JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ১২:৪৩ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

যাত্রী সুবিধার লিফটেই বিপদ, তিন ঘন্টা ধরে আটকে যাত্রীরা

যাত্রী সুবিধার লিফটেই বিপদ, তিন ঘন্টা ধরে আটকে যাত্রীরা

পুরুলিয়া, নিউজ ডেস্ক: সকালটা ছিল আর পাঁচটা দিনের মতোই। রেলস্টেশনে তখন ছিল যাত্রীদের ব্যস্ততা আর সঙ্গে ট্রেন ধরার তাড়া। কিন্তু, হঠাৎ করে যেন থমকে গেল সেই স্বাভাবিক ছন্দ। আচমকাই বন্দী হয়ে গেলেন কিছু যাত্রী, চারপাশে অন্ধকার আর দম বন্ধ করা পরিবেশ। বাইরে স্বাভাবিক চলছিল স্টেশনের ব্যস্ততা কিন্তু ভেতরে আটকে থাকা মানুষগুলির কাছে প্রতিটি মিনিট যেন এক একটি ঘন্টা। সময় যত পার হচ্ছিল ততই আতঙ্ক বাড়ছিল যাত্রীদের মধ্যে। তারপর প্রায় শেষপর্যন্ত তিন ঘন্টার পর মুক্তি মিলল।

রবিবার সকালে এমনই চাঞ্চল্যকর পরিস্থিতির সাক্ষী থাকল পুরুলিয়ার আদ্রা স্টেশন। সূত্রে খবর, সকাল প্রায় সাতটা নাগাদ আদ্রা স্টেশনের তিন ও চার নম্বর প্ল্যাটফর্মের লিফট যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ মাঝপথে থেমে যায়। এই সময় লিফটের ভিতরে ছিলেন এক শিশু সহ একাধিক মহিলাযাত্রী। সময় পেরিয়ে যায় কিন্তু লিফটের দরজা দীর্ঘক্ষণ না খোলার জন্য আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উদ্বেগ।

এরপর, খবর দেওয়া হয় রেল পুলিশের কাছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল প্রশাসন ও আদ্রা আরপিএফ। পরবর্তীকালে, ঘটনাস্থলে পৌঁছন রেলের সিনিয়র DCM বিকাশ কুমার সহ অন্যান্য রেল আধিকারিকেরা। শুরু করা হয় লিফটের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা।

জানা গিয়েছে, উদ্ধারকাজ চলাকালীন লিফটের ভিতরে থাকা যাত্রীদের কাছে বিস্কুট ও জল পৌঁছে দেওয়া হয়। এরপর, রেল ইঞ্জিনিয়ারদের এবং আরপিএফ জওয়ানদের দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় তিন ঘন্টা পর লিফটের দরজা খুলে যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়।

আটকে থাকা যাত্রীদের মধ্যে থাকা ঝর্ণা দাস জানান, সকাল ৭-টা থেকে প্রায় পৌনে ১০-টা নাগাদ তাঁরা লিফটের মধ্যে ছিলেন। প্রথমদিকে তাঁরা অনেকটা আতঙ্কিত হয়ে পড়েন এবং পরিস্থিতি খুবই কষ্টকর ছিল। পরে জল ও খাবার পাওয়ার পর কিছুটা স্বস্তি মেলে।

এই ঘটনার পর থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যাত্রী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রশ্ন উঠেছে, যাত্রীদের সুবিধার জন্য তৈরি করা লিফটই যদি বিপদের কারণ হয়ে দাঁড়ায় এবং ঘন্টার পর ঘন্টা এতে আটকে থাকতে হয়, তবে তার রক্ষণাবেক্ষণ কতটা ঠিকঠাক ভাবে চলছে? একইসঙ্গে, জরুরীকালীন পরিস্থিতিতে যাত্রীদের দ্রুত উদ্ধারের জন্য পর্যাপ্ত পরিকাঠামোব্যবস্থা কতটা রয়েছে, সেই প্রশ্ন সবার মনে ঘুরছে।

51 Views 0 Likes 0 Comments

Related News

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!
রাজ্য

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!

মাত্র এক সপ্তাহের মধ্যে ১৪টি বাসের মধ্যে ছ’টি বাসের পারমিটের ব্যবস্থা করে পরিষেবা চালু করা হয়েছে। বাকি আটটি বাসের পারমিট আগামী এক মাসের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

১৬ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌধুরী পরিবারে
রাজ্য

Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌ...

এই বৈশিষ্ট্যই রায় চৌধুরী পরিবারের পুজোকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়। নবমীতে হয় কুমারীপুজো।

১৬ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর
রাজ্য

হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর

হাওড়া, নিউজ ডেস্ক: পঞ্চমীর রাতে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের কাছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা এই বুক স্টল ভাঙচুর করে। বিজেপি...

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম · 1 মিনিট
Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা
রাজ্য

Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা

পড়াশোনার ব্যস্ততার মাঝেও এমন ছোট ছোট আয়োজন যে স্কুল জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারে, মালদার এই প্রাথমিক স্কুলের উদ্যোগ যেন তারই উদাহরণ। পুজোর ছুটির আগে বিরিয়ানির স্বাদ এবং বন্ধুদের সঙ্গে একসঙ্গে খাওয়ার স্মৃতি নিয়ে বাড়ি ফিরল খুদেরা।

১৪ অক্টো ২০২৬, ০৮:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.