JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০৯:৪৮ পিএম
Breaking
Mamata Banerjee: মমতার বাড়ির সামনে ছুরি দিয়ে হামলার চেষ্টা! লিখিত অভিযোগ কালীঘাট তৃণমূলে... Suvendu Adhikari: পুজোর উদ্বোধনের ফাঁকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, জল্পনা শুরু রাজনৈতিক মহল... Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর এক ছক্কা Makhi Janata Party: CJI-এর মন্তব্য ঘিরে ৭২ ঘণ্টায় ভাইরাল, CJP-র সঙ্গে হাত মেলানোর উদ্যোগ Abhijit Deepke: দাদুর দুই বিয়ে? সমাজমাধ্যমে প্রশ্নের মুখে CJP প্রধান অভিজিৎ দীপকে, পাল্টা... Pakistan: লাইনচ্যুত রহমান বাবা এক্সপ্রেস, মৃত ৫, আহত অন্তত ৩০ Soudi Attack: সৌদিতে হুথি-হামলার আতঙ্ক! বাঙ্কারে সরানো হচ্ছে যুবরাজকে, ১৭ Neha Bora: নেহার লাল টি-শার্টে ‘ওয়ান পিস’-এর খুলি! Mamata Banerjee: মমতার বাড়ির সামনে ছুরি দিয়ে হামলার চেষ্টা! লিখিত অভিযোগ কালীঘাট তৃণমূলে... Suvendu Adhikari: পুজোর উদ্বোধনের ফাঁকে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, জল্পনা শুরু রাজনৈতিক মহল... Anaya Bangar: নেটে ব্যাট হাতে ঝড় অনয়ার, পুরুষ বোলারদের বিরুদ্ধে হাঁকালেন একের পর এক ছক্কা Makhi Janata Party: CJI-এর মন্তব্য ঘিরে ৭২ ঘণ্টায় ভাইরাল, CJP-র সঙ্গে হাত মেলানোর উদ্যোগ Abhijit Deepke: দাদুর দুই বিয়ে? সমাজমাধ্যমে প্রশ্নের মুখে CJP প্রধান অভিজিৎ দীপকে, পাল্টা... Pakistan: লাইনচ্যুত রহমান বাবা এক্সপ্রেস, মৃত ৫, আহত অন্তত ৩০ Soudi Attack: সৌদিতে হুথি-হামলার আতঙ্ক! বাঙ্কারে সরানো হচ্ছে যুবরাজকে, ১৭ Neha Bora: নেহার লাল টি-শার্টে ‘ওয়ান পিস’-এর খুলি!

মৃত্যুর স্রোতের মাঝে ‘অজেয় দুর্গ’, নেপালের বিস্ময় কর সবুজ বাড়ি

মৃত্যুর স্রোতের মাঝে ‘অজেয় দুর্গ’, নেপালের বিস্ময় কর সবুজ বাড়ি

নিউজ ডেস্ক: প্রকৃতির রুদ্ররোষেও অটুট ‘সবুজ বাড়ি ’। নেপালের ধ্বংসস্তূপের মাঝে অলৌকিক রক্ষা গোটা পরিবারের। প্রকৃতির ভয়ংকর তাণ্ডবে কার্যত মৃত্যুপুরী নেপাল। বিধ্বংসী হড়পা বানের কবলে পড়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় ৭০০ মানুষ। নিখোঁজের তালিকায় রয়েছেন তিন শতাধিক ভারতীয়ও। নদী ও পাহাড়ি ঢলের প্রবল জলোচ্ছ্বাসে আস্ত সেতু, পাকা বাড়িঘর থেকে শুরু করে সবকিছুই তাসের ঘরের মতো গুঁড়িয়ে তলিয়ে গিয়েছে জলের অতলে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ধ্বংসলীলার একের পর এক দৃশ্য দেখে গোটা বিশ্ব শিউরে উঠলেও, ঠিক তারই মাঝে ফুটে উঠল এক অবিশ্বাস্য ছবি। চারপাশের সবকিছু যখন কাদার স্রোতে নিশ্চিহ্ন, তখন সেই জলদানবের সামনে বুক চিতিয়ে একা দাঁড়িয়ে রইল একটি দোতলা সবুজ বাড়ি।

