JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ০৫:৪৫ পিএম
Breaking
COVID-19 PJ.2.1 :জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি! করোনার নতুন ভ্যারিয়েন্টে কী কী লক্ষণ? Child Murder Case : মায়ের বিরুদ্ধে দু’বছরের সন্তানকে খুনের অভিযোগ, মর্মান্তিক ঘটনা! পুরস্কারের ইতিহাসে নতুন অধ্যায়, সায়েন্স ফিকশন লেখক এম. জন হ্যারিসনের হাতে শ্রেষ্ঠত্বের বুক... Sonia Gandhi: স্মৃতিকথায় সোনিয়া, শিকড় ছেড়ে ভারতের নাগরিকত্ব গ্রহণের দিনটি আজও স্পষ্ট Mitchell Starc: খোয়াজার বোমায় আট বছর আগের কেলেঙ্কারি নিয়ে পাল্টা মুখ খুললেন স্টার্ক Arjun Tendulkar: বিয়ের পরে প্রথম দীপাবলি, নতুন বউকে নিয়ে উৎসবে মাতলেন অর্জুন তেন্ডুলকর Donald Trump: রাষ্ট্রপুঞ্জের এই অনুষ্ঠানে অংশ নেবে না আমেরিকা! নজির গড়তে চলেছে ট্রাম্প প্... India vs New Zealand: চার ঘণ্টা অপেক্ষার পরও খেলা হল না, হতাশ গিলরা COVID-19 PJ.2.1 :জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি! করোনার নতুন ভ্যারিয়েন্টে কী কী লক্ষণ? Child Murder Case : মায়ের বিরুদ্ধে দু’বছরের সন্তানকে খুনের অভিযোগ, মর্মান্তিক ঘটনা! পুরস্কারের ইতিহাসে নতুন অধ্যায়, সায়েন্স ফিকশন লেখক এম. জন হ্যারিসনের হাতে শ্রেষ্ঠত্বের বুক... Sonia Gandhi: স্মৃতিকথায় সোনিয়া, শিকড় ছেড়ে ভারতের নাগরিকত্ব গ্রহণের দিনটি আজও স্পষ্ট Mitchell Starc: খোয়াজার বোমায় আট বছর আগের কেলেঙ্কারি নিয়ে পাল্টা মুখ খুললেন স্টার্ক Arjun Tendulkar: বিয়ের পরে প্রথম দীপাবলি, নতুন বউকে নিয়ে উৎসবে মাতলেন অর্জুন তেন্ডুলকর Donald Trump: রাষ্ট্রপুঞ্জের এই অনুষ্ঠানে অংশ নেবে না আমেরিকা! নজির গড়তে চলেছে ট্রাম্প প্... India vs New Zealand: চার ঘণ্টা অপেক্ষার পরও খেলা হল না, হতাশ গিলরা

COVID-19 PJ.2.1 :জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি! করোনার নতুন ভ্যারিয়েন্টে কী কী লক্ষণ?

COVID-19 PJ.2.1 :জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি! করোনার নতুন ভ্যারিয়েন্টে কী কী লক্ষণ?
নতুন ভাইরাস ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক : সামান্য গলা ব্যথা, জ্বর, কিংবা নাক দিয়ে জল- পড়া ঋতু পরিবর্তনের সময় এমন উপসর্গকে সাধারণ সর্দি-কাশি ভেবে এড়িয়ে যান অনেকে। কিন্তু এই পরিচিত লক্ষণগুলি এবার নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। কারণ সাধারণ ফ্লু ও কোভিড এর মধ্যে পার্থক্য করা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। আন্তর্জাতিক স্তরে নজরদারিতে থাকা একটি নতুন ভাইরাসের বংশধরকে ঘিরে তাই বাড়ছে আলোচনা।

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট PJ.2.1 নিয়ে সতর্ক নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২৬ সালের মে মাসে কানাডায় প্রথম এই ভেরিয়েন্টের সন্ধান পাওয়া যায় বলে জানা গিয়েছে। পরবর্তী সময়ে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলেও এর উপস্থিতির খবর সামনে এসেছে। এটি SARS-CoV-2 ভাইরাসের একটি নতুন বংশধারা যার উৎস MC10.1.7 এবং সেটি JN.1 এর বংশধর।

বিশেষজ্ঞদের মতে PJ.2.1 সংক্রমনের ক্ষেত্রে জ্বর, ঠান্ডা লাগা, শুকনো কাশি, গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া বা নাক দিয়ে জল পড়ার মতো উপসর্গ দেখা যেতে পারে। পাশাপাশি মাথা ব্যথা, পেসিতে ব্যথা এবং অতিরিক্ত ক্লান্তিও হতে পারে। কিছু ক্ষেত্রে বমি, বমি ভাব ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং স্বাদ গন্ধের অনুভূতিতে সাময়িক পরিবর্তনের মত লক্ষণও দেখা যেতে পারে। তবে, এই ভেরিয়েন্টের জন্য আলাদা কোনও উপসর্গ এখনও প্রতিষ্ঠিত হয়নি।

