JAZZBAAT 24 BANGLA
২৮ অক্টো ২০২৬, ০২:০১ এএম
Breaking
NJP GRP : বেঙ্গালুরুমুখী ট্রেনে সফর, রেল পুলিশের জালে দুই বাংলাদেশি! AIRobots: এআইয়ের থাবা এবার চাষের মাঠেও! রোবটের হাতে ফসল কাটার দৃশ্য ভাইরাল Arsha News : শারীরিক স্বস্তির আশায় দীর্ঘ যাত্রা, পুরুলিয়া থেকে দণ্ডী কেটে দেহঘর যাত্রা Undertrial Prisoner Death : ফের বিচারাধীন বন্দির মৃত্যু, বাড়ছে উদ্বেগ সংস্কৃত ও ল্যাটিনের আশ্চর্য আদিম মিল! কিভাবে একই আদি ভাষা থেকে জন্ম বাংলা, ইংরেজি-সহ বহু ভ... টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি! নিরাপত্তা না বাড়লে মুম্বই ছাড়তে পারে বলিউড, FWICE-এ... সুনীল দাসের সঙ্গে কথা বলেছেন দিব্যেন্দু ঘোষ ‘খুনি নই, প্রেমিক’! ‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখের লুক ঘিরে জল্পনা NJP GRP : বেঙ্গালুরুমুখী ট্রেনে সফর, রেল পুলিশের জালে দুই বাংলাদেশি! AIRobots: এআইয়ের থাবা এবার চাষের মাঠেও! রোবটের হাতে ফসল কাটার দৃশ্য ভাইরাল Arsha News : শারীরিক স্বস্তির আশায় দীর্ঘ যাত্রা, পুরুলিয়া থেকে দণ্ডী কেটে দেহঘর যাত্রা Undertrial Prisoner Death : ফের বিচারাধীন বন্দির মৃত্যু, বাড়ছে উদ্বেগ সংস্কৃত ও ল্যাটিনের আশ্চর্য আদিম মিল! কিভাবে একই আদি ভাষা থেকে জন্ম বাংলা, ইংরেজি-সহ বহু ভ... টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি! নিরাপত্তা না বাড়লে মুম্বই ছাড়তে পারে বলিউড, FWICE-এ... সুনীল দাসের সঙ্গে কথা বলেছেন দিব্যেন্দু ঘোষ ‘খুনি নই, প্রেমিক’! ‘কিং’-এর নতুন পোস্টারে শাহরুখের লুক ঘিরে জল্পনা

ভাঙা-গড়ায় তৃণমূল, কালীঘাটে ফিরলেন কাশেম সিদ্দিকী

ভাঙা-গড়ায় তৃণমূল, কালীঘাটে ফিরলেন কাশেম সিদ্দিকী

কলকাতা, নিউজ ডেস্ক: ঋতব্রত-শিবির নয়, তাঁর  পছন্দ কালীঘাট শিবির। তাই ঘর ওয়াপসি! কালীঘাট শিবিরে ফিরলেন বিধায়ক কাশেম সিদ্দিকী। আমডাঙার এই বিধায়ক জানালেন আমাকে ভুল বুঝিয়ে সই করানো হয়েছিল। বলা হয়েছিল, এই শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত আছেন! সেইভেবেই নাকি 'ঋত-শিবিরে' চলে যাই।' তাই  ভুল শোধরাতে, সোমবার বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের পাশে বসে সাংবাদিক বৈঠক করেন কাশেম।

কাশেম সিদ্দিকী বুঝিয়ে দেন, তিনি মমতার সৈনিক। তাঁর নেতৃত্বে তৃণমূলে ছিলেন,আছেন,থাকবেন। তিনি বলেন, 'দিদি আছেন ভেবে গিয়েছিলাম। তারপর দেখি, দিদি নেই। কোনও জায়গায় দিদির কোনও গল্প নেই। দিদিকে দেখে মানুষ ভোট দিয়েছেন। দিদির পোস্টার নিয়ে আমডাঙায় ঘুরেছি। দিদি যেখানে আমরাও সেখানে।' এই প্রসঙ্গে বেলেঘাটার বিধায়ক, তথা কালীঘাট তৃণমূলের মুখপাত্র বলেন,'কোনও একটা কনফিউশন তৈরি করে, ভুল বুঝিয়ে সই করতে বলা হয়েছিল। যে কারণে সই করানো হয়েছিল, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।'

