JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০৬:২৩ এএম
Breaking
সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া! সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া!

কোভিড পরীক্ষায় অনিয়ম,কাঠগড়ায় তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'

কোভিড পরীক্ষায় অনিয়ম,কাঠগড়ায় তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'

সেবাশ্রয় প্রকল্পের দুর্নীতির পর আবারও কাঠগড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২২ সালে ডায়মন্ড হারবারে ‘মেগা কোভিড-১৯ টেস্টিং ড্রাইভ’-এ চিকিৎসায় গাফিলতি ও তথ্যে অনিয়মের অভিযোগে বড়সড় পদক্ষেপ করল জাতীয় মেডিক্যাল কমিশন। বিষয়টি নাম জড়িয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। গুরুত্ব বিবেচনা করে এনএমসি-র এথিক্স অ্যান্ড মেডিক্যাল রেজিস্ট্রেশন বোর্ড অভিযোগটি পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের কাছে পাঠিয়েছে এবং যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছে।

 এই ঘটনাটি নিয়ে অভিযোগ জানান বিজেপির নেতা অভিজিৎ দাস (ববি)। তাঁর দাবি,২০২২ সালের ১২ জানুয়ারি একদিনেই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ৫৩২০৩টি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার কথা বলা হয়েছিল। তবে তিনি এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একাধিক মারাত্মক প্রশ্ন তুলেছেন। প্রায় ৫৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা ও তথ্য যাচাইয়ের দায়িত্বে মাত্র ২৬ জন চিকিৎসক ছিলেন,যা বাস্তবে প্রায় অসম্ভব।

 তিনি এই প্রসঙ্গে বলেছেন--'অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানকার মানুষের বিশ্বাস ভেঙেছেন।তিনি চাউর করেছেন একদিনেই নাকি ৫৫হাজার করোনা টেস্ট করেছেন। তা নিয়ে তিনি টুইট করেন,ফেসবুকেও দেন।উনি যে ৫৩হাজার টেস্ট করালেন,এত কিট উনি কোথায় পেলেন?'শুধুমাত্র মন্তব্য করেই থামেননি ডায়মন্ডহারবারের এই বিজেপি নেতা। তাঁর করা অভিযোগপত্রে মূল অভিযুক্ত হিসেবে নিশানায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 

সেদিনের সরকারি বুলেটিন অনুযায়ী সমগ্র রাজ্যে পরীক্ষা হয়েছিল ৭১৭৯২টি। যদি ডায়মন্ডহারবারেই ৫৩ হাজার পরীক্ষা হয়, তাহলে রাজ্যের বাকি পরীক্ষার পরিসংখ্যান নিয়ে অসামঞ্জস্যতা দেখা দেবে। আইসিএমআর-র কোল্ড চেইন বজায় রাখা,কিট ভ্যালিডেশন এবং বায়োমেডিক্যাল বর্জ্য নিষ্কাশনের নির্দিষ্ট বিধিমালা মানা হয়নি। স্বাস্থ্য সংক্রান্ত প্রচারে রাজনৈতিক স্লোগান ব্যবহার করে চিকিৎসার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ।এই প্রেক্ষিতে তৎকালীন সিএমওএইচ এবং বিএমওএইচ সহ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের ভূমিকা খতিয়ে দেখতে আর্জি জানিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস(ববি)।

39 Views 0 Likes 0 Comments

Related News

সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ!
রাজ্য

সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ!

ঘটনাটি নদীয়ার শান্তিপুরের ফুলিয়া বয়রার এলাকার। ভাইয়ে ভাইয়ে পুরনো জমি ও শরিকি বিবাদ মেটানোর নামে নিয়মিত টাকা দাবি এবং বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে এক বিজেপি নেত্রীর স্বামী তাপস পাল ওরফে নিতাইয়ের বিরুদ্ধে।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৪৭ পিএম · 2 মিনিট
অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র
রাজ্য

অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র

অভিযোগ উঠেছে, পুরস্কারের টাকা কবে এবং কিভাবে পাওয়া যাবে, তা জানতে চাইলে গ্রাহককে এআইয়ের সাহায্যে তৈরি বিভিন্ন নকল তথ্য দেখানো হত। কখনও আয়কর, কখনও জিএসটি, আবার কখনও অন্য কোনও প্রশাসনিক কারণ দেখিয়ে টাকা দাবি করা হত।

১৮ সেপ্টে ২০২৬, ১১:৪৪ পিএম · 2 মিনিট
সরকারি ভাতা পেতেই আঁচল দিয়ে ফ্লেক্স মুছলেন আপ্লুত বৃদ্ধা
রাজ্য

সরকারি ভাতা পেতেই আঁচল দিয়ে ফ্লেক্স মুছলেন আপ্লুত বৃদ্ধা

অবশেষে কাটল সেই খরা। কেন্দ্রের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সম্প্রতি প্রতি মাসে ১৫০০ টাকা করে তাঁর ভাতা বরাদ্দ হয়। জীবনের শেষ প্রান্তে এসে এইটুকু নিশ্চিত সংস্থান পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন তিনি।

১৮ সেপ্টে ২০২৬, ১১:২৬ পিএম · 1 মিনিট
‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন!
রাজ্য

‘খাম’ প্রতীক ঘিরে নন্দীগ্রামে নতুন বিতর্ক, উপনির্বাচনে প্রতীক নিয়ে তুমুল টানাপোড়েন...

উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই জোড়াফুল প্রতীকের ওপর অধিকার নিয়ে নন্দীগ্রামে তৃণমূল শিবিরের অন্দরে জটিল সমীকরণ তৈরি হয়েছিল। একই চিহ্নের দাবিদার হিসেবে ময়দানে ছিলেন অল ইন্ডিয়া তৃণমূলের সঞ্চিতা প্রধান দে এবং মহম্মদ এহতেশামুল হক।

১৮ সেপ্টে ২০২৬, ১০:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.