কলকাতা, নিউজ ডেস্ক: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে থাকছে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার পূর্বাভাস। জেনে নিন আজকের(৯ই সেপ্টেম্বর,২০২৬) আবহাওয়া।
বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস। এক-দু’দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। আজ মহানগরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২°। সর্বনিম্ন তাপমাত্রা ২৬° সেলসিয়াসের কাছাকাছি থাকবে।পারে।
বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমান, হুগলি ও বাঁকুড়ার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। জায়গাগুলোতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ভালরকম বৃষ্টির পূর্বাভাস। পুরুলিয়া-সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার পূর্বাভাস।
উত্তরবঙ্গের আটটি জেলাতেই আজ বৃষ্টি হবে। এমনটাই আবহাওয়ার দফতরের পূর্বাভাস। বিশেষত-দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার, উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।