JAZZBAAT 24 BANGLA
০২ নভে ২০২৬, ১১:০১ এএম
Breaking
Amitabh Bachchan: বোমাতঙ্কে ‘জলসা’ কার্যত দুর্গ! বুলেটপ্রুফ কাচের আড়ালে অমিতাভ, বাবার পাশ... Bigg Boss Bangla : বিগ বসের সিক্রেট রুমে নন্দিনী, বড় চমক সৌরভের মহাকরণের পিছনে ভয়াবহ আগুন! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ১০টি ইঞ্জিন নামিয়েও বাগে আসছে না আগুন Florida Plane Crash : মাঝ আকাশে বিমান দুর্ঘটনা, প্রাণ গেল ৯ জনের হো চি মিন সিটিকে হারিয়ে ইতিহাসের স্বপ্ন দেখা শুরু মশাল গার্লসদের ‘অলিম্পিক পদক নয়, সোনা জিতব’, প্রয়াত বাবাকে দেওয়া কথা রাখার পথে কুস্তিগীর মনীষা KIFF: নীল থেকে গেরুয়া, বদলে গেল কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো Himanta Biswa Sarma: 'বাংলাদেশ যেতে চাইলে ব্যবস্থা করব', রাহুলকে কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রী... Amitabh Bachchan: বোমাতঙ্কে ‘জলসা’ কার্যত দুর্গ! বুলেটপ্রুফ কাচের আড়ালে অমিতাভ, বাবার পাশ... Bigg Boss Bangla : বিগ বসের সিক্রেট রুমে নন্দিনী, বড় চমক সৌরভের মহাকরণের পিছনে ভয়াবহ আগুন! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ১০টি ইঞ্জিন নামিয়েও বাগে আসছে না আগুন Florida Plane Crash : মাঝ আকাশে বিমান দুর্ঘটনা, প্রাণ গেল ৯ জনের হো চি মিন সিটিকে হারিয়ে ইতিহাসের স্বপ্ন দেখা শুরু মশাল গার্লসদের ‘অলিম্পিক পদক নয়, সোনা জিতব’, প্রয়াত বাবাকে দেওয়া কথা রাখার পথে কুস্তিগীর মনীষা KIFF: নীল থেকে গেরুয়া, বদলে গেল কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো Himanta Biswa Sarma: 'বাংলাদেশ যেতে চাইলে ব্যবস্থা করব', রাহুলকে কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রী...

সমুদ্র নাচবে ডিজের তালে! গোয়া নয়, এবার মন্দারমণিতে সানবার্নের আসর।

সমুদ্র নাচবে ডিজের তালে! গোয়া নয়, এবার মন্দারমণিতে সানবার্নের আসর।

বিখ্যাত ইলেকট্রনিক ডান্স মিউজিক উৎসব সানবার্ন যা উপভোগ করতে প্রতিবছর বহু মানুষ গোয়ায় ঘুরতে যান। এই প্রথমবার বাংলা মাটিতে পা রাখতে চলেছে সেই তাক লাগানো সানবার্ন ফেস্টিভ্যাল। চলতি মাসের 16 ই আগস্ট মন্দারমনির কে সি ভিউ রিসোর্টে অনুষ্ঠিত হবে সানবার্ন রিলোড সানডাউনার। যেখানে দর্শকরা পাবেন বিশ্বমানের মিউজিক, আলো এবং লাইভ ডিজে পারফরমেন্স তাও আবার সমুদ্রের পাড়ে।

উৎসব চলবে দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। ডিজে সারটেক, ডিজে হাউডিনি, ডিজে রুদ্র ও আর্কেইন, ডিজে অ্যান্টিম এবং ডিজে কিচ-সহ একাধিক জনপ্রিয় শিল্পী উৎসবে পারফর্ম করবে। ১৮ বছর বয়স হলেই অংশ নিতে পারবেন। এই উৎসবে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৯৯ টাকা এবং ৩৯৯৯ টাকা। বুক মাই শো প্লাটফর্মের মাধ্যমে অনলাইনে টিকিট বুকের সুবিধা রয়েছে।

আয়োজকদের কথায়, গোয়ায় নয়! বাংলায় হচ্ছে এই আয়োজন। পূর্ব ভারতের দর্শকদের কাছে সানবার্নের অভিজ্ঞতা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি এই উৎসবের ফলে মন্দারমনি আরো জনপ্রিয় হয়ে উঠবে পর্যটন মানচিত্রে।

