JAZZBAAT 24 BANGLA
২৯ অক্টো ২০২৬, ০৭:১১ পিএম
Breaking
SupremeCourt: বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে কড়া নজরদারির নির্দেশ সুপ্রিম কোর্টের, প্রশাসনক... নাসীরুদ্দীন শাহকে পুনিত ইস্সারের কটাক্ষ! ‘সিলেক্টিভ ক্রিটিসিজম’ ঘিরে বলিউডে বিতর্ক Mamta Banerjee : দিল্লিতে INDIA জোটের প্রতিবাদ সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্বান মমতা World Wrestling Championships 2026: বিশ্ব কুস্তিতে ইতিহাস ভারতের, সোনা হাতছাড়া নীলম-কাজলে... BankFraud: গ্রাহকদের অজান্তেই উধাও ৩৫ কোটি! গ্রেটার নয়ডার পিএনবি শাখায় চাঞ্চল্য Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক দীর্ঘায়ুর চাবিকাঠি কি বাড়ির ছোট্ট বাগানেই? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগ... SupremeCourt: বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে কড়া নজরদারির নির্দেশ সুপ্রিম কোর্টের, প্রশাসনক... নাসীরুদ্দীন শাহকে পুনিত ইস্সারের কটাক্ষ! ‘সিলেক্টিভ ক্রিটিসিজম’ ঘিরে বলিউডে বিতর্ক Mamta Banerjee : দিল্লিতে INDIA জোটের প্রতিবাদ সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্বান মমতা World Wrestling Championships 2026: বিশ্ব কুস্তিতে ইতিহাস ভারতের, সোনা হাতছাড়া নীলম-কাজলে... BankFraud: গ্রাহকদের অজান্তেই উধাও ৩৫ কোটি! গ্রেটার নয়ডার পিএনবি শাখায় চাঞ্চল্য Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক দীর্ঘায়ুর চাবিকাঠি কি বাড়ির ছোট্ট বাগানেই? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগ...

দু-মাস মেলেনি বেতন, ডাস্টবিন উল্টে বিক্ষোভ সাফাই কর্মীদের!

দু-মাস মেলেনি বেতন, ডাস্টবিন উল্টে বিক্ষোভ সাফাই কর্মীদের!

বকেয়া বেতন, পেনশন ও গ্র্যাচুইটির দাবিতে উত্তাল জলপাইগুড়ি পৌরসভা। মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চের ডাকে শতাধিক সাফাই কর্মী মিছিল করে পুরসভায় পৌঁছান। 

সাফাই কর্মীদের অভিযোগ, বিগত দু মাসের বেতন বকেয়া রয়েছে, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সময়মতো দেওয়া হচ্ছে না, অনেকেরই গ্র্যাচুইটির টাকাও আটকে আছে। এমনকি মৃত স্থায়ী কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি বলে অভিযোগ তাদের। 

সাফাই কর্মীরা মিছিল করে পুরসভার মূল গেটে পৌঁছলে পুলিশ ব্যারিকেট করে তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। বিক্ষোভকারীরা ব্যারিকেট ভেঙে ঢোকার চেষ্টা করলে পুলিশ বন্ধ করে দেয় পুরসভার মেন গেট। কিন্তু তাতেও তাদের আটকানো যায়নি। আন্দোলনকারীরা পুলিশ কর্মীদের জোরপূর্বক সরিয়ে ঢুকে পড়ে পৌরসভা চত্বরে। পৌরসভার ভবনের সামনে থাকা ডাস্টবিন উল্টে দিয়ে আবর্জনা ও জঞ্জাল ছড়িয়ে দেওয়া হয় গোটা চত্বরে। শুরু হয় তুমুল বিক্ষোভ। চোর, চোর স্লোগান ওঠে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে।

