ঘুরতে গিয়ে হোটেল বুকিং এ চোখে পরে হোটেলে চেকিং হয় দুপুর বারোটা বা একটায়। আবার চেক আউট সকাল ১০টা বা ১১ টা। ২৪ ঘন্টার জন্য হোটেল ভাড়া দেওয়ার পরও মাঝখানে দু'ঘণ্টা কোথায় যায় তাই নিয়ে প্রশ্ন থাকলেও অনেক সময়ই আমরা তা এড়িয়ে যাই। তবে এই মাঝে দু ঘন্টা ঘন্টার ব্যবধানের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কারণ।
হোটেলে আসা অতিথিদের সুবিধার কথা মাথায় রেখেই নির্ধারণ করা হয়েছে এই সময়সূচী। যদিও এটি কোন একটি হোটেলের নিয়ম নয়, বিশ্বের অধিকাংশ হোটেলেই এই নিয়ম অনুসরণ করা হয়। আন্তর্জাতিকভাবে এরকম সময়সূচী থাকায় পর্যটকদের বিভ্রান্তি অনেকটাই কমে। ফলে বুকিং ব্যবস্থাপনা সহজ হয়।
বেশিরভাগ পর্যটক সকালের ব্রেকফাস্ট সেরেই হোটেল ছাড়তে স্বাচ্ছন্দ বোধ করেন। পাশাপাশি দূরপাল্লা যাত্রা শেষে নতুন অতিথিরা দুপুরের দিকে হোটেলে পৌঁছান। ফলে তখন চেকিং করা অনেকটাই সহজ হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হোটেলে রুম প্রস্তুত করা। পুরনো অতিথি চলে যাওয়ার পর সেই ঘরটিকে পরিষ্কার করে বিছানার চাদর থেকে শুরু করে বাথরুম এবং প্রয়োজনীয় সামগ্রী সাজিয়ে রাখা সবটাই এই দু'ঘণ্টা সময়ের মধ্যে প্রস্তুত করেন হোটেলের হাউসকিপিং কর্মীরা।
এছাড়াও এই সময়ের ব্যবধানে হোটেলের সফটওয়্যার এর বিল, রুমের স্ট্যাটাস আপডেট এবং নতুন অতিথির নাম নথিভুক্ত করার কাজ সম্পন্ন করা হয়। ফলে রিসিপশনে ভিড় বা ভুলের সম্ভাবনা অনেকটাই কম থাকে।
অর্থাৎ আপাতদৃষ্টিতে বাদ পড়া এই দু'ঘণ্টা আসলে অতিথিদের পরিচ্ছন্ন নিরাপদ একটি কক্ষ দেওয়ার জন্যই রাখা হয়। তাই বিশ্বের অধিকাংশ হোটেলগুলি এই নিয়ম অনুসরণ করেন।