প্রসঙ্গত বলা যায়, অভিনেত্রী সানি লিওন মন্দারমনি সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকে এই সমুদ্র সৈকত আলাদাই মাত্রা পেয়েছে। তার মধ্যে গোয়ায় হওয়া সানবার্ন ফেস্টিভেল মন্দারমনি তে আয়োজিত হওয়ায় পর্যটক ও সঙ্গীতপ্রেমীদের উৎসাহ অনেকটাই বেড়েছে।

পর্যটন মহলের একাংশের দাবি, এই ধরনের আন্তর্জাতিক অনুষ্ঠান সমুদ্র সৈকতের পর্যটন শিল্পে অনেকটাই ইতিবাচক প্রভাব ফেলবে। স্বাধীনতা দিবসের ছুটিতে অনেকেই দুদিনের অবকাশ কাটাতে মন্দারমনি আসেন। সেই সময়ই হওয়া এই অনুষ্ঠান হোটেল,রিসোর্ট ব্যবসা সহ স্থানীয় ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাবে বলে আশাবাদী তারা।

13 Views 0 Likes 0 Comments

Related News

Dhupguri: ধান কাটতে গিয়ে আচমকা চিতাবাঘের হামলা! হাতে থাকা কাঁচি দিয়েই প্রাণ বাঁচালেন ৬০ বছরের বৃদ্ধা
রাজ্য

Dhupguri: ধান কাটতে গিয়ে আচমকা চিতাবাঘের হামলা! হাতে থাকা কাঁচি দিয়েই প্রাণ বাঁচাল...

ধূপগুড়ি: নিজের জমিতে ধান কাটছিলেন। চারপাশে তখন নিস্তব্ধ পরিবেশ। আচমকাই পিছন দিক থেকে ঝাঁপিয়ে পড়ল একটি চিতাবাঘ! মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লেন প্রায় ৬০ বছরের এক বৃদ্ধা। কিন্তু বিপদের মুখে ঘাবড়ে না গিয়ে হাতে থাকা ...

০১ নভে ২০২৬, ০৭:৫১ পিএম · 2 মিনিট
ইলিশ-চিংড়ি থেকে খাসির মাংস, শুভেন্দুর জন্য আর কী কী রাঁধলেন সোমা ঠাকুর
রাজ্য

ইলিশ-চিংড়ি থেকে খাসির মাংস, শুভেন্দুর জন্য আর কী কী রাঁধলেন সোমা ঠাকুর

নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মতুয়া ঠাকুরবাড়িতে পা রাখলেন শুভেন্দু অধিকারী। রবিবার বনগাঁর ঠাকুরনগরে দ্বিতীয় আন্তর্জাতিক মতুয়া গোঁসাই মহাসঙ্ঘের সম্মেলনে যোগ দিতে যান তিনি। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ঠাকুরবাড়...

০১ নভে ২০২৬, ০৫:৫৩ পিএম · 2 মিনিট
ইনস্টাগ্রামে যোগাযোগের জন্য জোর, গৃহশিক্ষিকাকে হেনস্থার অভিযোগে, গ্রেফতার ২
রাজ্য

ইনস্টাগ্রামে যোগাযোগের জন্য জোর, গৃহশিক্ষিকাকে হেনস্থার অভিযোগে, গ্রেফতার ২

নিউজ ডেস্ক: টিউশন পড়াতে যাওয়ার পথে পথ আটকে গৃহশিক্ষিকার শ্লীলতাহানি! শুধু তাই নয়, ইনস্টাগ্রামে যোগাযোগ রাখার জন্য চাপ দেওয়া হয় তাঁকে। ব্লক করলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। শনিবার ঘটনাকে ঘিরে শোরগোল শুরু হয়েছে ব্যারাকপু...

৩১ অক্টো ২০২৬, ০৮:২৮ পিএম · 2 মিনিট
Manab Guha: নেতা-মন্ত্রী কাউকেই রেয়াত নয়! রাস্তা দখল করে পার্কিং নিয়ে কড়া বার্তা মানব গুহর
রাজ্য

Manab Guha: নেতা-মন্ত্রী কাউকেই রেয়াত নয়! রাস্তা দখল করে পার্কিং নিয়ে কড়া বার্তা...

নিউজ ডেস্ক: রাস্তার উপরে যত্রতত্র গাড়ি ও বাইক দাঁড় করিয়ে রাখার অভিযোগে এবার সরব হলেন মেমারির বিধায়ক মানব গুহ। শুক্রবার মেমারি স্টেশন রোডে স্বচ্ছতা অভিযানে যোগ দিয়ে বিধায়ক বলেন, 'যত বড়ই নেতা হোক না কেন, এবার কাঁটা লাগি...

৩১ অক্টো ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.