JAZZBAAT 24 BANGLA
০৬ সেপ্টে ২০২৬, ০৪:০৩ পিএম
Breaking
জালিয়াতি করে বাড়ি দখলের অভিযোগ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছেলের শেষকৃত্য সেরে ফেলেছিল পরিবার, ১৫ দিন পর জেল থেকে ফোন! তারপর কী জানতে পারলেন? রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তূপের নীচে আটকে অনেকে ফরাক্কায় আপ লাইনে পরিষেবা স্থগিত, ঘুরপথে উত্তরবঙ্গের একগুচ্ছ দূরপাল্লার গাড়ি আর্থিক তছরুপের অভিযোগ, কাঁকুড়গাছিতে ব্যবসায়ীর বাড়িতে ED হানা ওভারহেড লাইন সরিয়ে ভূগর্ভস্থ কেবল, বড় পদক্ষেপ WBSEDCL-এর পুরভোট পাখির চোখ, সল্টলেকে শীর্ষ নেতৃত্বের বৈঠক দৌরাত্ম্য শেষ 'মোস্ট ওয়ান্টেড’ লস্কর জঙ্গির! কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর ‘ফেসবুক বিপ্লবী’ বলেই পোস্ট ডিলিট! কেন ক্ষুব্ধ CPIM বিধায়ক? চিৎপুরে বন্ধ কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ ইঞ্জিন নেপালের বন্যার পর চিনের ৬০ হাজার মেগাওয়াটের বাঁধে ভারতের কপালে চিন্তার ভাঁজ জালিয়াতি করে বাড়ি দখলের অভিযোগ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছেলের শেষকৃত্য সেরে ফেলেছিল পরিবার, ১৫ দিন পর জেল থেকে ফোন! তারপর কী জানতে পারলেন? রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তূপের নীচে আটকে অনেকে ফরাক্কায় আপ লাইনে পরিষেবা স্থগিত, ঘুরপথে উত্তরবঙ্গের একগুচ্ছ দূরপাল্লার গাড়ি আর্থিক তছরুপের অভিযোগ, কাঁকুড়গাছিতে ব্যবসায়ীর বাড়িতে ED হানা ওভারহেড লাইন সরিয়ে ভূগর্ভস্থ কেবল, বড় পদক্ষেপ WBSEDCL-এর পুরভোট পাখির চোখ, সল্টলেকে শীর্ষ নেতৃত্বের বৈঠক দৌরাত্ম্য শেষ 'মোস্ট ওয়ান্টেড’ লস্কর জঙ্গির! কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর ‘ফেসবুক বিপ্লবী’ বলেই পোস্ট ডিলিট! কেন ক্ষুব্ধ CPIM বিধায়ক? চিৎপুরে বন্ধ কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ ইঞ্জিন নেপালের বন্যার পর চিনের ৬০ হাজার মেগাওয়াটের বাঁধে ভারতের কপালে চিন্তার ভাঁজ

জালিয়াতি করে বাড়ি দখলের অভিযোগ

জালিয়াতি করে বাড়ি দখলের অভিযোগ

নৈহাটি, নিউজ ডেস্ক: বাড়ি মানেই মানুষের কাছে নিরাপদ আশ্রয়। হাজারো পরিশ্রমের পর নিজের বাড়ি ফিরে ক্লান্তি দূর করেন সকলে। কিন্তু সেই নিরাপদ আশ্রয়টি যদি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অন্যের দখলে চলে যায় তখন রীতিমতো মাথায় হাত পরে বাড়ির মালিকের। শেষ পর্যন্ত আইনের দারস্ত হতে হয় এই প্রতারণার জাল ছিন্ন করতে।

একটি বিলাসবহুল বাড়ি। সেই বাড়িকে ঘিরেই ছিলো জালিয়াতি ও প্রতারণার অভিযোগ। এরপর দীর্ঘদিন পুলিশের তদন্ত চলে। পুলিশের পক্ষ থেকে টানা তদন্ত চালানোর পর গ্রেফতার করা হয় নৈহাটি শহর INTTUC সভাপতি বিষ্ণু অধিকারীর স্ত্রী ঈশানি সরকার অধিকারীকে। এই ঘটনাকে ঘিরে গোটা নৈহাটি এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ৬ সেপ্টেম্বর। তদন্তি নেমে পুলিশের হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৈহাটি শহরের যে বিলাসবহুল বাড়িটিতে বর্তমানে বিষ্ণু অধিকারী থাকেন, সেই বাড়ির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই উঠছিল গুরুতর অভিযোগ। অভিযোগ, ২০২১ সালে অন্য এক মহিলার কাছ থেকে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বাড়িটি বেআইনিভাবে দখল করা হয়েছিল। এমনই অভিযোগ উঠেছিল বিষ্ণু অধিকারীর স্ত্রীর বিরুদ্ধে।

এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তদন্তে নামে নৈহাটি থানার পুলিশ। তখনই তাদের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এমনকি গত ২০ আগস্ট বিষ্ণু অধিকারীর বাড়িতে নোটিশ পাঠায় পুলিশ। এরপর বাড়িটির দখল ও মালিকানা সংক্রান্ত বিভিন্ন তথ্য খতিয়ে দেখে তদন্তকারীরা। তখন বহু গুরুত্বপূর্ণ নথি তাদের হাতে আসে।

তদন্তে উঠে আসা তথ্য প্রমাণের ভিত্তিতে রবিবার পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। ‌বেআইনি বাড়ি দখলদারির অভিযোগে বিষ্ণু অধিকারীর স্ত্রী ঈশানী সরকারকে রবিবার গ্রেফতার করে নৈহাটি থানার পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা এলাকায়।

রাজনৈতিক নেতার পরিবারের সদস্যকে বাড়ি দখল ও প্রতারণার মতো গুরুতর অভিযোগে গ্রেফতারের ঘটনায় স্বাভাবিকভাবেই নৈহাটির রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। কিভাবে এই ঘটনা ঘটলো? এই ঘটনার পেছনে আরও কারা কারা জড়িয়ে রয়েছে? কিভাবে একটি বিলাসবহুল বাড়ি তৃণমূল নেতার স্ত্রীর দখলে চলে গেল? এই সমস্ত কিছু নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

যদিও অভিযুক্তের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে নৈহাটি থানার পুলিশ। এই ঘটনার পরেই আবারও তৃণমূল নেতার মদতে প্রতারণা ঘটনা প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

5 Views 0 Likes 0 Comments

Related News

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ
রাজ্য

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ

প্রভাব খাটিয়ে পঞ্চায়েতে নিজেদের পছন্দের সদস্য ও প্রধানকে বসানোর অভিযোগও ছিল। তিন বছর পর সেই মামলায় বিধায়ককে ভবানী ভবনে ডেকে পাঠাল সিআইডি। একাধিক অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে৷ এর আগে এই মালায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

০৬ সেপ্টে ২০২৬, ০৩:২৫ পিএম · 1 মিনিট
ফরাক্কায় আপ লাইনে পরিষেবা স্থগিত, ঘুরপথে উত্তরবঙ্গের একগুচ্ছ দূরপাল্লার গাড়ি
রাজ্য

ফরাক্কায় আপ লাইনে পরিষেবা স্থগিত, ঘুরপথে উত্তরবঙ্গের একগুচ্ছ দূরপাল্লার গাড়ি

রবিবার নির্ধারিত সূচি অনুযায়ী ফরাক্কার ওপর দিয়ে চলাচলের কথা থাকলেও শেষ মুহূর্তে হাওড়া–নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের রুট পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতগামী একগুচ্ছ গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন ঘুরপথে চালানোর নির্দেশ জারি করেছে রেল।

০৬ সেপ্টে ২০২৬, ০২:৪৩ পিএম · 1 মিনিট
ওভারহেড লাইন সরিয়ে ভূগর্ভস্থ কেবল, বড় পদক্ষেপ WBSEDCL-এর
রাজ্য

ওভারহেড লাইন সরিয়ে ভূগর্ভস্থ কেবল, বড় পদক্ষেপ WBSEDCL-এর

সূত্রে খবর, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থা (WBSEDCL) প্রথম পর্যায়ে রাজ্যের ছটি শহরে বিদ্যুতের ওভারহেড লাইন সরিয়ে ভূগর্ভস্থ বিদ্যুৎ কেবল বসানোর কাজ শুরু করতে চলেছে। সংস্থার প্রজেক্ট - ৩ এর অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

০৬ সেপ্টে ২০২৬, ০২:৩২ পিএম · 2 মিনিট
‘ফেসবুক বিপ্লবী’ বলেই পোস্ট ডিলিট! কেন ক্ষুব্ধ CPIM বিধায়ক?
রাজ্য

‘ফেসবুক বিপ্লবী’ বলেই পোস্ট ডিলিট! কেন ক্ষুব্ধ CPIM বিধায়ক?

জানা গিয়েছে, সম্প্রতি একটি রিয়েলিটি শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানে তৃণমূল এবং বিজেপি নেতারা উপস্থিত ছিলেন বলে খবর।

০৬ সেপ্টে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.