JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৭:৫৫ এএম
Breaking
শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে...

তৃণমূলের তহবিলে ৩৬০ কোটি টাকা! ‘উৎস খতিয়ে দেখা হোক’, বিস্ফোরক শমীক

তৃণমূলের তহবিলে ৩৬০ কোটি টাকা! ‘উৎস খতিয়ে দেখা হোক’, বিস্ফোরক শমীক

তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ করলেন শমীক ভট্টাচার্যের। তাঁর দাবি, তৃণমূল মানেই টাকা এবং টাকার সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। দলের তহবিলে থাকা বিপুল অর্থ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শমীক ভট্টাচার্যের বক্তব্য, ‘মৃতই হোক কিংবা জীবিত, লড়াইটা আসলে ওই অ্যাকাউন্টে থাকা কয়েক হাজার কোটি টাকার দখলদারি নিয়ে।’ তাঁর দাবি, একটি দল নির্বাচনে জিতে যাওয়ার পরেও কীভাবে সেই দলের তহবিলে কয়েকশো কোটি টাকা আসছে, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সম্প্রতি তৃণমূলের তহবিলে প্রায় ৩৬০ কোটি টাকা আসার কথা শোনা যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

এই অর্থের উৎস নিয়েও তদন্তের দাবি জানান শমীক। তাঁর অভিযোগ, মানুষের সম্পদ লুটের টাকা, বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের টাকা কিংবা বেআইনি পথে পাচার হওয়া অর্থ দলের তহবিলে এসে থাকতে পারে। যদিও এই অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ। শমীকের দাবি, পুরো অর্থের উৎস ও লেনদেন খতিয়ে দেখে বেআইনি অর্থ পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করতে হবে এবং মানুষের টাকা মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে।

রাজ্যে রাজনৈতিক হিংসার প্রসঙ্গেও তৃণমূলকে নিশানা করেন শমীক। তাঁর দাবি, ২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত ৩৩৩ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। পাশাপাশি বহু মানুষের বাড়ি ভাঙচুর করা হয়েছে, অনেককে রাজ্য ছেড়ে চলে যেতে হয়েছে।

এমনকি একটি ঘটনার উদাহরণ তুলে শমীক বলেন, এক ব্যক্তি তাঁকে জানিয়েছেন, তাঁর সামনে তাঁর বোনকে বিজেপি করার ‘অপরাধে’ গণধর্ষণ করা হয়েছে। সেই পরিস্থিতিতে তাঁকে চুপ করে থাকতে বলা হলে তা মেনে নেওয়া সম্ভব নয় বলেই মন্তব্য করেন তিনি। শমীকের দাবি, সাধারণ মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভেরই বহিঃপ্রকাশ বিভিন্ন জায়গার প্রতিবাদ। এই প্রতিবাদ অনেক ক্ষেত্রেই স্বতঃস্ফূর্ত এবং সবসময় তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিজেপি সাংসদ।

25 Views 0 Likes 0 Comments

Related News

শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ
রাজ্য

শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ

শুধু ইস্পাত বা ভারী শিল্পেই আটকে থাকছে না বিনিয়োগের পরিকল্পনা। কৃষি ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে শিল্পের যোগ বাড়ানোর কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই উঠে আসে আমূলের নাম। তাঁর দাবি, পানাগড়ে ১৫ একর এবং শিলিগুড়িতে আরও ১৫ একর জমি আমূলকে দেওয়া হয়েছে।

২৫ সেপ্টে ২০২৬, ০৯:১৩ পিএম · 3 মিনিট
পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি
রাজ্য

পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্ত...

কমিশনের বৈঠকের পর এখন নজর দু’টি বিষয়ের দিকে—আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা এবং ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি। সংরক্ষণ-পর্ব শেষ হওয়ার পরেই প্রার্থী বাছাই এবং প্রচারের প্রস্তুতিতে গতি আসবে রাজনৈতিক দলগুলির। আর কমিশনের তরফে সূচি ঘোষণা হলেই শুরু হয়ে যাবে পুরভোটের আনুষ্ঠানিক কাউন্টডাউন।

২৫ সেপ্টে ২০২৬, ০৮:৫৫ পিএম · 2 মিনিট
দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল
রাজ্য

দুধিয়ায় সেতু বিপর্যয়, বন্ধ ভারী যান চলাচল

পাহাড়ে অবিরাম বৃষ্টির কারণে দুধিয়া নদীতে জলস্তর ক্রমশ বেড়ে যায়। সেই স্রোতের ধাক্কায় দুদিয়ার হিউম পাইপ ব্রিজটি আবারও ভেসে গিয়েছে। এর ফলে সেতুটি দিয়ে ভারী যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে।‌

২৫ সেপ্টে ২০২৬, ০৬:১১ পিএম · 2 মিনিট
আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর
রাজ্য

আদালতের নির্দেশে শতবর্ষের ইস্কোয় প্রথম ভোট, ফল বেরোতেই রাতভর আবিরে মাতল বার্নপুর

আসানসোল: একশো বছরেরও বেশি পুরনো কারখানা। দীর্ঘ শিল্প-ইতিহাসের সাক্ষী বার্নপুরের ইস্কো। কিন্তু এত বছরেও শ্রমিক সংগঠনের স্বীকৃতি নির্ধারণে হয়নি ভোট। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ, কেন্দ্রীয় মন্ত্রকের হস্তক্ষেপ এবং দীর্ঘ আইনি...

২৫ সেপ্টে ২০২৬, ০৪:০৯ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.