একদিকে কাশেম সিদ্দিকী আজ  মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের কাছে এলেন। অন্যদিকে, আমডাঙার প্রাক্তন বিধায়ক রফিকুর রহমান দেখা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই রফিকুর রহমানকে সরিয়েই ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকীকে আমডাঙায় প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাশেমের সিদ্ধান্তের কথা শুনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, 'উনি তো ওইদিকেই আছেন। আগে আমডাঙায় গিয়ে দেখান।' তবে লক্ষ্যণীয়,  দিনকয়েক আগে পরিবহনমন্ত্রী অর্জুন সিং যখন আমডাঙায় কর্মসূচিতে গিয়েছিলেন। সেই সময় তাঁর সঙ্গে রফিকুরকে দেখা যায়। কাশেম সিদ্দিকী সেখানে হাজির ছিলেন না।

54 Views 0 Likes 0 Comments

Related News

MamataBanerjee: টাকা ছড়িয়ে, ভয় দেখিয়ে সমর্থন আদায়? বিজেপিকে নিশানা করে বিস্ফোরক মমতা!
রাজনীতি

MamataBanerjee: টাকা ছড়িয়ে, ভয় দেখিয়ে সমর্থন আদায়? বিজেপিকে নিশানা করে বিস্ফোরক ম...

এমনকী, ব্যক্তিগতভাবে কেউ তাঁর সঙ্গে দেখা করতে এলেও তাঁকে অফিসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন মমতা। এই পরিস্থিতিতে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

২৬ অক্টো ২০২৬, ০৯:০৩ এএম · 2 মিনিট
৭৪ লক্ষ ভোটারের নাম বাদ কেন? নির্বাচন কমিশনের বৈঠক ছেড়ে বেরিয়ে গেল ডিএমকে
রাজনীতি

৭৪ লক্ষ ভোটারের নাম বাদ কেন? নির্বাচন কমিশনের বৈঠক ছেড়ে বেরিয়ে গেল ডিএমকে

তামিলনাড়ুতে ভোটার তালিকা থেকে ৭৪ লক্ষেরও বেশি নাম বাদ পড়ার অভিযোগে নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠক থেকে ওয়াকআউট করল ডিএমকে-সহ ১০টি রাজনৈতিক দল। বাদ পড়া যোগ্য ভোটারদের নাম পুনর্বহালের দাবির পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করেছে বিরোধীরা।

২৩ অক্টো ২০২৬, ০৫:৪৯ পিএম · 2 মিনিট
BJP: পুজো মিটতেই পুরভোটের প্রস্তুতি, আজ রাতেই কলকাতায় সুনীল বনসল! প্রার্থী তালিকা ঘিরে জল্পনা
রাজনীতি

BJP: পুজো মিটতেই পুরভোটের প্রস্তুতি, আজ রাতেই কলকাতায় সুনীল বনসল! প্রার্থী তালিকা...

এই নির্বাচনী তৎপরতার মধ্যেই আজ, বৃহস্পতিবার গভীর রাতে শহরে পা রাখছেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। দলীয় সূত্রে খবর, শুক্রবার রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর এক ম্যারাথন বৈঠকে বসার কথা রয়েছে। আসন্ন পুরভোটের প্রস্তুতি, বুথ স্তরের বিন্যাস এবং প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করাই এই বৈঠকের মূল আলোচ্য বিষয়।

২২ অক্টো ২০২৬, ০৪:০০ পিএম · 2 মিনিট
রাবণের সঙ্গে এ বার ৩০ ফুটের আরশোলা পোড়ানোর আয়োজন!
রাজনীতি

রাবণের সঙ্গে এ বার ৩০ ফুটের আরশোলা পোড়ানোর আয়োজন!

নয়াদিল্লি: রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদের সঙ্গে এ বার দশেরার আগুনে পুড়বে ৩০ ফুটের দৈত্যাকার আরশোলা! দিল্লির পিতমপুরার রামলীলায় এমনই অভিনব আয়োজন করেছে শ্রী কেশব রামলীলা কমিটি। আয়োজকদের দাবি, ঘরবাড়ি, পাড়া এবং সমাজ থেকে নোংরা...

১৬ অক্টো ২০২৬, ১২:২১ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.