তুলা: সতর্ক থাকুন আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করতে পারেন।ব্যবসায় অনিশ্চয়তা অনুভব করবেন।ব্যবসায় মনোযোগ দিন।শরীরের যত্ন নিন। যোগাযোগের অভাবের জন্য প্রেমে বিবাদ আসতে পারে। তবে শেয়ারে লাভের সম্ভাবনা রয়েছে। দূরের কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
বৃশ্চিক: প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভালো করতে বন্ধুর সাহায্য পাবেন। ব্যবসায় কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। স্ত্রী ও সন্তানের উপর নির্ভর করুন। একাকীত্ববোধ করতে পারেন। আগুন থেকে সাবধানে থাকুন। অর্থ লাভে বাধা পড়তে পারে।
ধনু: ধৈর্য রাখুন। নিজের উপর বিশ্বাস রাখুন। ব্যবসায় উন্নতি হবে।নিজের মন ভালো রাখার চেষ্টা করুন। সম্পর্কের প্রতি আপনার মনোভাব পরীক্ষা করতে পারেন আপনার ভালোবাসার মানুষ। বুদ্ধি দিয়ে শেয়ারে বিনিয়োগ করুন। পেটের সমস্যায় ভুগতে পারেন।
মকর: বন্ধুদের সঙ্গে ভ্রমণ নিয়ে আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবনে স্থিতিশীল হন। ব্যবসায় শান্তি বজায় রাখুন। কাজের জায়গায় বসের সঙ্গে মতের আমিল হবে। কোনও কিছুতে উত্তেজিত হবেন না। কাজের জায়গায় উন্নতির যোগ রয়েছে।
কুম্ভ: গুরুজনদের সঙ্গে ভালোভাবে কথা বলুন। এতে বড় ধরনের সমস্যা এড়িয়ে যেতে পারবেন। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। ব্যবসার জন্য এই দিনটি খুবই ভালো। তবে কোনো কারণে মানসিক অশান্তিতে ভুগতে পারেন। অশান্তি মোকাবিলা করার সাহস রাখুন। শেয়ারে ভালো লাভের যোগ রয়েছে।
মীন: দিনের শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে। চেষ্টা করুন মাথা ঠান্ডা রাখার। ব্যবসায় লাভের সম্ভাবনা। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত হতে পারেন শেয়ারে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর সঙ্গে কোন বিবাদে জড়াবেন না।