JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ০৯:৫৫ পিএম
Breaking
জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা অন্তিম ওভারের ওয়াইড ঘিরে তুমুল বিতর্ক ভারত-জাপান ম্যাচে, নিয়ম কী বলছে, জানুন খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২ জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা অন্তিম ওভারের ওয়াইড ঘিরে তুমুল বিতর্ক ভারত-জাপান ম্যাচে, নিয়ম কী বলছে, জানুন খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২

জল-জট থেকে বর্জ্য, এক ঝটকায় বদলাচ্ছে শিলিগুড়ি মার্কেট

জল-জট থেকে বর্জ্য, এক ঝটকায় বদলাচ্ছে শিলিগুড়ি মার্কেট
শিলিগুড়ি মার্কেট ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

শিলিগুড়ি, নিউজ ডেস্ক: এত দিনের চেনা ছবিটাই কি এবার বদলে যেতে চলেছে? কোথাও জল জমে আটকে থাকছে ট্রাক কোথাও বর্জ্য পদার্থ সরাতে বাড়ছে খরচ। আবার কোথাও পচনশীল পণ্য সংরক্ষণের অভাবে বাজারে দামের উঠানামা। সেই সমস্ত সমস্যার সমাধানে এবার একগুচ্ছ পরিকল্পনা সামনে এল শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটকে ঘিরে।

মঙ্গলবার রেগুলেটেড মার্কেটে  গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক পরিকল্পনার কথা জানান রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি বিপণন দফতরের সচিব অভিনব চন্দ্র আইএএস এসডিও, ডিএম এবং বাজারের ব্যবসায়ীরা। প্রায় পঞ্চাশ একর জমির উপর গড়ে ওঠা এই বাজারে রাস্তা; নিকাশি ব্যবস্থা, প্রবেশ ও বেরোনোর পথ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা রয়েছে। মন্ত্রীর দাবি, প্রতিদিন ২০ টির বেশি ট্রাক বাজারে প্রবেশ ও বেরোনোর সময় সমস্যায় পড়ে। হাইওয়ে তৈরি হওয়ার সময় নয়নজুলি বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জল জমে থাকার সমস্যাও রয়েছে। নতুন গেট, পানীয় জল এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

একইসঙ্গে, বাজারের ভিতরে প্রসেসিং সেন্টার তৈরীর পরিকল্পনাও রয়েছে। কাঁচা জৈব বর্জ্য থেকে জৈব সার এবং থার্মোকল সহ অন্যান্য বর্জ্য আলাদা করে প্রক্রিয়াকরণের চিন্তাভাবনা চলছে। এতে করে ব্যবসায়ীদের বর্জ্য অপসারণের খরচ কমার পাশাপাশি প্রক্রিয়াজাত বর্জ্য পদার্থ থেকে আয়ের সুযোগও হতে পারে। এছাড়াও দূর-দূরান্ত থেকে আসা ট্রাক চালকদের জন্য বিশ্রামাগার তৈরির পরিকল্পনাও রয়েছে। ভবনের উপরে থাকার ব্যবস্থা এবং নিচে খাবারের জায়গা ও গোডাউন রাখার প্রস্তাব রয়েছে। বাজারে কোল্ড স্টোর তৈরির পরিকল্পনাও করা হয়েছে।

এদিন, পেয়াজ ও চিনি ব্যবসায়ীদের সঙ্গে পৃথক বৈঠক করেন মন্ত্রী। চলতি মাসের মধ্যে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ এবং ৫০ টাকা বা তার নিচে ধরে চিনি বাজারে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। পুজোর আগে দাম নিয়ন্ত্রণে রাখাই লক্ষ্য বলে জানান তিনি। পুরনো বাজারের পরিকাঠামো নতুন করে তৈরি, জলবিদ্যুৎ পরিষেবায় উন্নতি, সৌরশক্তি এবং চুরি রুখতে নিরাপত্তায় জোরদার, সব মিলিয়ে ধাপে ধাপে আমুল পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

34 Views 0 Likes 0 Comments

Related News

ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল
রাজ্য

ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল

শান্তিপুর, নিউজ ডেস্ক: ঘটনার পর কেটে গিয়েছে কিছুটা সময়। কিন্তু এখনো কাটেনি একাধিক প্রশ্নের জট। কিভাবে ঘটল এই ঘটনা, কারা এর নেপথ্যে এবং অপরাধের পিছনে ঠিক কি কারণ ছিল, তারই উত্তর খুঁজতে এবার তদন্তে যুক্ত হল বিশেষজ্ঞ দল। ...

২২ সেপ্টে ২০২৬, ০৯:২১ পিএম · 2 মিনিট
খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল
রাজ্য

খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল

দক্ষিণ ২৪ পরগনার, নিউজ ডেস্ক: প্রতিদিনের মতো স্কুলে এসেছিলেন পড়ুয়ারা। কিন্তু দিনের মাঝে পরিস্থিতি বদলে গেল। একের পর এক অভিযোগ সামনে আসতে স্কুল চত্বরে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত অভিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভ সামাল দ...

২২ সেপ্টে ২০২৬, ০৮:৫২ পিএম · 2 মিনিট
ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২
রাজ্য

ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২

নিউজ ডেস্ক: দিনে দুপুরে হাসপাতালে ঢুকে বাচ্চা চুরি! ঘটনাটি ঘটেছে  ব্যারাকপুর ডাক্তার বিএম বসু মহকুমা হাসপাতালে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ একইসঙ্গে সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়েও কার্যত উঠছে প্রশ্ন।...

২২ সেপ্টে ২০২৬, ০৮:৪৭ পিএম · 2 মিনিট
মহিলাদের হাতে সেলাই মেশিন
রাজ্য

মহিলাদের হাতে সেলাই মেশিন

নিউজ ডেস্ক: মহিলাদের স্বনির্ভর করে তুলতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। মঙ্গলবার গঙ্গারামপুর ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৫১ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ব...

২২ সেপ্টে ২০২৬, ০৭:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.