JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৪:৪২ পিএম
Breaking
Nepal, Landslide: চোখের পলকে ধসে পড়ল আস্ত পাহাড়, নেপালে প্রলয়ংকরী ভূমিধস Erosion in Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয় SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল Nitin Naveen at Gangasagar : পুণ্যস্নান সেরে গঙ্গাসাগরে বড় বার্তা নীতিনের, উঠল জাতীয় মেল... Big-Boss 2026: একই দিনে এভিকশন এবং উইল্ডকার্ড এন্ট্রি ওয়াইল্ড-কার্ড, বাংলা বিগ-বসে নতুন চ... Punjab, LPU: উত্তাল এলপিইউ, কর্তৃপক্ষের বিরুদ্ধে বয়ান বিকৃতির অভিযোগ ছাত্রীদের, তদন্তে সিট Big-Boss 2026: নিজের হিসেবেই ‘দাদা’, সালমানের ছায়া হয়ে নয় তৃণমূলের প্রতীক নিয়ে ফের আইনি জট, ৪ মাস সময় পেল কমিশন Nepal, Landslide: চোখের পলকে ধসে পড়ল আস্ত পাহাড়, নেপালে প্রলয়ংকরী ভূমিধস Erosion in Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয় SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল Nitin Naveen at Gangasagar : পুণ্যস্নান সেরে গঙ্গাসাগরে বড় বার্তা নীতিনের, উঠল জাতীয় মেল... Big-Boss 2026: একই দিনে এভিকশন এবং উইল্ডকার্ড এন্ট্রি ওয়াইল্ড-কার্ড, বাংলা বিগ-বসে নতুন চ... Punjab, LPU: উত্তাল এলপিইউ, কর্তৃপক্ষের বিরুদ্ধে বয়ান বিকৃতির অভিযোগ ছাত্রীদের, তদন্তে সিট Big-Boss 2026: নিজের হিসেবেই ‘দাদা’, সালমানের ছায়া হয়ে নয় তৃণমূলের প্রতীক নিয়ে ফের আইনি জট, ৪ মাস সময় পেল কমিশন

Erosion in Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয়

Erosion in Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয়
পাথরপ্রতিমায় ভাঙ্গনের আতঙ্ক ছবি: নিজস্ব ছবি

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক : রোদ উঠেছে, আকাশটা অনেকটাই পরিষ্কার। বাইরে থেকে দেখলে মনে হতে পারে, দুর্যোগের কালো মেঘ কেটে গিয়েছে। কিন্তু, দ্বীপের মানুষজনের কাছে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। বরং প্রতিদিনের মতোই ঘরের সামনে দাঁড়িয়েও তাঁরা বুঝতে পারছেন না, পরের মুহূর্তে আদেও তাঁদের ঘরবাড়ি থাকবে কি না। চতুর্থদিনেও নদী ও সমুদ্রের জলকে ঘিরে সেই আশঙ্কায়ই তাড়া করে বেড়াচ্ছে পাথরপ্রতিমার (Pathoratima) গোবর্ধনপুরের বাসিন্দাদের।

অর্ণবের (Arnab) প্রভাব অনেকটাই কেটে গিয়েছে তবে, তার ক্ষত এখনও সারেনি। আকাশে রোদ উঠেছে। রোদ বাড়ার সঙ্গে সঙ্গে আরও স্পষ্ট হয়েছে দুর্বল নদী বাঁধের চেহারা। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার (North 24 Pargan) পাথরপ্রতিমার গোবর্ধনপুরে এখনও কাটেনি দুর্যোগের আতঙ্ক। চতুর্থ দিনেও বঙ্গোপসাগরের জল ও নদীর করাল গ্রাস অব্যাহত। কোথাও বাঁধের মাটি আলগা, কোথাও জল ঢুকে তৈরি হয়েছে নতুন করে ভাঙ্গনের আশঙ্কা। যত রোদ বাড়ছে, ততই চোখের সামনে দুর্বল হয়ে পড়ছে নদীবাঁধ। উদ্বেগে দিন কাটছে নদী তীরবর্তী বাসিন্দাদের।

রাতটা কোনওমতে ফ্লাড (flood) সেন্টারে কাটানোর পর সকাল হতেই ফের ঘরের পথে মানুষ। মধ্য থেকে হাতরে হাতরে কেউ মাথায় লটাকম্বল, কেউ প্রয়োজনীয় সামগ্রী, আবার কেউ সঙ্গে নিয়ে গবাদি পশুনিরাপদ আশ্রয়ের খোঁজে। নিরাপদ আশ্রয়ের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছেন তাঁরা। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত গোবর্ধনপুরের বিপজ্জনক এলাকা থেকে প্রায় ২২ টি পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, এখনও বেশ কয়েকটি পরিবার ঘরবাড়ি ছেড়ে যেতে চাইছে না। চারদিকে জল, ভাঙনের আশঙ্কা তার মধ্যেই শেষ আশ্রয়টুকু নিজেদের ভিটেমাটি আঁকড়ে পড়ে রয়েছেন তাঁরা।

