JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৯:৫৮ পিএম
Breaking
SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল পুরুলিয়া: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই এক নাপিত Siliguri, Congress Strike : ভোট-অনিয়মের অভিযোগ,নিশানায় নির্বাচন কমিশন Ujjain: মসজিদের একাংশ ভাঙাকে ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত উজ্জয়িনী SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল পুরুলিয়া: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় Inspirational News: এক পায়ে ভর, দু’হাতে আত্মমর্যাদা,ক্রাচ পাশে রেখে দিনবদলের লড়াই এক নাপিত Siliguri, Congress Strike : ভোট-অনিয়মের অভিযোগ,নিশানায় নির্বাচন কমিশন Ujjain: মসজিদের একাংশ ভাঙাকে ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত উজ্জয়িনী

পুরুলিয়া: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’

পুরুলিয়া: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’
জিনদোয় পুরুলিয়া থেকে অংশগ্রহণকারী ছৌ শিল্পীরা ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বহুকাল ধরেই বাংলার লোকশিল্পের খ্যাতি বিশ্বজোড়া। এবার সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে ইউনেস্কো, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ দপ্তর অর্থাৎ এমএসএমই এবং ইউনেস্কোর সহযোগী সংস্থা কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ (কেএসসিএইচ)-এর উদ্যোগে পুরুলিয়ার ৮ জন ছৌ শিল্পী দক্ষিণ কোরিয়ার জিনদো (Jindo International Intangible Cultural Heritage Conference and Festival) আন্তর্জাতিক  সাংস্কৃতিক ঐতিহ্য সম্মেলন ও উৎসবে অংশ নেন। ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের এই আয়োজনে দক্ষিণ কোরিয়া, ভারত, মঙ্গোলিয়া, চিন ও ইন্দোনেশিয়ার শিল্পীরা উপস্থিত ছিলেন। সকলেই নিজস্ব ঐতিহ্যবাহী শিল্প পরিবেশন করেন। 

আন্তর্জাতিক মঞ্চে তিনটি ছৌ পালা পরিবেশন করে গত মঙ্গলবার নিজেদের মাটি পুরুলিয়ায় ফিরেছেন শিল্পীরা। এই আটজন ছৌ শিল্পী বাঘমুন্ডির ডাভাতোড়াং গ্রামের বাসিন্দা। প্রত্যেকে তারা মনোরঞ্জন ছৌ ড্যান্স পার্টির সদস্য। দলটির পরিচালক ওস্তাদ কার্তিক কুমার। এর আগেও তিনি সৌদি আরব এবং জাপানে ছৌ নৃত্য প্রদর্শন করেছেন। তবে তাঁর মতে এবারের দক্ষিণ কোরিয়ার সফর অনেকটাই আলাদা। 

উদ্যোক্তা দেশ দক্ষিণ কোরিয়া,চিন, মঙ্গোলিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার শিল্পীরাও নিজেদের একক পারফরম্যান্স করেছেন। তাছাড়াও মঙ্গোলিয়ার শিল্পীদের গানের সঙ্গে নাচ পরিবেশন করেন পুরুলিয়ার ছৌ শিল্পীরা। ছৌয়ের তীব্র ছন্দ, শক্তিশালী অঙ্গসঞ্চালন এবং মঙ্গোলিয়ার নিজস্ব গানের ধারার সংমিশ্রণে তৈরি হয় ভিন্ন স্বাদের একটি পরিবেশ। ওস্তাদ কার্তিকের কথায়, ‘এটি একটি নতুন ধরনের অভিজ্ঞতা, আমরা খুব উপভোগ করেছি।’ ঐ দলের তরুণ শিল্পীদের মধ্যে আকাশ মাহাতো, শক্তি মাহাতো, সন্দীপ সিং মুড়ার এটা ছিলো প্রথম বিদেশ যাত্রা। তাঁদের বক্তব্য, ‘যে ভাবে সেখানকার মানুষ আমাদের উৎসাহিত করেছেন তা মনে রাখার মতো। আগামী দিনে সুযোগ পেলে আবার যাব সেই দেশে।’

