JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০৮:৩৯ এএম
Breaking
Horoscope: ২৪ নভেম্বর মঙ্গলবার কেমন কাটবে ১২ রাশির দিন? কার জীবনে আসবে বাধা, জেনে নিন বিস্... Ritabrata Banerjee: ‘পশ্চিমবঙ্গ’ নাম মুছে ফেলা মানে ইতিহাসকে অস্বীকার করা, বিধানসভায় সরব ঋ... WhatsApp: অফিস বা শেয়ার্ড কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করছেন? বড়সড় সাইবার প্রতারণার... Kunal Ghosh: ‘আমার কাঁধে বন্দুক রেখেছিল দল’, তেরো বছর আগের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কুণাল,... নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ, জেলের ভিতরেই মৃত্যুঝুঁকি ইমরান খানের? Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রা... East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল Horoscope: ২৪ নভেম্বর মঙ্গলবার কেমন কাটবে ১২ রাশির দিন? কার জীবনে আসবে বাধা, জেনে নিন বিস্... Ritabrata Banerjee: ‘পশ্চিমবঙ্গ’ নাম মুছে ফেলা মানে ইতিহাসকে অস্বীকার করা, বিধানসভায় সরব ঋ... WhatsApp: অফিস বা শেয়ার্ড কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করছেন? বড়সড় সাইবার প্রতারণার... Kunal Ghosh: ‘আমার কাঁধে বন্দুক রেখেছিল দল’, তেরো বছর আগের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক কুণাল,... নিয়ন্ত্রণের বাইরে রক্তচাপ, জেলের ভিতরেই মৃত্যুঝুঁকি ইমরান খানের? Bangladesh: গ্রামীণ ব্যাঙ্কের শাখায় হামলা বন্ধের আর্জি ইউনুসের, এক মাসে পেট্রল বোমায় আক্রা... East Bengal: শেষ সুযোগ ঘরের মাঠে, আল হুসেইনের বিরুদ্ধে জিততেই হবে হাবাসের ইস্টবেঙ্গলকে KL Rahul: তিন ফরম্যাটে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলাম, স্বীকার করলেন রাহুল

Mamata Banerjee: 'আইনজীবীরা একজোট হোন’, বিকাশরঞ্জনের বাড়িতে হামলায় বড় দাবি মমতার

Mamata Banerjee: 'আইনজীবীরা একজোট হোন’, বিকাশরঞ্জনের বাড়িতে হামলায় বড় দাবি মমতার
ছবি: নিজস্ব ছবি

কলকাতা, নিউজ ডেস্ক: আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ। এবার এই হামলার ঘটনায় সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। বলেন, 'বারুইপুর আদালত, ব্যাঙ্কশাল আদালত, চন্দননগর এবং শালবনির ঘটনার পর এবার কলকাতায় সিনিয়র অ্যাডভোকেট বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গোটা ঘটনাটি ভিডিওতে ধরা পড়েছে। এই ধরনের হামলার ঘটনায় নিরাপত্তা ও রাজ্যের আইনশৃঙ্খলা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে অতীতে রাজনৈতিক ও আইনি মতপার্থক্য থাকলেও শালীনতার সীমা কখনও লঙ্ঘিত হয়নি। সংবিধান ও বিচারব্যবস্থার প্রতি আস্থা রেখে বিরোধী মতকে সম্মান করার প্রয়োজনীয়তার কথাও বলেন। পোস্টে আরও অভিযোগ করে বলেন, 'সংসদ থেকে বিধানসভা, স্থানীয় প্রশাসন থেকে আদালত, বিভিন্ন ক্ষেত্রে ভিন্নমতের কণ্ঠস্বরকে দমন করা হচ্ছে। রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ নির্বিশেষে আইনজীবীদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একাধিক পরিসংখ্যান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত পাঁচ মাসে ২,৪৫৪টি ধর্ষণ, ৬০০টি খুন, ১৩,১১৪টি খুনের চেষ্টা এবং ৩২,৩৪১টি গুরুতর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি। রাজ্যে ‘আইনহীনতা’ এবং ‘রাষ্ট্রীয় মদতে অরাজকতা’র অভিযোগ তুলেছেন। আইনজীবীরা আদালতের আধিকারিক হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও তাঁদের উপর হামলার ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলে কড়া বার্তা দেন মমতা।

বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ হামলার ঘটনা ঘটে। রাস্তা থেকে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সিপিআইএম নেতার বাড়ি লক্ষ্য করে বিয়ারের বোতল ছোড়ে বলে অভিযোগ৷ সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও। সেখানে দেখা গিয়েছে, একজন ব্যক্তি বাইকে করে আসেন। আর তারপর বাইক থেকে নেমে ব্যাগ থেকে একটি বোতল বের করেন ও সেই বোতল ছোড়া হয় বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির জানলা লক্ষ্য করে।

বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, এটি পূর্বপরিকল্পিত। তাঁর কথায়, মুখ ঢেকে এবং নম্বর প্লেট আড়াল করে হামলাকারীরা এসেছিল। খবর পেয়ে বিকাশরঞ্জনবাবুর বাড়িতে পৌঁছয় পূর্ব যাদবপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আইনজীবী মহলে এই ঘটনা তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ তৈরি করেছে। এদিকে হামলার জন্য ‘হিন্দুত্ববাদীদের’ দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিকাশবাবু। বর্ষীয়ান সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এরা যদি সন্ত্রাসী না হয় তবে কারা? ওই সন্ত্রাসীরা জেনে রাখুক, আমাকে ভয় দেখানো যাবে না। এবার আমি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেব। সবাই যাতে সাবধানে হয়ে যায়।'

350 Views 0 Likes 0 Comments

Related News

হাসপাতাল চত্বর থেকে সরবে বেআইনি দোকান-হকার, কড়া নির্দেশ স্বাস্থ্য ভবনের
মহানগর

হাসপাতাল চত্বর থেকে সরবে বেআইনি দোকান-হকার, কড়া নির্দেশ স্বাস্থ্য ভবনের

কলকাতা, নিউজ ডেস্ক: এবার রোগীদের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও স্বার্থরক্ষায় কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। হাসপাতাল চত্বরে আর কোনওভাবেই রাখা যাবে না অনুমোদনহীন দোকান ও হকার। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, রোগী ও তাঁদের পর...

২৩ নভে ২০২৬, ০৬:৫১ পিএম · 1 মিনিট
Ranjita Sinha: ট্রান্সজেন্ডারদের কর্মসংস্থানে রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপ,  আশাবাদী ডঃ রঞ্জিতা সিনহা
মহানগর

Ranjita Sinha: ট্রান্সজেন্ডারদের কর্মসংস্থানে রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, আশাব...

ইতিমধ্যেই প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে কোন এলাকায় কতজন ট্রান্সজেন্ডার রয়েছেন তার তথ্য সংগ্রহ করতে। কাজের আগে তাঁদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাঁদের সঙ্গে পুরসভা ও ট্রাফিক বিভাগের নির্দিষ্ট দলও যুক্ত থাকবে, যাতে সাধারণ মানুষের মনে কোনওরকম ভীতি বা বিভ্রান্তি তৈরি না হয়।

২৩ নভে ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট
Shamik Bhattacharya: পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়েই কড়া বার্তা শমীকের! কেন এমন সতর্কতা?
মহানগর

Shamik Bhattacharya: পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়েই কড়া বার্তা শমীকের! কেন এম...

কলকাতা: দলের জনপ্রতিনিধিদের আচরণ নিয়ে এবার প্রকাশ্য মঞ্চ থেকেই সতর্কবার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিধায়কের...

২৩ নভে ২০২৬, ০৬:২৫ পিএম · 2 মিনিট
WBSEDCL: তিন মাসের অপেক্ষা শেষ! ..... থেকেই প্রতি মাসে আসবে বিদ্যুৎ বিল
মহানগর

WBSEDCL: তিন মাসের অপেক্ষা শেষ! ..... থেকেই প্রতি মাসে আসবে বিদ্যুৎ বিল

কলকাতা: বিদ্যুৎ গ্রাহকদের জন্য বড় সুখবর। এবার থেকে আর তিন মাস অন্তর নয়, প্রতি মাসেই আসবে বিদ্যুতের বিল। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এমনই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বিদ্যুৎ বণ্ট...

২৩ নভে ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.