ভারতের সন্মান আরও উঁচু হয়ে গেল বিশ্বের দরবারে । ভারতের নানা ক্ষেত্রে খ্যাতি নিয়ে কোনও তুলনাই নেই। তাকে নিয়ে নানা মানুষ গর্ব বোধ করেন। এই মহান দেশের সংস্পর্শে এসেছেন বহু বিদেশি। সকলেই যে তার প্রতি খারাপ করেছেন তা নয়। কোনও বিদেশি এই দেশেই থেকে গেছেন সারাজীবন। কেউ কেউ এই দেশের টানেই ছুটে এসেছেন নিজের দেশ ছেড়ে বহু বার ।
এবার সেই সন্মানের মুকুটে জুড়ল আরেকটি পালক। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। সেখানে বেড়াতে গেছিলেন একজন ভারতীয় ইউটিউবার। তার নাম শুভম জৈন। সমাজমাধ্যম জুড়ে তার ফলোয়ার কম নয়। তিনি একটি ভিডিও ছেড়েছেন । কি আছে সেই ভিডিওতে ?
দেখা গেছে, সেই ভিডিওতে একজন জার্মান বাসিন্দা একটি প্রশ্নের উত্তরে প্রশংসা করে বলছেন- "দেড়শ বার ভারত গেছি। মা কসম। চল্লিশ বছর ধরে। আমার ভাল লাগে। দেখুন আমি শাকাহারি। ভারত শাকাহারিদের জন্য জান্নাত (স্বর্গ)।" এরপর শুভমের প্রশ্নের জবাবে ব্যক্তিটি মজা করে বলেন "ভোজপুরি আবাওত কা?" তারপর তিনি মন্তব্য করেন "ভারত স্বাগত মে রাহেগা।" ওই ব্যক্তির নাম রায়ান। বোঝাই যাচ্ছে ভারতের আসন উঁচু রয়েছে চিরকাল।




