JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৯:৫৭ পিএম
Breaking
SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল পুরুলিয়া: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই এক নাপিত Siliguri, Congress Strike : ভোট-অনিয়মের অভিযোগ,নিশানায় নির্বাচন কমিশন Ujjain: মসজিদের একাংশ ভাঙাকে ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত উজ্জয়িনী SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল পুরুলিয়া: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই এক নাপিত Siliguri, Congress Strike : ভোট-অনিয়মের অভিযোগ,নিশানায় নির্বাচন কমিশন Ujjain: মসজিদের একাংশ ভাঙাকে ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত উজ্জয়িনী

School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল

School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল
শিক্ষা দফতরের অভিযান ছবি: নিজস্ব ছবি

মালদা, নিউজ ডেস্ক: কাগজ-কলমে সবকিছু স্বাভাবিক। স্কুল রয়েছে, শিক্ষক-শিক্ষিকা রয়েছে, রয়েছে পড়াশোনার পরিকাঠামোও। কিন্তু বাস্তবে ছবিটা একেবারেই আলাদা, যা নিয়ে উঠেছিল একের পর এক প্রশ্ন। সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশে আসার পর অবশেষে নড়ে চড়ে বসলো জেলা শিক্ষা দফতর। সোমবার দুপুরে হঠাৎ ইংরেজবাজার (Englishbazar) শহরের বিএস রোডের সেন্ট্রাল স্কুল ফর গার্লস জুনিয়র হাই স্কুলে আচমকা পরিদর্শনে যান জেলা শিক্ষা দফতরের প্রতিনিধি তথা এআই অফ স্কুলস শুকদেব প্রামাণিক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠনের ব্যবস্থা থাকা এই স্কুলে বর্তমানে পড়ুয়ার সংখ্যা মাত্র সাতজন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলে নিয়মিত পঠন-পাঠন হচ্ছে না। এমনকি, স্কুল খোলা থাকার নির্ধারিত সময়েও স্কুল বন্ধ থাকার অভিযোগ ওঠে। শিক্ষিকারা স্কুলে এসে হাজিরা খাতায় সই করে কিছুক্ষণ পরেই চলে যান বলেও অভিযোগ উঠেছিল। এই অভিযোগের ভিত্তিতে এদিন আচমকাই স্কুলে পৌঁছন শিক্ষা দপ্তরের প্রতিনিধি। সেখানে গিয়ে দেখা যায়, স্কুলে কোনও ছাত্রীই উপস্থিত নেই। উপস্থিত ছিলেন একজন শিক্ষিকা এবং একজন ক্লার্ক। স্কুলের প্রধান শিক্ষিকাও এদিন উপস্থিত ছিলেন না বলে জানা যায়। অন্যদিকে, দুই শিক্ষিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটিতে রয়েছেন বলে স্কুল সূত্রে জানানো হয়।

এদিন পরিদর্শনের সময় স্কুলের হাজিরা খাতা-সহ বিভিন্ন নথি খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি, স্কুলের পরিকাঠামোও পরিদর্শন করা হয় এবং উপস্থিত শিক্ষিকার সঙ্গে কথা বলেন তাঁরা।

পরিদর্শক শুকদেব প্রামাণিক জানান, স্কুলের সমস্ত রেকর্ড খতিয়ে দেখা হয়েছে। এদিন স্কুলে একজন শিক্ষিকা ও একজন ক্লার্ক উপস্থিত ছিলেন। অন্যরা কেউ ছুটিতে, আবার কেউ পরীক্ষার ডিউটিতে রয়েছেন বলে জানানো হয়েছে। তবে, স্কুলে কোনও ছাত্রীকে পাওয়া যায়নি। স্কুলের পরিকাঠামো রয়েছে বলেও জানান তিনি। গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং পরবর্তী সিদ্ধান্ত কর্তৃপক্ষই নেবে বলে জানান তিনি।

