নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্য ঘিরে যখন রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোর, ঠিক সেই আবহেই বিধায়কদের বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
প্রত্যেক বিধায়ককে নিজের বিধানসভা এলাকায় ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এর
মাধ্যমে নিজেদের এলাকার মানুষকে তাঁরা পরিষেবা দেবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেবাকেন্দ্র চালু করতে পারলে তা চালানোর জন্য মাসে ৩০ হাজার টাকা করে দেবে সরকার। এ বিষয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের সঙ্গেও মুখ্যমন্ত্রীর কথা হয়েছে।
তিনি আরও বলেন, ‘রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে বিধায়কদের সেবাকেন্দ্রগুলিতে ধুতি-পাঞ্জাবি পরিহিত নেতাজির একটি করে ছবি পাঠানো হবে। সেবাকেন্দ্রে সেই ছবি রাখতে হবে।’




