JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ১১:৪৮ পিএম
Breaking
'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ 'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা Nandigram: ভোটের আগে নন্দীগ্রামে ফের উত্তেজনা, সিপিআই প্রার্থীকে মারধরের অভিযোগ Raiganj Crime: বিহার থেকে রায়গঞ্জে, বানচাল অপরাধের ছক Bhagat Singh: একজনের রক্তে স্বাধীনতা অন্যজনের সুরে ভারত SSC: একাদশ-দ্বাদশে নিয়োগে বড় সিদ্ধান্ত, বাতিল পুরনো প্যানেল Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’ School Controversy : স্কুলে আচমকা পরিদর্শন, তারপরেই যা হল Haryana, ChildRescue: খেলতে খেলতে খোলা নলকূপে ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ

কম জলে ORS মেশাচ্ছেন? শিশুর জন্য বিপজ্জনক হতে পারে এই ভুল

কম জলে ORS মেশাচ্ছেন? শিশুর জন্য বিপজ্জনক হতে পারে এই ভুল

বর্ষাকাল মানেই জ্বর-সর্দি-কাশি। শিশুদের মধ্যে ডায়রিয়া, বমি ও ভাইরাল জ্বরের প্রবণতা বাড়তেই থাকে। এর ফলে শরীর থেকে দ্রুত জল ও প্রয়োজনীয় ইলেক্ট্রোলাইট বেরিয়ে গিয়ে দেখা দিতে পারে ডিহাইড্রেশন। তবে সঠিক নিয়মে ORS তৈরি ও খাওয়ানো না হলে এর কার্যকারিতা কমে যেতে পারে।

কীভাবে সঠিকভাবে ORS খাওয়াবেন?

* প্যাকেটের গায়ে লেখা নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পরিষ্কার জলে পুরো ORS প্যাকেটটি মেশাতে হবে।

* সম্পূর্ণ গুঁড়ো মিশিয়ে নিতে হবে।

* শিশুকে একসঙ্গে অনেকটা না খাইয়ে অল্প অল্প করে বারবার খাওয়াতে হবে।

* ORS খাওয়ার পর শিশু বমি করলে প্রায় ১০ মিনিট অপেক্ষা করে ফের অল্প অল্প করে ORS খাওয়াতে হবে।

সুস্থ শিশুকে কি নিয়মিত ORS দেওয়া যায়?

চিকিৎসকের পরামর্শ, ORS কোনও সাধারণ হেলথ ড্রিঙ্ক নয়। শিশু সুস্থ এবং স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করলে, তাকে নিয়মিত ORS খাওয়ানোর প্রয়োজন নেই। শরীর যখন ডায়রিয়া, বমি, অতিরিক্ত গরমে অসুস্থতা বা দীর্ঘক্ষণ শারীরিক পরিশ্রমের কারণে জল ও ইলেক্ট্রোলাইট হারাচ্ছে, তখন ORS বেশি প্রয়োজনীয়।

কখন শুধু ORS যথেষ্ট নয়?

ORS শরীরে জল ও ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণে সাহায্য করলেও গুরুতর অসুস্থতার ক্ষেত্রে এটি চিকিৎসার বিকল্প নয়। শিশুর ক্ষেত্রে বারবার বমি, জল বা ORS খেতে না পারা, অতিরিক্ত ঘুমঘুম ভাব, খুব কম প্রস্রাব, পায়খানায় রক্ত অথবা ডিহাইড্রেশনের লক্ষণ ক্রমশ বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এই ধরনের পরিস্থিতিতে শুধুমাত্র বাড়িতে ORS খাওয়াতে থাকলে প্রয়োজনীয় চিকিৎসা পেতে দেরি হতে পারে।

19 Views 0 Likes 0 Comments

Related News

হঠাৎ হাসপাতাল চত্বরে ফুড সেফটি হানা, তারপর যা হল
স্বাস্থ্য

হঠাৎ হাসপাতাল চত্বরে ফুড সেফটি হানা, তারপর যা হল

পৌর প্রশাসনের কর্তাদের স্পষ্ট নির্দেশ, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার তৈরি করতে হবে। পরিছন্নতা বজায় রেখে সেই খাবার ঢেকে রাখতে হবে। বাসি খাবার কোনওভাবেই পরিবেশন করা যাবে না।

২৬ সেপ্টে ২০২৬, ১১:৩৫ এএম · 2 মিনিট
রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ
স্বাস্থ্য

রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ

নিউজ ডেস্ক: সারাদিনের ব্যস্ততার পর রাতে খাওয়াদাওয়া সেরে দ্রুত ঘুমিয়ে পড়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু খাবার শেষ করার সঙ্গে সঙ্গেই বিছানায় চলে যাওয়া শরীরের জন্য কতটা ভালো? বিশেষ করে এর সঙ্গে হৃদ্‌যন্ত্রের কোনও সম্পর্ক র...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১৫ পিএম · 2 মিনিট
শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও
স্বাস্থ্য

শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও

নিউজ ডেস্ক: ত্বকের যত্নে ভিটামিন C সিরামের ব্যবহার দিন দিন বাড়ছে। দাগছোপ কমানো, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা এবং অ্যান্টিঅক্সিড্যান্ট সুরক্ষার জন্য এই উপাদানটি বেশ পরিচিত। কিন্তু শহরের দূষণ, ধুলোবালি ও পরিবেশগত নানা কারণে ...

২০ সেপ্টে ২০২৬, ১০:৫৫ পিএম · 2 মিনিট
অসুবিধা নেই মদ্যপানে, মেনে চলুন কিছু খাদ্য বিধি
স্বাস্থ্য

অসুবিধা নেই মদ্যপানে, মেনে চলুন কিছু খাদ্য বিধি

কলকাতা, নিউজ ডেস্ক: বিবাহ বার্ষিকী হোক বা জন্মদিন- পার্টি তো লেগেই থাকবে। আর পার্টি মানেই সুন্দর সুন্দর পোশাক,আলো, খাওয়া দাওয়া। আর এর পাশাপাশি থাকে বিশেষ আকর্ষণ রঙিন পানীয়। মদ্যপানের হাতছানি এড়ানো যায় না। বিশেষত বন্...

১৬ সেপ্টে ২০২৬, ০৩:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.