জানা গিয়েছে, এর আগে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে স্কুলের প্রধান শিক্ষিকা দাবি করেছিলেন, তিনি নিয়মিত স্কুলে আসেন। পাশাপাশি, অন্য শিক্ষিকারা এসে হাজিরা খাতায় সই করে চলে যান বলেও অভিযোগ করেছিলেন তিনি। যদিও স্কুলের এক শিক্ষিকা সেই অভিযোগকে মিথ্যে বলে দাবি করেছেন। তাঁর পাল্টা দাবি, প্রধান শিক্ষিকাই নিয়মিত স্কুলে আসেন না, অন্য শিক্ষিকারা নিয়মিত স্কুলে এসে স্কুল ছুটি হওয়া পর্যন্ত থাকেন।

সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর জেলা শিক্ষা দফতর স্কুলে সমস্ত দিক খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে আসে। তবে, এখন প্রশ্ন, স্কুলে পর্যাপ্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন মাত্র সাতজন পড়ুয়া? একইসঙ্গে, কেন তাঁদের নিয়মিত স্কুলমুখী করা যাচ্ছে না এবং পড়ুয়া বাড়াতে স্কুল কর্তৃপক্ষের তরফে কী উদ্যোগ নেওয়া হয়েছে,তা নিয়েও প্রশ্ন উঠছে। শিক্ষা দফতরের পরিদর্শনের পর এই প্রশ্নগুলির উত্তরের দিকেই নজর স্থানীয়দের।

বিজ্ঞাপনrrr
16 Views 0 Likes 0 Comments

Related News

Siliguri, Congress Strike : ভোট-অনিয়মের অভিযোগ,নিশানায় নির্বাচন কমিশন
রাজ্য

Siliguri, Congress Strike : ভোট-অনিয়মের অভিযোগ,নিশানায় নির্বাচন কমিশন

হাতে প্লে কার্ড, স্লোগান এবং একাধিক দাবিকে সামনে রেখে জমায়েত হলেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। নির্বাচন প্রক্রিয়া ঘিরে ওঠা নানা প্রশ্নের জবাব চেয়ে সরব হন তাঁরা।

২৮ সেপ্টে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয়
রাজ্য

Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয়

চতুর্থ দিনেও নদী ও সমুদ্রের জলকে ঘিরে সেই আশঙ্কায়ই তাড়া করে বেড়াচ্ছে পাথরপ্রতিমার গোবর্ধনপুরের বাসিন্দাদের।

২৮ সেপ্টে ২০২৬, ০৩:৪৯ পিএম · 2 মিনিট
Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদিয়ায়
রাজ্য

Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদি...

সূত্রের খবর, হলদিয়া থেকে প্রতিদিন ভোর ৪.২০ নাগাদ ছাড়বে। আর ভোর ৪.৪৫টা নাগাদ নন্দীগ্রাম থেকে ছাড়বে। শেষ ভেসেলটি হলদিয়া থেকে রাত ১১টা এবং নন্দীগ্রাম থেকে রাত ১১.৪৫ নাগাদ ছাড়বে।

২৮ সেপ্টে ২০২৬, ০৩:২৪ পিএম · 2 মিনিট
Purulia: পুরুলিয়ায় ২৫৬ একর জমিতে তৈরি হবে প্রতিরক্ষা কারখানা
রাজ্য

Purulia: পুরুলিয়ায় ২৫৬ একর জমিতে তৈরি হবে প্রতিরক্ষা কারখানা

পুরুলিয়া: বাংলার শিল্প মানচিত্রে নতুন সংযোজন হতে চলেছে প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্র। পুরুলিয়ার রঘুনাথপুরে জুপিটার ডিফেন্স প্রাইভেট লিমিটেডকে প্রায় ২৫৬ একর জমি বরাদ্দ করেছে পশ্চিমবঙ্গ সরকার। জঙ্গলসুন্দরী কর্মনগরী ফেজ-২ শিল্প...

২৮ সেপ্টে ২০২৬, ০২:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.