JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ০৩:৪১ এএম
Breaking
'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ

স্বাস্থ্যদফতরের বিরাট ঘোষণা, নজরে 'আয়ুষ্মান দিবস'

স্বাস্থ্যদফতরের বিরাট ঘোষণা, নজরে 'আয়ুষ্মান দিবস'

রাজ্যে ১৬ অগস্ট দিনটিকে 'আয়ুষ্মান দিবস' হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বিশেষ দিনেই রাজ্যজুড়ে চালু হবে 'আয়ুষ্মান ভারত' এবং 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা'। শুক্রবার স্বাস্থ্য ভবনে আয়োজিত এক যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিকরা। ওই অনুষ্ঠানেই স্বাস্থ্যসাথী নিয়ে ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যজুড়ে ১৬ অগস্ট আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত। ওই একইদিনে চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনাও। এই ঘোষণা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ওই দুই প্রকল্পেই পাঁচ লক্ষ ক্যাশলেস পরিষেবা দেওয়া হবে। এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে-বিগত সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? 

এবার তাও স্পষ্ট করে দিলেন স্বাস্থ্যমন্ত্রী। এই প্রসঙ্গে আশ্বাস দেন  শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘আগামী দুই-তিম মাস ‘স্বাস্থ্যসাথী’, ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’, তিনটি প্রকল্পই একসঙ্গে চলবে। উপভোক্তারা যখন ধাপে ধাপে নতুন দুই প্রকল্পে সম্পূর্ণ স্থানান্তরিত হয়ে যাবেন এবং কোনও পরিষেবায় অসুবিধা থাকবে না, তখনই ধীরে ধীরে স্বাস্থ্যসাথী প্রকল্প প্রত্যাহার করে নেওয়া হবে।’

কী কী পরিষেবা পাওয়া যাবে, সে নিয়ে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সেগুলো জানা যাক -

১)৫ লক্ষ টাকার ক্যাশলেস পরিষেবা দেওয়া হবে প্রতি পরিবারকে। বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে। পরিবারের সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা নেই।

২)যদি কোনও রোগী আগে থেকেই কোনও জটিল রোগে আক্রান্ত থাকেন,তবে প্রথম দিন থেকেই চিকিৎসার যাবতীয় খরচ এই প্রকল্পের আওতায় থাকবে।

৩)হাসপাতালে ভর্তির ৩ দিন আগে থেকে শুরু করে ছুটি পাওয়ার পর ১৫ দিন পর্যন্ত যাবতীয় ওষুধপত্র, স্বাস্থ্য পরীক্ষা এবং ফলো-আপ চিকিৎসার খরচ এই প্রকল্পে বহন করা হবে।

৪)হাসপাতালে গিয়ে আলাদা কার্ড নিয়ে হয়রানি হতে হবে না জনসাধারণ কে। হাসপাতালে থাকা নির্দিষ্ট কাউন্টারে আধার কার্ড দিলেই তাৎক্ষণিক ডিজিটাল ভেরিফিকেশন হয়ে যাবে।

৫)পরিযায়ী শ্রমিক বা ভ্রমণের সময় অসুস্থ হলে পশ্চিমবঙ্গের নাগরিকরা শুধু রাজ্যেই নয়, দেশের যে কোনও প্রান্তে থাকা ৪০ হাজারেরও বেশি অনুমোদিত হাসপাতালে এই সুবিধা পাবেন।

35 Views 0 Likes 0 Comments

Related News

Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক
রাজ্য

Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক

সোমবার রায়গঞ্জ থানার পুলিশি গোপন সূত্রে খবর পেয়ে মোহনবাটি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে আগ্নেয়াস্ত্র সহ ২ যুবককে গ্রেফতার করা হয়।

২৮ সেপ্টে ২০২৬, ১০:২২ পিএম · 2 মিনিট
School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল
রাজ্য

School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল

শহরের বিএস রোডের সেন্ট্রাল স্কুল ফর গার্লস জুনিয়র হাই স্কুলে আচমকা পরিদর্শনে যান জেলা শিক্ষা দফতরের প্রতিনিধি তথা এআই অফ স্কুলস শুকদেব প্রামাণিক।

২৮ সেপ্টে ২০২৬, ০৮:৪৪ পিএম · 2 মিনিট
Siliguri, Congress Strike : ভোট-অনিয়মের অভিযোগ,নিশানায় নির্বাচন কমিশন
রাজ্য

Siliguri, Congress Strike : ভোট-অনিয়মের অভিযোগ,নিশানায় নির্বাচন কমিশন

হাতে প্লে কার্ড, স্লোগান এবং একাধিক দাবিকে সামনে রেখে জমায়েত হলেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। নির্বাচন প্রক্রিয়া ঘিরে ওঠা নানা প্রশ্নের জবাব চেয়ে সরব হন তাঁরা।

২৮ সেপ্টে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয়
রাজ্য

Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয়

চতুর্থ দিনেও নদী ও সমুদ্রের জলকে ঘিরে সেই আশঙ্কায়ই তাড়া করে বেড়াচ্ছে পাথরপ্রতিমার গোবর্ধনপুরের বাসিন্দাদের।

২৮ সেপ্টে ২০২৬, ০৩:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.