 

https://x.com/unescoindia/status/2104089911632789814

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে তাঁরা জনপ্রিয় ছৌ পালা ‘মহিষাসুরমর্দিনী’ পরিবেশন করেন। আর শেষ দিনে ‘তাড়কা বধ’ পালা মঞ্চে উপস্থাপন করে দর্শকদের মন জিতে নেন। তাই সেটি শেষ হতেই দর্শকরা দাবি তোলেন তারা আরও ছৌ নাচ দেখতে চান। শেষে উদ্যোক্তাদের অনুরোধে আবার শিল্পীরা মঞ্চস্থ করেন ‘শুম্ভ নিশুম্ভ বধ’ পালা। কার্তিক জানান, ‘দিনে দিনে বিদেশে বীর রসের নৃত্য ছৌ জনপ্রিয়তা লাভ করেছে। এখন বহু নতুন শিল্পীও আকৃষ্ট হচ্ছেন ছৌয়ের প্রতি।’

এই অনুষ্ঠানেই জিনদো কাউন্টি এবং পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতাপত্রও স্বাক্ষরিত হয়। বাংলার শিল্পীদের কাজ আরও মানুষের কাছে পৌঁছে দিতে তৈরি হয়েছে ডিজিটাল সহায়িকা, এটি কার্যকর করতে সহযোগিতা করেছে ইউনেস্কোর সহযোগী সংস্থা SASA। ২৫শে সেপ্টেম্বর থেকে সেটি বিতরণ শুরু হয়েছে। এর মাধ্যমে তাঁদের শিল্পকর্মের প্রচার ও পরিচিতি বাড়ানোর পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্পকে আরও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন দেশের শিল্পী ও সংস্কৃতির সঙ্গে সরাসরি যোগাযোগ, পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ প্রসারিত হবে। 

বিজ্ঞাপনrrr
12 Views 0 Likes 0 Comments

Related News

'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বিনোদন

'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত সায়ন্তন ঘোষালের নতুন বাংলা ছবি 'জাদুকর সত্যচরণ'-এর ঘোষণা হয়েছে, যেখানে ইশা সাহাও অভিনয় করছেন। ​২০০৫-০৬ সালের বেনারসের পটভূমিতে নির্মিত এই রহস্যময় ছবিটির শুটিং অক্টোবরে শুরু হবে এবং এটি ২০২৭ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২৮ সেপ্টে ২০২৬, ০৭:২৭ পিএম · 2 মিনিট
SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল
বিনোদন

SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল

কলকাতার SRFTI ক্যাম্পাসে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন টলিউড ও বলিউডের বিশিষ্ট পরিচালক ও শিল্পীরা।

২৮ সেপ্টে ২০২৬, ০৩:০৯ পিএম · 2 মিনিট
Big-Boss 2026: একই দিনে এভিকশন এবং ওয়াইল্ড-কার্ড এন্ট্রি, বাংলা বিগ-বসে নতুন চমক
বিনোদন

Big-Boss 2026: একই দিনে এভিকশন এবং ওয়াইল্ড-কার্ড এন্ট্রি, বাংলা বিগ-বসে নতুন চমক

সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত ‘বিগ বস বাংলা’-য় তৃতীয় ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেই মডেল-অভিনেত্রী অনুষ্কা ঘোষ প্রতিযোগীদের খেলা নিয়ে নানা পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, চার সপ্তাহ কাটানোর পর অনুষ্ঠানটি থেকে বিদায় নিতে হয়েছে অভিনেত্রী সোহিনী পালকে।

২৮ সেপ্টে ২০২৬, ০২:৪২ পিএম · 2 মিনিট
Big-Boss 2026: নিজের হিসেবেই ‘দাদা’, সালমানের ছায়া হয়ে নয়
বিনোদন

Big-Boss 2026: নিজের হিসেবেই ‘দাদা’, সালমানের ছায়া হয়ে নয়

সৌরভ গঙ্গোপাধ্যায় সালমান খানের সঞ্চালনা-ভঙ্গি অনুসরণ না করে নিজের স্বাভাবিক স্টাইলেই 'বিগ বস বাংলা' পরিচালনা করার কথা স্পষ্ট করেছেন। দীর্ঘ ১০ বছরের পুরনো শো ছেড়ে নতুন পরিবর্তনের খোঁজে এবং নিজের সঞ্চালনার ভিন্ন রূপ তুলে ধরতেই তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন।

২৮ সেপ্টে ২০২৬, ০২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.