JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ১০:৫৮ পিএম
Breaking
বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের ‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল প্রচলিত দুর্গা প্রতিমার থেকে সম্পূর্ণ আলাদা পুরুলিয়ার কৃষ্ণবর্ণ মহিষাসুরমর্দিনী সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল তারই প্র... গান্ধীজি কি সত্যিই চা-কফি খেতেন না? তাঁর খাবারের অভ্যাস কেমন ছিল? বৃষ্টি-ঝড়-বজ্রপাতের দাপট, দুর্যোগের টানা সম্ভাবনা রাতের খাবার খেয়েই ঘুম? কতক্ষণ অপেক্ষা করা উচিত, জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের ‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল প্রচলিত দুর্গা প্রতিমার থেকে সম্পূর্ণ আলাদা পুরুলিয়ার কৃষ্ণবর্ণ মহিষাসুরমর্দিনী সম্পর্কের সমীকরণগুলো পাল্টে যাচ্ছে বিগবসের ঘরে, ‘মানুষ বনাম রোবট’ টাস্কে দেখা গেল তারই প্র... গান্ধীজি কি সত্যিই চা-কফি খেতেন না? তাঁর খাবারের অভ্যাস কেমন ছিল?

‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল

‘নির্বাচনে কারচুপি’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়া দিল্লি, নিউজ ডেস্ক: একদিকে নির্বাচন কমিশনের অন্দরের মতপার্থক্য নিয়ে চর্চা অন্যদিকে, ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক চাপা উত্তেচনা। এই আবহে এই বৃহস্পতিবার নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক একাধিক দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর বক্তব্য ঘিরে ফের তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার  জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি করেন। তাঁর অভিযোগ, দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে এবং ভোটারদের অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে দাবি করেন তিনি। রাহুলের বক্তব্যে উঠে আসে তাঁর দীর্ঘদিনের ভোট চুরি অভিযোগও। তিনি দাবি করেন ২০২৪ এ লোকসভা নির্বাচন থেকে শুরু করে সাম্প্রতিক একাধিক বিধানসভা নির্বাচনেও কারচুপি হয়েছে। তাঁর বক্তব্যে ভোটে অনিয়মের মাধ্যমে নির্বাচিত সাংসদদের তৈরি করা আইন নিয়ে প্রশ্ন ওঠে। তিনি বিষয়টিকে ভোট চুরি হিসেবে বর্ণনা করেন।

জ্ঞানেশ কুমারকে নিশানা করে রাহুল আরও বলেন, তাঁর উচিত পদ থেকে সরে এসে রাজসাক্ষী হওয়া। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের অন্দরে সিদ্ধান্ত গ্রহণ নিয়ে অন্য দুই নির্বাচন কমিশনারের আপত্তির খবরও সামনে এসেছে। এই প্রসঙ্গে কমিশনের কাজকর্ম নিয়ে তিনি প্রশ্ন তোলেন। একইসঙ্গে, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করেন কংগ্রেস নেতা। রাহুলের অভিযোগ, নির্বাচন সংক্রান্ত অনিয়মের পিছনে তাঁদের ভূমিকা রয়েছে। তবে, এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণ হয়নি।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়েও রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। নির্বাচন কমিশনের অন্দরে সিদ্ধান্ত গ্রহণ নিয়ে মতপার্থক্য নিয়ে খবর প্রকাশ্যে আসার পর থেকে বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে। সব মিলিয়ে বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকের পর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি আরও জোরালো করলো কংগ্রেস। একইসঙ্গে, নির্বাচন কমিশনের ভূমিকা ও ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক বিতর্কও নতুন মাত্রা পেল।

16 Views 0 Likes 0 Comments

Related News

নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়ার
দেশ

নেটওয়ার্কের আড়ালে লুকোনো সাইবার হানা ধরবে এআই, আন্তর্জাতিক মঞ্চে সাফল্য দুই পড়ুয়...

নিউজ ডেস্ক: শিল্প-কারখানা, জল শোধনাগার কিংবা বিদ্যুৎ গ্রিডের মতো জাতীয় পরিকাঠামোগুলির সুরক্ষায় বড়সড় প্রযুক্তিগত সাফল্য আনলেন দেশের দুই তরুণ গবেষক। আধুনিক সাইবার অপরাধীদের কড়া নজরদারি এড়াতে কৃত্রিম মেধা বা এআই-ভিত্তিক সম্...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১৪ পিএম · 2 মিনিট
ফোনে শুধু কথা বলবেন? ডেটার বাড়তি খরচ বন্ধ করতে কড়া বার্তা ট্রাইয়ের
দেশ

ফোনে শুধু কথা বলবেন? ডেটার বাড়তি খরচ বন্ধ করতে কড়া বার্তা ট্রাইয়ের

নিউজ ডেস্ক: স্মার্টফোনের রমরমার যুগে আজও দেশে এমন কোটি কোটি গ্রাহক রয়েছেন, যাঁদের ইন্টারনেট বা ডেটার কোনও প্রয়োজনই পড়ে না। প্রবীণ নাগরিক কিংবা প্রান্তিক ও নিম্ন আয়ের বহু পরিবার এখনও সাধারণ ফিচার ফোন ব্যবহার করেন কেবল স্ব...

২৪ সেপ্টে ২০২৬, ০৭:৪২ পিএম · 2 মিনিট
মানব শিশুর মত সিঁড়ি বেয়ে উঠে ঢালু পথে স্লাইড,  ছাগলছানাদের ভাইরাল ভিডিওতে মজেছে নেটপাড়া
দেশ

মানব শিশুর মত সিঁড়ি বেয়ে উঠে ঢালু পথে স্লাইড, ছাগলছানাদের ভাইরাল ভিডিওতে মজেছে নেট...

নিউজ ডেস্ক: সিঁড়ি বেয়ে ওঠা আর ঢালু অংশ দিয়ে নিচে নেমে আশা, ঠিক যেন কোন মানব শিশুর খেলা করছে, ছাগলছানাদের নির্মল খেলার ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে।শিশুদের পার্কের মতো করেই একে একে সিঁড়ি ভেঙে উপরে ওঠা, আর পাশের ঢালু র‍্য...

২৪ সেপ্টে ২০২৬, ০৭:২৭ পিএম · 1 মিনিট
আছড়ে পড়ল গভীর নিম্নচাপ, দুর্যোগের ভ্রুকুটি ওড়িশা থেকে বাংলায়
দেশ

আছড়ে পড়ল গভীর নিম্নচাপ, দুর্যোগের ভ্রুকুটি ওড়িশা থেকে বাংলায়

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। তার দাপটে দুর্যোগ শুরু হয়েছে দেশের পূর্ব উপকূলে। আবহাওয়া দফতর সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের উপকূল এবং দক্ষিণ ওড়িশার সংলগ্ন এলাকায় স্থলভাগে ঢোকার পর উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচ...

২৪ সেপ্টে ২০২৬, ০৫:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.