ভাইরাল হওয়া একটি রোমহর্ষক ভিডিয়োয় দেখা গিয়েছে, চারপাশ ভাসিয়ে নিয়ে প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে ঘোলা জলের প্রবল স্রোত। জলের ধাক্কায় খেলনার মতো একের পর এক বড় বড় গাড়ি এসে আছড়ে পড়ছে দোতলা ওই সবুজ বাড়িটির গায়ে। আর সেই বাড়িরই ব্যালকনিতে দাঁড়িয়ে অসহায় চোখে মৃত্যুর রূপ দেখছেন পরিবারের অন্তত তিন সদস্য। চোখের সামনে আস্ত এলাকা তছনছ হয়ে গেলেও, আশ্চর্যের বিষয় হল, স্রোতের এতটুকু ধাক্কা টলাতে পারেনি সবুজ রঙের সেই বাড়িটিকে। দাঁড়িয়ে থেকেছে যেন কোনও অজেয় দুর্গ।

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। চরম আতঙ্কের মুখে দাঁড়িয়ে থাকা ওই বাসিন্দাদের কী পরিণতি হল, তা নিয়ে তৈরি হয় চরম উৎকণ্ঠা। তবে পরবর্তীতে আরও একটি ভিডিয়ো সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন সবাই। 

জানা গিয়েছে, বিপর্যয় মোকাবিলা দল দ্রুত পদক্ষেপ করে পরিবারের প্রত্যেক সদস্যকে সম্পূর্ণ সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। জলের তোড় বাড়তেই তাঁরা ছাদে আশ্রয় নিয়ে উদ্ধারের আরজি জানিয়েছিলেন। চারপাশের এই ভয়াবহ শ্মশানপুরীর মধ্যে বাড়িটির টিকে থাকাকে কেউ মজবুত নির্মাণের নমুনা বলছেন, তো কারও মতে প্রকৃতির বুকেই এটি এক নিখাদ মিরাকেল।

64 Views 0 Likes 0 Comments

Related News

শান্তির শ্বেতকপোত আর বারুদের পৃথিবীতে এক ফালি জোছনা
Jazzbaat প্লাস

শান্তির শ্বেতকপোত আর বারুদের পৃথিবীতে এক ফালি জোছনা

দিব্যেন্দু ঘোষ: একুশে সেপ্টেম্বর বিশ্বজুড়ে উদযাপিত হল আন্তর্জাতিক শান্তি দিবস। বিশ্ববাসীর গভীর বেদনাবোধ এবং বুকভরা আশার এক অনন্য প্রতিচ্ছবি। চারপাশে তাকালে আজ মন অজানা আতঙ্কে শিউরে ওঠে। গোটা পৃথিবীটাই যেন আজ বিশাল বারুদখ...

২২ সেপ্টে ২০২৬, ১২:৪৭ পিএম · 3 মিনিট
করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ
Jazzbaat প্লাস

করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ

দিব্যেন্দু ঘোষ: ভারতের লৌকিক ও জনজাতি সংস্কৃতির ইতিহাসে করম উত্সব শুধুই সামাজিক আচার বা কৃষিভিত্তিক অনুষ্ঠানমাত্র নয়; এটি প্রকৃতি এবং মানুষের সহাবস্থানের শাশ্বত দলিল। ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে পালিত এই পুজো মূলত ...

২০ সেপ্টে ২০২৬, ০৪:৫৪ পিএম · 3 মিনিট
বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের
Jazzbaat প্লাস

বরফের চাদরের নীচে ভয়াবহ ছবি! এভারেস্টে জমছে টন টন আবর্জনা, বড় পদক্ষেপ নেপালের

অঙ্কন দাস: কেউ বলেন সাগরমাথা, কেউ বলেন চোমোলাংমা। আসলে এগুলি যার নাম, সেটি বিশ্বের বৃহত্তম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। হিমালয় পর্বতমালার মহালাঙ্গুর-হিমাল উপ-শ্রেণীর অন্তর্ভুক্ত নেপাল ও চীনের (তিব্বত) সীমান্তে অবস্থিত এই...

১৪ সেপ্টে ২০২৬, ০৩:১৭ পিএম · 2 মিনিট
বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা
Jazzbaat প্লাস

বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা

কবি জয় গোস্বামীর সেই চিরচেনা পঙক্তিগুলোর মতো মনে পড়ে যায়— স্মৃতির গভীরে থাকা সেই মানুষগুলোর কথা, যাঁরা আমাদের শৈশবকে ঋদ্ধ করেছেন।

১৩ সেপ্টে ২০২৬, ০৮:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.