JAZZBAAT 24 BANGLA
০৬ সেপ্টে ২০২৬, ০৪:০৪ পিএম
Breaking
জালিয়াতি করে বাড়ি দখলের অভিযোগ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছেলের শেষকৃত্য সেরে ফেলেছিল পরিবার, ১৫ দিন পর জেল থেকে ফোন! তারপর কী জানতে পারলেন? রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তূপের নীচে আটকে অনেকে ফরাক্কায় আপ লাইনে পরিষেবা স্থগিত, ঘুরপথে উত্তরবঙ্গের একগুচ্ছ দূরপাল্লার গাড়ি আর্থিক তছরুপের অভিযোগ, কাঁকুড়গাছিতে ব্যবসায়ীর বাড়িতে ED হানা ওভারহেড লাইন সরিয়ে ভূগর্ভস্থ কেবল, বড় পদক্ষেপ WBSEDCL-এর পুরভোট পাখির চোখ, সল্টলেকে শীর্ষ নেতৃত্বের বৈঠক দৌরাত্ম্য শেষ 'মোস্ট ওয়ান্টেড’ লস্কর জঙ্গির! কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর ‘ফেসবুক বিপ্লবী’ বলেই পোস্ট ডিলিট! কেন ক্ষুব্ধ CPIM বিধায়ক? চিৎপুরে বন্ধ কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ ইঞ্জিন নেপালের বন্যার পর চিনের ৬০ হাজার মেগাওয়াটের বাঁধে ভারতের কপালে চিন্তার ভাঁজ জালিয়াতি করে বাড়ি দখলের অভিযোগ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছেলের শেষকৃত্য সেরে ফেলেছিল পরিবার, ১৫ দিন পর জেল থেকে ফোন! তারপর কী জানতে পারলেন? রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তূপের নীচে আটকে অনেকে ফরাক্কায় আপ লাইনে পরিষেবা স্থগিত, ঘুরপথে উত্তরবঙ্গের একগুচ্ছ দূরপাল্লার গাড়ি আর্থিক তছরুপের অভিযোগ, কাঁকুড়গাছিতে ব্যবসায়ীর বাড়িতে ED হানা ওভারহেড লাইন সরিয়ে ভূগর্ভস্থ কেবল, বড় পদক্ষেপ WBSEDCL-এর পুরভোট পাখির চোখ, সল্টলেকে শীর্ষ নেতৃত্বের বৈঠক দৌরাত্ম্য শেষ 'মোস্ট ওয়ান্টেড’ লস্কর জঙ্গির! কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর ‘ফেসবুক বিপ্লবী’ বলেই পোস্ট ডিলিট! কেন ক্ষুব্ধ CPIM বিধায়ক? চিৎপুরে বন্ধ কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ ইঞ্জিন নেপালের বন্যার পর চিনের ৬০ হাজার মেগাওয়াটের বাঁধে ভারতের কপালে চিন্তার ভাঁজ

ছেলের শেষকৃত্য সেরে ফেলেছিল পরিবার, ১৫ দিন পর জেল থেকে ফোন! তারপর কী জানতে পারলেন?

ছেলের শেষকৃত্য সেরে ফেলেছিল পরিবার, ১৫ দিন পর জেল থেকে ফোন! তারপর কী জানতে পারলেন?

কপূরথলা: ছেলেকে হারানোর শোক তখনও টাটকা। নিখোঁজ ছেলের ছবি দেখে, পোশাক মিলিয়ে একটি অজ্ঞাত দেহকে তাঁরই বলে শনাক্ত করেছিল পরিবার। শেষকৃত্যও হয়ে গিয়েছিল। কিন্তু সেই মৃত্যুর ১৫ দিন পরেই এল এমন একটি ফোন, যা মুহূর্তে ওলটপালট করে দিল গোটা কাহিনি, ‘‘আপনাদের ছেলে রবি কুমার বেঁচে আছে। কপূরথলা সেন্ট্রাল জেলে রয়েছে।’’

পঞ্জাবের কপূরথলার এই ঘটনায় একই পরিবারের চোখের সামনে যেন একসঙ্গে ঘটল শোক এবং আনন্দের দুই বিপরীত ছবি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ৫ অগস্ট বাড়ি থেকে বেরিয়েছিলেন রবি কুমার। তার পর আর ফেরেননি। বাবা এবং ভাই নিজেদের মতো করে বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তাঁর কোনও সন্ধান পাননি। শেষ পর্যন্ত ১১ অগস্ট কপূরথলা সিটি থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।

এর মধ্যেই পুলিশ জানায়, কাঞ্চলি রোডের কাছে এক যুবকের দেহ পাওয়া গিয়েছে। দেহটি ছিল পোড়া অবস্থায়। পরিচয় বোঝার উপায়ও প্রায় ছিল না। পুলিশ পরিবারের সদস্যদের ওই দেহের ছবি দেখায়। ছবি এবং পোশাক দেখে কয়েক জনের সঙ্গে আলোচনা করে পরিবার সেটিকে রবি বলেই শনাক্ত করে।

