JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৮:০৪ পিএম
Breaking
৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড় সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড় তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬ ‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা আরও এক মামলায় ৫ অক্টোবর পর্যন্ত হেফাজত, মঙ্গলবার হাই কোর্টে শুনানি ৫ মাসে রফতানি প্রায় ৪০% বাড়ল, নেপথ্যে AI-র দৌড় সান ফ্রান্সিসকোয় ‘টার্মিনেটর’ লড়াই ঘিরে তোলপাড় তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬ ‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা আরও এক মামলায় ৫ অক্টোবর পর্যন্ত হেফাজত, মঙ্গলবার হাই কোর্টে শুনানি

রোগী নিয়ে নদী পারাপারে কলার ভেলায়, ৫ বছরেই ভেঙে পড়ল সেতু

রোগী নিয়ে নদী পারাপারে কলার ভেলায়, ৫ বছরেই ভেঙে পড়ল সেতু
ভেঙে পড়ল পাথরপ্রতিমা ব্লকের কংক্রিটের সেতু ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

গঙ্গাধরপুর, নিউজ ডেস্ক: ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। আচমকাই বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। চোখের নিমেষে মাঝখান থেকে ভেঙে কালু নদীর জলে তলিয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের গুরুত্বপূর্ণ কংক্রিটের সেতুটি। মাত্র পাঁচ বছর আগে প্রায় ৩২ লক্ষ টাকা সরকারি খরচে তৈরি হওয়া সেতুটি ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে গেল দুই পঞ্চায়েতের যোগাযোগ। ক্ষোভে ফুঁসছেন আবাদ গঙ্গাধরপুর ও শ্রীনারায়ণপুর-পূর্ণচন্দ্রপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। নদী পারাপারের জন্য এখন এলাকাবাসীর একমাত্র ভরসা কলাগাছের ভেলা বা মান্দাস।

দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের আবাদ গঙ্গাধরপুরের সঙ্গে শ্রীনারায়ণপুরকে জুড়তে এই সেতুটিই ছিল মূল ভরসা। ফলে সেতুটি ভাঙতেই স্তব্ধ হয়ে পড়েছে এলাকার স্বাভাবিক জনজীবন। স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ সবাই চরম বিপাকে। সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে রোগীদের নিয়ে। কালু নদী পেরিয়েই পৌঁছতে হয় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিংবা রামগঙ্গায় বিডিও অফিসে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জরুরি চিকিৎসার পথ সম্পূর্ণ বন্ধ। নিরুপায় হয়ে প্রাণের ঝুঁকি নিয়ে স্থানীয়রা কলার ভেলায় রোগী ও শিশুদের পারাপার করাতে বাধ্য হচ্ছেন

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সকালে সেতু চত্বরে স্থানীয় মানুষের ঢল নামে। ক্ষুব্ধ গ্রামবাসীদের বক্তব্য, পাঁচ বছর আগে যখন সেতুটি তৈরি হচ্ছিল, তখনই ঠিকাদারদের নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিরুদ্ধে তাঁরা মুখ খুলেছিলেন। সেতুটি তৈরির সময়ই একবার ভেঙে পড়েছিল।

অভিযোগ, তখন দায়সারা ভাবে সামান্য কিছু সরু রড গুঁজে তড়িঘড়ি ঢালাই করে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, সে সময় প্রতিবাদ জানাতে গেলে ঠিকাদারের লোকজন গ্রামবাসীদের মারধর করে এবং পুলিশে দেওয়ার হুমকি দিয়ে মুখ বন্ধ করিয়েছিল। ৩২ লাখ টাকার সেই ‘কাঁচা কাজ’-এর খেসারত আজ হাতেনাতে দিতে হল গোটা এলাকাকে। বিক্ষোভের খবর পেয়ে সুন্দরবন বিষয়ক উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তিনি জানান, প্রশাসন ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত সেতু পুনর্নির্মাণ বা মেরামতের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, পাঁচ বছর আগে সেতু তৈরিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন তিনি। তবে প্রশাসনের প্রতিশ্রুতির চেয়েও এই মুহূর্তে স্থানীয়দের মূল দাবি একটাই নদীর ওপর দ্রুত যেন যাতায়াতের বিকল্প স্থায়ী ব্যবস্থাটুকু গড়ে তোলা হয়।

33 Views 0 Likes 0 Comments

Related News

তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন
রাজ্য

তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন

গজলডোবা, নিউজ ডেস্ক: সোমবার সকালে তিস্তার বুক জুড়ে তখন তীব্র জলস্রোত। নদীর এপার-ওপারে চলছিল স্বাভাবিক ব্যস্ততা। আচমকায় নদীর তীব্র জলশ্রোত যেন বদলে দিল একটি ছোট্ট প্রাণের ভাগ্য। বহুদূর ভেসে যাওয়ার পর তাকে ঘিরে শুরু হল ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৫৪ পিএম · 2 মিনিট
আরও এক মামলায় ৫ অক্টোবর পর্যন্ত হেফাজত, মঙ্গলবার হাই কোর্টে শুনানি
রাজ্য

আরও এক মামলায় ৫ অক্টোবর পর্যন্ত হেফাজত, মঙ্গলবার হাই কোর্টে শুনানি

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের আইনি জটিলতা আরও বাড়ল। নতুন একটি মামলায় তাঁকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে হলদিয়া মহকুমা আদালত। উল্লেখযোগ্য...

২১ সেপ্টে ২০২৬, ০৭:১৩ পিএম · 2 মিনিট
ঘুমন্ত গৃহবধূকে ইট দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ নদিয়ায়
রাজ্য

ঘুমন্ত গৃহবধূকে ইট দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ নদিয়ায়

নিউজ ডেস্ক: নদিয়ার ফুলিয়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে। মৃতার নাম মিতালি বিশ্বাস (৪০)। অভিযোগ, বাড়ির বাইরে থেকে মাটি খুঁড়ে ঘরে প্রবেশ করে দুষ্কৃতীরা। এরপর ঘুমন্ত অবস্থায় মিতালিকে ইট ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:০৮ পিএম · 2 মিনিট
লাইন থেকে ছিটকে গেল ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, ব্যাহত ট্রেন পরিষেবা
রাজ্য

লাইন থেকে ছিটকে গেল ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, ব্যাহত ট্রেন পরিষেবা

নিউজ ডেস্ক: বালুরঘাট স্টেশনের কাছে সোমবার বিকেলে আচমকাই লাইনচ্যুত হল ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন। ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটে বলে রেল সূত্রে জানা গিয়েছে। ইঞ্জিন...

২১ সেপ্টে ২০২৬, ০৭:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.