JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ১২:৪৫ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

আত্মহত্যা রুখতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ছেলেকে বাঁচাতে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু বাবা-মায়ের

আত্মহত্যা রুখতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ছেলেকে বাঁচাতে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু বাবা-মায়ের

মহারাষ্ট্র, পিউ নন্দী: মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা।আত্মহত্যার পথ বেছে নেওয়া ১৮ বছরের সন্তানকে ফেরাতে গিয়ে পাহাড় থেকে পড়ে প্রাণ হারালেন এক দম্পতি। নিমেষেই নিশ্চিহ্ন হয়ে গেল গোটা পরিবারটি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টা নাগাদ দেবলাইয়ের এক তরুণ খাভদা পাহাড়ের চূড়ায় উঠে আত্মঘাতী হওয়ার হুমকি দিতে থাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান তরুণের বাবা-মা। পাহাড়ের বিপজ্জনক কিনারায় দাঁড়িয়ে থাকা ছেলেকে নিরস্ত করতে টানা প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টা চালান অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং পুলিশকর্মীরা। কিন্তু শত অনুনয়-বিনয়েও নিজের জেদ থেকে সরেনি ওই তরুণ। উল্টে বাবা মাকে বারবার ঝাঁপ দেওয়ার ভয় দেখাতে থাকে।

পরিস্থিতির ভয়াবহতা বুঝে একপর্যায়ে তরুণের বাবা নিজেই পাহাড়ের চূড়ায় ওঠেন। সময় তখন প্রায় দুপুর ১টা। ছেলেটি খাদের দিকে আরও এগিয়ে চলে। তাকে বাঁচাতে শেষ মুহূর্তে জাপটে ধরার চেষ্টা করেন বাবা। ঠিক তখনই ঘটে বিপত্তি। ভারসাম্য হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যান বাবা ও ছেলে দুজনই। চোখের সামনে স্বামী ও সন্তানের এমন মর্মান্তিক পরিণতি দেখে মানসিক ভাবে ভেঙে পড়েন ছেলেটির মা। এই ধাক্কা সামলাতে না পেরে মুহূর্তের মধ্যে মা-ও সেখান থেকে নিচে ঝাঁপ দেন।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে চোখের পলকে পরিবারের তিনজনেরই করুণ মৃত্যু হয়।

52 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.