যদিও পৌর প্রধান সৈকত চট্টোপাধ্যায় সমস্ত অভিযোগ স্বীকার করেন। তিনি জানান, বেতন সংক্রান্ত যে সমস্যা রয়েছে তা চলতি মাসের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে। পাশাপাশি পেনশন, গ্র্যাচুইটি সহ অন্যান্য দাবিও দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। তিনি আবেদন করেন সাফাই কর্মীদের কাজে ফেরার। 

সাফাই কর্মীদের এই বিক্ষোভের জেরে গোটা শহর জুড়ে বিভিন্ন জায়গাতে আবর্জনার স্তুপ জমতে শুরু করেছে। এতে বিপর্যস্ত হচ্ছে শহরবাসীদের স্বাভাবিক জীবন। দুর্গন্ধ ও ময়লা ছড়াচ্ছে চারিদিকে। এই সমস্যা কবে সমাধান হয় সেদিকেই তাকিয়ে গোটা শহরবাসী।

83 Views 0 Likes 0 Comments

Related News

Howrah Municipal Election: টিকিটের আশায় বায়োডেটার পাহাড়! সময়সীমা পেরিয়েও হাওড়ায় বিজেপির দফতরে আবেদনের ঢল
রাজ্য

Howrah Municipal Election: টিকিটের আশায় বায়োডেটার পাহাড়! সময়সীমা পেরিয়েও হাওড...

হাওড়া: ভোটের টিকিট পাওয়ার দৌড়ে যেন বিরাম নেই! আবেদন জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গিয়েছে দু’দিন আগেই। কিন্তু তাতেও থামছে না প্রার্থীপদের দাবিদারদের ভিড়। হাওড়া পুরসভার আসন্ন নির্বাচনে বিজেপির টিকিটে কাউন্সি...

২৯ অক্টো ২০২৬, ০২:০২ পিএম · 3 মিনিট
Diwali: কালীপুজো ও দীপাবলীর পূর্বে বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের
রাজ্য

Diwali: কালীপুজো ও দীপাবলীর পূর্বে বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের

বাজি ব্যবহারে নিয়ন্ত্রণ এবং শব্দদূষণ রোধে কড়া পদক্ষেপের নিচ্ছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ সাংবাদিক বৈঠক করে বাজি ব্যবহারের উপরে নির্দেশিকা জারি করেছেন।

২৯ অক্টো ২০২৬, ১২:১২ পিএম · 1 মিনিট
TrafficPolice: হেলমেট না পরায় বাইক আটক, নাকা চেকিং চলাকালীন দুই বাইক আরোহীর হামলায় রক্তাক্ত পুলিশকর্মী
রাজ্য

TrafficPolice: হেলমেট না পরায় বাইক আটক, নাকা চেকিং চলাকালীন দুই বাইক আরোহীর হামলায়...

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেল নাগাদ লগাম্বা থেকে পুখুরিয়াগামী রাস্তায় নাকা চেকিং করছিলেন ট্রাফিক ওসি আজমল হোসেন। সেই সময় একটি মোটরবাইকে দুই আরোহীকে হেলমেট ছাড়া যাতায়াত করতে দেখে তিনি সেটিকে আটকান এবং চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চান।

২৯ অক্টো ২০২৬, ১১:২২ এএম · 1 মিনিট
আইআইটি-খড়গপুর তৈরি হচ্ছে 'ফিজিক্যাল এআই' স্কুল, বরাদ্দ ৩৫ কোটি টাকা
রাজ্য

আইআইটি-খড়গপুর তৈরি হচ্ছে 'ফিজিক্যাল এআই' স্কুল, বরাদ্দ ৩৫ কোটি টাকা

নিউজ ডেস্ক: এআই গবেষণায় বড় পদক্ষেপ! কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে পদার্থবিদ্যা, ইঞ্জিনিয়ারিং এবং জীববিজ্ঞানের সঙ্গে যুক্ত করে গবেষণার নতুন দিগন্ত খুলতে উদ্যোগী IIT খড়্গপুর। এই লক্ষ্যেই প্রতিষ্ঠানে তৈরি হতে চলেছে ‘বেঞ্...

২৮ অক্টো ২০২৬, ১০:০৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.