গবেষণায় PJ.2.1 এর স্প্রাইক প্রোটিনে একাধিক জিনগত পরিবর্তনের সন্ধান মিলেছে। এই পরিবর্তন ভাইরাসের মানবকোষে প্রবেশের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। তবে প্রাথমিক গবেষণায় আগের ভেরিয়েন্ট গুলির তুলনায় এটি গুরুতর অসুস্থতা তৈরি করে, এমন কোনও উল্লেখযোগ্য প্রমাণ মেলেনি। টিকার মাধ্যমে তৈরি অ্যান্টিবডিকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়ার ক্ষমতাও এখনও প্রমাণিত নয়।

বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা মহিলা, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষ এবং আগে থেকে শারীরিক অসুস্থতাই ভোগা ব্যক্তিদের বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, শুধু উপসর্গ দেখে সাধারণ সর্দি, ইনফ্লুয়েঞ্জা ও Covid এর মধ্যে পার্থক্য করা সম্ভব নয়। সংক্রমণ নিশ্চিত করতে কোভিড পরীক্ষা এবং নির্দিষ্ট PJ.2.1শনাক্ত করতে জিনোম সিকোয়েন্সিং প্রয়োজন। তাই উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী।

2 Views 0 Likes 0 Comments

Related News

দাঁতের ক্ষয় রুখতে ফ্লুরাইডের বিকল্প নয় টুথপেস্ট, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
স্বাস্থ্য

দাঁতের ক্ষয় রুখতে ফ্লুরাইডের বিকল্প নয় টুথপেস্ট, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

নিউজ ডেস্ক: প্রাকৃতিক, ভেষজ এবং অর্গানিক টুথপেস্টের চাহিদা ক্রমশ বাড়ছে। বাজারে এই ধরনের টুথপেস্টকে অনেক সময় সাধারণ টুথপেস্টের তুলনায় বেশি স্বাস্থ্যকর বলে প্রচার করা হয়। অ্যালোভেরা, নিম কিংবা গ্রিন টি-র মতো উপাদান থাকায় ...

০৯ নভে ২০২৬, ০৪:৫২ পিএম · 2 মিনিট
নতুন গবেষণায় আশার আলো, তবে বাড়ছে রক্তক্ষরণের ঝুঁকিও
স্বাস্থ্য

নতুন গবেষণায় আশার আলো, তবে বাড়ছে রক্তক্ষরণের ঝুঁকিও

বিশেষ প্রতিবেদন: মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে বন্ধ হয়ে গিয়েছে রক্ত চলাচল। আচমকা কথা জড়িয়ে যাওয়া, শরীরের এক দিক অবশ হয়ে আসা কিংবা দৃষ্টিশক্তিতে সমস্যা- স্ট্রোকের এমন উপসর্গ দেখা দিলে চিকিৎসার জন্য প্রতিটি মিনিটই গুরুত্বপূর্...

০৮ নভে ২০২৬, ০৭:৩১ পিএম · 4 মিনিট
কম ধোঁয়া ছাড়লেও বিপদমুক্ত নয় বাজি, সতর্ক করছেন চিকিৎসকেরা
স্বাস্থ্য

কম ধোঁয়া ছাড়লেও বিপদমুক্ত নয় বাজি, সতর্ক করছেন চিকিৎসকেরা

নয়াদিল্লি: দীপাবলির আলো, প্রদীপ আর আতশবাজি—উৎসবের সঙ্গে এই উপাদানগুলির সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু বাজির ধোঁয়া থেকে তৈরি বায়ুদূষণ যে ফুসফুসের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে, তা এখন আর অজানা নয়। বিশেষ করে শিশু, প্রবীণ এবং হ...

০৮ নভে ২০২৬, ১১:৫২ এএম · 4 মিনিট
আয়ু, হৃদ্‌রোগের ঝুঁকি থেকে মস্তিষ্কের ক্ষমতা, স্বাস্থ্যের নতুন ইঙ্গিত গ্রিপ স্ট্রেংথ
স্বাস্থ্য

আয়ু, হৃদ্‌রোগের ঝুঁকি থেকে মস্তিষ্কের ক্ষমতা, স্বাস্থ্যের নতুন ইঙ্গিত গ্রিপ স্ট্রে...

বিশেষ প্রতিবেদন: হাতের মুঠোয় কতটা জোর রয়েছে, তা কি বলে দিতে পারে শরীরের সামগ্রিক স্বাস্থ্য কেমন? শুনতে অবাক লাগলেও, চিকিৎসা ও শারীরবিজ্ঞানের গবেষণায় হাতের মুঠোর শক্তি বা ‘গ্রিপ স্ট্রেংথ’কে স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচক হ...

০৭ নভে ২০২৬, ০২:২৮ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.