মেষ: ব্যবসায় যোগাযোগ ভাল থাকবে। বাড়িতে অতিথি আসতে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। অশান্তির সম্ভবনা রয়েছে। বাবা-মায়ের জন্য খরচ বাড়তে পারে, আত্মীয়দের সঙ্গে সময় কাটালে আনন্দ পাবেন। প্রেমের ক্ষেত্র শুভ। দাম্পত্যজীবনে সুখবর অপেক্ষা করছে।
বৃষ: সন্তান অসুস্থ থাকলে স্বাস্থ্যের উন্নতি হবে। স্বামী স্ত্রীর কথাবার্তায় মাধুর্য বাড়বে। ব্যবসায় বাহুল্য বৃদ্ধি পাবে। বাড়িতে খরচের দিকে নজর দিন। স্বামী স্ত্রীর সঙ্গে আলোচনা করে কাজ করুন। প্রেমের ক্ষেত্রে প্রত্যাশা পূরণ না-ও হতে পারে।
মিথুন: পড়াশোনার জন্য বিদেশ যাত্রার যোগ। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে। সামান্য সর্দিতে ভুগতে পারেন। ব্যবসার প্রয়োজনে খরচ বাড়তে পারে। খেলাধুলোতে পুরস্কার পেতে পারেন। একাকী সময় কাটানোয় শান্তি পাবেন।
কর্কট: এই দিনটি ভালবাসা পূর্ণ এবং সুখের হবে। ব্যবসার স্থান খুব ভাল। মহাজনের সঙ্গে সম্পর্ক দীর্ঘমেয়াদি হবে। বাড়ির কোনও জিনিস কেনা যেতে পারে। তাতে সকলের কাছে আকর্ষণের পাত্র হতে পারবেন।
সিংহ: ব্যবসায় আত্মবিশ্বাসী হবেন। আয় বাড়বে। বসের সঙ্গে কথাবার্তা খুব ভাল হবে। বন্ধুর সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নিতে পারবেন। আত্মীয়ের সঙ্গে যোগাযোগ সহজ হবে। নতুন বিবাহ করলে এই সময় অনুভূতিগুলো খোলাখুলি ভাবে প্রকাশ করতে পারবেন।
কন্যা: প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক গভীর হবে। প্রেমের ক্ষেত্রে আবেগপ্রবণ থাকবেন। ভাইয়ের সঙ্গে সম্পর্কে উন্নতি। কাজের প্রশংসা পাবেন। ব্যবসায় আনন্দ এবং সন্তুষ্টি আসবে। অর্থভাগ্য খুব ভাল।
তুলা: বন্ধু আবেগের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। ব্যবসায় যোগাযোগ মজবুত হবে। ব্যবসা লাভজনক হবে। প্রেমের জন্য অত্যন্ত সুখের হবে। অফিসের সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনুভব করবেন। শেয়ারবাজারে বিনিয়োগ না করাই ভাল। সন্তানের ব্যপারে স্বামী স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে।
বৃশ্চিক: খ্যাতি অর্জন করবেন। ব্যবসায় আত্মবিশ্বাস বাড়বে। বন্ধুদের সঙ্গে কথাবার্তা মধুর হবে। খরচ বাড়বে। ভাই-বোনের সঙ্গে যোগাযোগ সহজ হবে। দরকারি কাজ দুপুরের পরে করবেন। শেয়ারে বিনিয়োগ করবেন না।
ধনু: স্বামী স্ত্রীর মধ্যে কোনও অশান্তি থাকলে তার সমাধান হবে। কর্মচারীকে অনুপ্রেরণা দিন। ভ্রমণ আনন্দদায়ক হবে। মনে সন্তুষ্টি আসবে। কোনও বুদ্ধিদাতা শেয়ারে বিনিয়োগে সাহায্য করবে। কাউকে কোনও কথা দেবেন না।
মকর: অফিসে উদ্বিগ্ন বাড়বে এবং নিরাপত্তাহীন বোধ হতে পারে। বাড়ির অশান্তির সম্ভাবনা। মানসিক স্থিতি নষ্ট হতে পারে। বন্ধু ব্যবসার কাজে সাহায্য করবে। ধৈর্য ধরুন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। বাবার শরীরের ব্যপারে মানসিক চাপ থাকতে পারে।
কুম্ভ: স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কথা বলে স্বস্তি পেতে পারেন। মনে রাখবেন, বিপদের শেষে একটি নতুন রাস্তা থাকে। সন্তানের জন্য কিছুটা সময় বের করুন। নিজেকে সময় দিন। অন্যের অনুভূতিগুলো বুঝুন। ব্যবসায় বিনিয়োগ করা যেতে পারে। ব্যবসায় চাপ মুক্ত থাকবে। অর্থ লাভের যোগ।
মীন: ব্যবসায়িক সম্পর্ক উন্নতির দিকে মন দিন। এই সময় নতুন কিছু শুরু করার জন্য শুভ। শিল্পের দিকে এটি অত্যন্ত ইতিবাচক দিন। বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি হবে। পশুপাখির জন্য কিছু খরচ হতে পারে।