JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ০১:৫৩ এএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

দেশভাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে দেশ বিভাজন দিবস পালনের ডাক রাজ্যপালের

দেশভাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে দেশ বিভাজন দিবস পালনের ডাক রাজ্যপালের

রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালযয়ে দেশ বিভাজন দিবস পালিত হোক,  এমনটাই চান রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য আর এন রবি। স্বাধীনতার প্রাক্কালে দেশভাগের যন্ত্রণা ও ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

রবিবারের লোক ভবনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয় গুলিকে ১৪ই আগস্ট দিনটিকে দেশ বিভাজন দিবস হিসেবে পালন করার ডাক দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশভাগের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল অবিভক্ত বঙ্গ। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং অনেকেই ঘরছাড়া হয়েছিলেন। বাংলার সংস্কৃতি, সামাজিক, অর্থনৈতিক দিক ক্ষতিগ্রস্ত  হয়েছিল। ভারতের ইতিহাসের এই অধ্যায় নতুন প্রজন্মের জানা প্রয়োজন। যারা দেশ ভাগের শিকার তাদেরকে চেনা এবং যে সমস্ত শক্তি আমাদের বিভাজন ঘটাতে চায় তাদের থেকে সতর্ক থাকা প্রয়োজন নতুন প্রজন্মের ছেলেমেয়েদের।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির অধীনে থাকা কলেজ গুলিতেও এই দিবস পালনের ডাক দিয়েছেন রাজ্যপাল। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল পাকিস্তান। দু ভাগে বিভক্ত হয়েছিল অবিভক্ত বঙ্গ এবং পাঞ্জাব। ১৫ ই আগস্ট ভারত স্বাধীন হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিমধ্যেই হর ঘর তিরঙ্গা কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

49 Views 0 Likes 0 Comments

Related News

Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস
দেশ

Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস

বাজারে সবচেয়ে বেশি নজর কেড়েছে আইনি কাজে ব্যবহৃত প্লাগইনটি। চুক্তি পর্যালোচনা, এনডিএ বাছাই, কম্প্লায়েন্স যাচাই এবং আইনি নথি তৈরির মতো কাজকে স্বয়ংক্রিয় করার লক্ষ্য রয়েছে এর।

২৯ সেপ্টে ২০২৬, ১০:৫১ পিএম · 2 মিনিট
CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!
দেশ

CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় বর্তমানে সাইবার অপরাধীদের সহজ নিশানা আর কোনও প্রযুক্তি-বিমুখ মানুষ নন, খোদ শিক্ষিত ও পেশাদার শ্রেণির প্রতিনিধিরা। এখন এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের মূল শিকার হলেন এলিট সম্প্রদায়ের মানুষ।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:১২ পিএম · 2 মিনিট
Goldy Brar : ছাত্র রাজনীতি থেকে গ্যাংস্টার, নজরে গোল্ডি
দেশ

Goldy Brar : ছাত্র রাজনীতি থেকে গ্যাংস্টার, নজরে গোল্ডি

ট্রাক চালানো, ডেলিভারি-সহ বিভিন্ন কাজ করার পাশাপাশি, পাঞ্জাবে থাকা অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধীরে ধীরে বিদেশে বসেই একটি সংগঠিত নেটওয়ার্ক পরিচালনার দিকে এগিয়ে যান তিনি।

২৯ সেপ্টে ২০২৬, ০৮:১৫ পিএম · 2 মিনিট
Arunachal Pradesh: অরুণাচলে জঙ্গি হামলায় অসম রাইফেলের জওয়ান নিহত, আহত ৪
দেশ

Arunachal Pradesh: অরুণাচলে জঙ্গি হামলায় অসম রাইফেলের জওয়ান নিহত, আহত ৪

নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গি হামলায় মৃত্যু হল অসম রাইফেলের এক জওয়ানের। মঙ্গলবার ভোরে টহল দেওয়ার সময় সশস্ত্র জঙ্গিদের হামলায় আরও চার জওয়ান আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছ...

২৯ সেপ্টে ২০২৬, ০৭:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.