তার পর আর দেরি করেনি পরিবার। ছেলের মৃত্যুর খবর বিশ্বাস করে ১৩ অগস্ট তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। নিয়ম মেনে শেষকৃত্যের পরের আচারও পালন করা হয়। পরিবারের কাছে তখন রবি শুধুই স্মৃতি। কিন্তু ২ সেপ্টেম্বর হঠাৎ কপূরথলা সেন্ট্রাল জেল থেকে ফোন। 

জেলের এক কর্মী জানালেন, সেখানে রবি কুমার নামে এক ব্যক্তি বন্দি রয়েছেন। প্রথমে বিশ্বাসই করতে পারেননি পরিবারের সদস্যেরা। যে ছেলের শেষকৃত্য কয়েক দিন আগেই করে ফেলেছেন, সে আবার কী ভাবে জেলে থাকে? পরের দিন আর অপেক্ষা করেনি পরিবার। সরাসরি জেলে গিয়ে হাজির হন তাঁরা। আর সেখানে গিয়ে যা দেখলেন, তাতে শোক যেন এক মুহূর্তে আনন্দে বদলে গেল। সামনে দাঁড়িয়ে রবি—জীবিত, সুস্থ।

জানা গিয়েছে, এর আগে অন্য একটি ঘটনায় জালন্ধর পুলিশ রবিকে আটক করেছিল। অভিযোগ ছিল, তিনি সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন। পরে তাঁকে কপূরথলা সেন্ট্রাল জেলে পাঠানো হয়। কিন্তু রহস্য এখন অন্য জায়গায়। যে দেহটিকে রবি কুমারের বলে শনাক্ত করে পরিবার শেষকৃত্য করেছিল, সেটি আসলে কার? কী ভাবে পরিচয় শনাক্তকরণে এমন ভুল হল? পুলিশি প্রক্রিয়ায় কোথাও গাফিলতি ছিল কি না, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এক দিকে জীবিত ছেলেকে ফিরে পাওয়ার আনন্দ, অন্য দিকে অজ্ঞাতপরিচয় ওই মৃতদেহের পরিচয় ঘিরে নতুন রহস্য—কপূরথলার এই ঘটনা যেন বাস্তবের গল্পকেও হার মানায়।

5 Views 0 Likes 0 Comments

Related News

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তূপের নীচে আটকে অনেকে
দেশ

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তূপের নীচে আটকে অনেকে

দিল্লি দমকল সূত্রে খবর, রবিবার দুপুর দেড়টা নাগাদ বাড়ি ভেঙে পড়ার খবর আসে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় পাঁচটি দমকলের ইঞ্জিন। পুলিশকেও ঘটনাস্থলে পাঠানো হয়। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে শুরু হয় তল্লাশি।

০৬ সেপ্টে ২০২৬, ০২:৫৮ পিএম · 2 মিনিট
দৌরাত্ম্য শেষ 'মোস্ট ওয়ান্টেড’ লস্কর জঙ্গির! কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
দেশ

দৌরাত্ম্য শেষ 'মোস্ট ওয়ান্টেড’ লস্কর জঙ্গির! কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর

জানা গিয়েছে, ইয়াসিরের মৃত্যু লস্করের জন্য বড় ধাক্কা। গত কয়েক বছরে অন্তত ৫টি হামলার সঙ্গে তার যোগ ছিল বলে অভিযোগ। সেই হামলাগুলিতে ১২ জন সেনা, এক জন বায়ুসেনা কর্মী এবং ৯ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি সূত্রটির।

০৬ সেপ্টে ২০২৬, ০১:২৫ পিএম · 2 মিনিট
নেপালের বন্যার পর চিনের ৬০ হাজার মেগাওয়াটের বাঁধে ভারতের কপালে চিন্তার ভাঁজ
দেশ

নেপালের বন্যার পর চিনের ৬০ হাজার মেগাওয়াটের বাঁধে ভারতের কপালে চিন্তার ভাঁজ

ইয়ারলুং সাংপো নদীর উপর চিন যে ‘মেডগ’ মেগা-প্রকল্প তৈরি করছে, তার ক্ষমতা প্রায় ৬০ হাজার মেগাওয়াট বলে জানানো হয়েছে।

০৬ সেপ্টে ২০২৬, ১২:৫৯ পিএম · 3 মিনিট
বিপদের আশঙ্কা ছিল আগেই, সিল করার ২৪ ঘণ্টার মধ্যেই ধস!
দেশ

বিপদের আশঙ্কা ছিল আগেই, সিল করার ২৪ ঘণ্টার মধ্যেই ধস!

বাড়িটির দুর্বল পরিকাঠামো মাথায় রেখে আগের দিনই সিলগালা করে দেওয়া হয়েছিল। তার মাত্র ২৪ ঘন্টা পর শনিবার ৫ সেপ্টেম্বর আচমকা বাড়িটির একাংশ ভেঙ্গে পড়ে।

০৬ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.