নিউজ ডেস্ক: দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সে আটক অবস্থাতেই সমবেত কন্ঠে জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ জানালেন আইনজীবীরা। ১০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ দেখানোর পর যন্তরমন্তরের দিকে এগোনোর সময় প্রায় ১০০ জন আইনজীবীকে আটক করে দিল্লি পুলিশ। তাঁদের মধ্যে সুপ্রিম কোর্টের একাধিক অ্যাডভোকেট-অন-রেকর্ডও ছিলেন। পরে, তাঁদের যমুনা স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ জানান তাঁরা। আইনজীবীদের আটক করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্টের বার সংগঠনগুলি প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করে। এরপর মধ্যস্থতার মাধ্যমে প্রায় দু ঘন্টা পর আটক করা আইনজীবীদের মুক্ত করা হয়।
CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্তি
Related News
Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন
মাঝ আকাশে ভয়ঙ্কর ঘটনা। দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে হঠাৎ আগুন ধরে যায়। দাউদাউ করে আগুন ধরে যায় যাত্রীআসনের মাথার কাছে থাকা হ্যান্ড লাগেজ রাখার তাকে। ঘটনায় রীতিমতো মাঝআকাশে হুলস্থুল পড়ে যায়। তবে আগুন লা...
১১ অক্টো ২০২৬, ০৫:২৯ পিএম · 2 মিনিট
DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সা...
১০ই অক্টোবরের গভীর রাতের এক দৃশ্য। ঘড়ির কাঁটায় তখন রাত তিনটে বেজে গেছে। বাইরে তীব্র উদ্বেগ আর আতঙ্কের পরিবেশ থাকলেও গুরুদুয়ারার ভেতরের শ্বেতপাথরের চত্বরে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ছবি। খোলা আকাশের নিচে সারি দিয়ে শান্তিতে ঘুমিয়ে রয়েছেন ক্লান্ত-বিধ্বস্ত শত শত আন্দোলনকারী। কারও মাথায় ফেট্টি বাঁধা, কারও পাশে পড়ে রয়েছে আন্দোলনের প্রচারপত্র ও সাধারণ ব্যাগপত্র। দিনভর দীর্ঘ লড়াই, পুলিশের তাড়া আর অনিশ্চয়তার পর এই চত্বরই যেন হয়ে উঠেছিল তাঁদের নিরাপদ আশ্রয়স্থল।
১১ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট
CJP Press Conference : ভারত সরকার 'যুদ্ধে নেমেছে দেশের নাগরিকের সাথে' ফের লড়াইয়ে...
সাংবাদিক সম্মেলন থেকে সরকারকে হুংকার দিল সিজেপি।
১১ অক্টো ২০২৬, ০৩:১৬ পিএম · 3 মিনিট
Dhruv Rathee: ‘শোয়ার ঘরে ঢুকে কিডন্যাপ করা হয়েছে’, মুক্তির পর মুখ খুললেন ধ্রুব রাঠ...
নিউজ ডেস্ক: জ্ঞানেশকাণ্ডে উত্তাল রাজধানী দিল্লি। যতক্ষণ না পদত্যাগ করছেন জ্ঞানেশ, ততক্ষণ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ-কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। সেই কর্মসূচিতেই অংশ নিতে গিয়েছিলেন ইউটিউবার ধ্রুব রাঠি। ক...
১১ অক্টো ২০২৬, ০২:৫৮ পিএম · 2 মিনিটTop Comments (0)
No approved comments yet.