JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ১০:৫৮ পিএম
Breaking
Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই এক নাপিত Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই এক নাপিত

SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল

SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: একাদশ ও দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগে ফের রদবদল করল স্কুল সার্ভিস কমিশন। সংরক্ষণ সংক্রান্ত নিয়ম মেনে এবার প্রার্থীদের নতুন তালিকা তৈরি করা হচ্ছে। এর জেরে আগে প্রকাশিত নিয়োগ সংক্রান্ত তালিকাগুলির কার্যকারিতা থাকছে না। নতুন করে আইনি জটিলতা তৈরী হবে কিনা, তা নিয়ে আতঙ্কে রয়েছেন চাকরিপ্রার্থীরা।

SSC-র সিদ্ধান্তে আগের প্যানেল ও অপেক্ষমান তালিকা বাতিল হয়েছে। পাশাপাশি পুরনো কাউন্সেলিংয়ের ভিত্তিতে যেসব সুপারিশপত্র দেওয়া হয়েছিল, সেগুলিও প্রত্যাহার করা হয়েছে। নতুন নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই পরিবর্তন বলে কমিশনের পদক্ষেপ থেকে স্পষ্ট। তবে যাঁরা ইতিমধ্যেই ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনে অংশ নিয়েছেন, তাঁদের আবার সেই পরীক্ষায় বসতে হবে না। আগের লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার নম্বর এবং ইন্টারভিউ-সহ লেকচার ডেমনস্ট্রেশনের প্রাপ্ত নম্বরই পরবর্তী মূল্যায়নে বিবেচনা করা হবে।

এর আগে ২০১৬ সালের এসএসসি প্যানেলে দুর্নীতির অভিযোগ আসায় গোটা প্যানেল বাতিলের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। চাকরি হারায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকারা। তবে শীর্ষ আদালত যোগ্য প্রার্থীদের স্বস্তি দিয়ে জানিয়েছিল যে, আগামী ৩১ অগাস্ট ২০২৬ পর্যন্ত তাঁরা নিজেদের পদে বহাল থেকে কাজ চালিয়ে যেতে পারবেন। আদালতের নির্দেশ ছিল, এই নির্ধারিত সময়ের মধ্যেই এসএসসি-কে নতুন করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে ওই সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন না হওয়ায় কাজের মেয়াদ বাড়িয়ে করা হয় ৩১ আগস্ট। এই সময়ের মধ্যে নতুন করে ওই শূন্যপদে নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছিল।

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউের জন্য ফের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ১৫ নভেম্বর প্রকাশিত সহকারী শিক্ষক পদের ইন্টারভিউয়ের যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা এবং ২০২৬ সালের ২১ জানুয়ারি প্রকাশিত ফাইনাল প্যানেল ও ওয়েটিং লিস্ট বাতিল করা হয়েছে।

অন্যদিকে, সংশোধিত তালিকায় নতুন করে যাঁদের নাম এসেছে, তাঁদের নথি যাচাই হবে। সেই পর্ব শেষ হওয়ার পর তৈরি হবে সংশোধিত চূড়ান্ত মেধাতালিকা। তার ভিত্তিতেই পরবর্তী সময়ে নতুন প্যানেল ও ওয়েটিং লিস্ট প্রকাশ করার কথা জানিয়েছে কমিশন। এই গোটা পরিবর্তনের নেপথ্যে রয়েছে সংরক্ষণ সংক্রান্ত বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া পুনর্বিন্যাসের বিষয়টি। ফলে আগে তালিকাভুক্ত প্রার্থীদের পাশাপাশি নতুন তালিকায় জায়গা পাওয়া চাকরিপ্রার্থীদেরও এবার কমিশনের পরবর্তী বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে।

বিজ্ঞাপনrrr
99 Views 0 Likes 0 Comments

Related News

Gen Z: জেন-জির মন বুঝতে নীতীনের ‘যুব সংলাপ’! বাংলায় যুব ভোটারদের নিয়ে বড় বৈঠক বিজেপির
মহানগর

Gen Z: জেন-জির মন বুঝতে নীতীনের ‘যুব সংলাপ’! বাংলায় যুব ভোটারদের নিয়ে বড় বৈঠক বিজ...

কলকাতা: বাংলায় রাজনৈতিক সমীকরণে যুব প্রজন্মের গুরুত্ব ক্রমেই বাড়ছে। বিশেষ করে জেন-জি ভোটারদের মনোভাব, তাঁদের প্রত্যাশা এবং রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে এবার গুরুত্ব দিতে শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দু’দিনের পশ্চিমবঙ...

২৮ সেপ্টে ২০২৬, ০২:৫৪ পিএম · 2 মিনিট
Bikash Vaban Protest: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্থায়ীকরণের দাবিতে উত্তেজনা
মহানগর

Bikash Vaban Protest: সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ, চাকরি স্...

চাকরি স্থায়ীকরণ এবং টার্মিনেশন লেটার প্রত্যাহারের দাবিতে সোমবার সল্টলেকে পথে নামলেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। বিকাশ ভবনের পথে মিছিল করে যাওয়ার সময় তাদের পথ আটকায় পুলিশ। তৎক্ষণাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই শুরু হয় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। সেখানেই চাকরি হারানোর অভিযোগ তুলে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষকরা।

২৮ সেপ্টে ২০২৬, ০১:৪১ পিএম · 2 মিনিট
Calcutta High Court: কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা
মহানগর

Calcutta High Court: কলকাতা-হাওড়া নিয়ে রোডম্যাপ চাইল হাইকোর্ট, বেঁধে দিল সময়সীমা

কলকাতা: শীত এলেই কলকাতা ও হাওড়ার বাতাসের মান নিয়ে উদ্বেগ বাড়ে। এবার সেই দূষণ নিয়ন্ত্রণে রাজ্যকে নির্দিষ্ট পরিকল্পনা ও সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সরকারি আধি...

২৮ সেপ্টে ২০২৬, ০১:১৭ পিএম · 2 মিনিট
SRFTI-তে রাতভর উত্তেজনার পর কড়া নিরাপত্তা, গেটে বিশাল পুলিশ বাহিনী
মহানগর

SRFTI-তে রাতভর উত্তেজনার পর কড়া নিরাপত্তা, গেটে বিশাল পুলিশ বাহিনী

কলকাতা: রবিবার রাত পর্যন্ত উত্তপ্ত ছিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)। ছাত্র ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের পর সোমবার সকাল থেকেই কার্যত থমথমে পরিস্থিতি ক্যাম্পাসজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতি...

২৮ সেপ্টে ২০২৬, ০১:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.