দুর্যোগের মধ্যে নতুন করে বেশ কয়েকটি সমস্যা তৈরি হয়েছে। সবচেয়ে বড় সমস্যা পানীয় জল নিয়েও। মাত্র এক সপ্তাহ আগেও যে নলকূপ থেকে এলাকার মানুষ পানীয় জল সংগ্রহ করতেন, নদীবাঁধ ভাঙনের ফলে সেটি এখন মূল রাস্তা থেকে প্রায় ৩০০ মিটার দূরে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। সরকারি উদ্যোগে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছনোর ব্যবস্থা করা হলেও স্থানীয়দের অভিযোগ, জল নেওয়ার জায়গাটিও জলমগ্ন হয়ে রয়েছে। ফলে, এলাকার গৃহবধূদের জলময় পরিবেশের মধ্যেই কোনওরকমে জল সংগ্রহ করে পরিবারের প্রয়োজন মেটাতে হচ্ছে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীবাঁধ মেরামত ও স্থায়ী পুনর্বাসনের দাবি দীর্ঘদিনের। তাঁদের দাবি, আগের সরকারের সময়ে তৎকালীন বিধায়ক সমীর কুমার জানা একাধিকবার পুনর্বাসন এবং পাকাপোক্ত নদীবাঁধ তৈরির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, ভোটের পর সেই প্রতিশ্রুতি আর বাস্তবে রূপ পায়নি বলে অভিযোগ তাঁদের। তাঁদের অভিযোগ, পরিস্থিতি এতটা ভয়াবহ হলেও বর্তমান বিধায়ক একবারও এলাকায়  দেখতেও আসেননি তাঁদের। যত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তত বিগত সরকারের বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। ফলে, দুর্যোগ কেটে গেলেও গোবর্ধনপুরের সাধারণ মানুষের উদ্বেগ থেকেই যাচ্ছে।

বিজ্ঞাপনrrr
43 Views 0 Likes 0 Comments

Related News

Nitin Naveen at Gangasagar : পুণ্যস্নান সেরে গঙ্গাসাগরে বড় বার্তা নীতিনের, উঠল জাতীয় মেলার দাবি
রাজ্য

Nitin Naveen at Gangasagar : পুণ্যস্নান সেরে গঙ্গাসাগরে বড় বার্তা নীতিনের, উঠল জা...

গঙ্গাসাগরে পৌঁছে পুণ্যস্নান করেন নীতিন নবীন । এরপর কপিলমুনি মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। তাঁর সফর ঘিরে মন্দির চত্বরে ছিল পুলিশ নিরাপত্তার কড়া বলয়।

২৮ সেপ্টে ২০২৬, ০২:৪৭ পিএম · 2 মিনিট
Malda ED Raid:  এলাকার সাধারণ যুবকের বাড়িতে হঠাৎ করেই ইডি
রাজ্য

Malda ED Raid: এলাকার সাধারণ যুবকের বাড়িতে হঠাৎ করেই ইডি

চাঁচল-১ ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মুলাইবাড়ি এলাকায় শফিকুল ইসলাম ওরফে লিটনের বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা।

২৮ সেপ্টে ২০২৬, ০১:৩৫ পিএম · 2 মিনিট
Rejinagar: উপনির্বাচনের আগে বড় পদক্ষেপ, ফের গ্রেফতার হুমায়ুনের দলের ৩ সদস্য
রাজ্য

Rejinagar: উপনির্বাচনের আগে বড় পদক্ষেপ, ফের গ্রেফতার হুমায়ুনের দলের ৩ সদস্য

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতরা হল আনারুল হক ও রমেশ শেখ, নুরুল হক। বেশ কিছু পুরনো মামলার সূত্রেই এই তিনজনের বিরুদ্ধে আদালতের নির্দেশ ছিল। সেই নির্দেশ কার্যকর করতে গিয়ে তাঁদের পাকড়াও করা হয়েছে।

২৮ সেপ্টে ২০২৬, ০১:১৫ পিএম · 2 মিনিট
Baduria: বাদুড়িয়ায় বিজেপি নেতার মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক
রাজ্য

Baduria: বাদুড়িয়ায় বিজেপি নেতার মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

বাদুড়িয়া: সিপিএমকে নিশানা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছেন বিজেপি নেতা কাসেম আলি। বাদুড়িয়ায় একটি প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি সিপিএমকে ‘গোখরো সাপ’ বলে কটাক্ষ করেন এবং দলটির বির...

২৮ সেপ্টে ২০২৬, ১২:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.