JAZZBAAT 24 BANGLA
০৩ নভে ২০২৬, ১১:২১ পিএম
Breaking
Kunal Ghosh : বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, কমিশনকে নিশানা তৃণমূলের 'দিল্লি থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে', CEO দফতরের বৈঠকের পর বিস্ফোরক কুণাল ঘোষ Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা-কাঁসর ব... KPSC Recruitment Scam: ৩৫ কোটি টাকার ‘ড্রিম প্রজেক্ট’ তৈরির পরিকল্পনা! গ্রেপ্তার KPSC চেয়া... Zee Group: ১,৩২২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ! জি-র প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে... Aga Syed Ruhullah Mehdi: ন্যাশনাল কনফারেন্স ও সাংসদ পদ ছাড়লেন আগা রুহুল্লা, বিস্ফোরক অভিয... Municipal Election: ভোটার তালিকা সংশোধনে কমিশনের তৎপরতা! ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক, নভেম্বরে... মমতা-অধীর-সেলিমকে একযোগে কটাক্ষ শমীকের Kunal Ghosh : বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, কমিশনকে নিশানা তৃণমূলের 'দিল্লি থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে', CEO দফতরের বৈঠকের পর বিস্ফোরক কুণাল ঘোষ Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা-কাঁসর ব... KPSC Recruitment Scam: ৩৫ কোটি টাকার ‘ড্রিম প্রজেক্ট’ তৈরির পরিকল্পনা! গ্রেপ্তার KPSC চেয়া... Zee Group: ১,৩২২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ! জি-র প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে... Aga Syed Ruhullah Mehdi: ন্যাশনাল কনফারেন্স ও সাংসদ পদ ছাড়লেন আগা রুহুল্লা, বিস্ফোরক অভিয... Municipal Election: ভোটার তালিকা সংশোধনে কমিশনের তৎপরতা! ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক, নভেম্বরে... মমতা-অধীর-সেলিমকে একযোগে কটাক্ষ শমীকের

‘মুসাফির ক্যাফে’ এবার শুধু পর্দায় নয়, বাস্তবেও! হিমাচল-উত্তরাখণ্ডে দু’টি ক্যাফে খুলছেন বিক্রান্ত ম্যাসি

‘মুসাফির ক্যাফে’ এবার শুধু পর্দায় নয়, বাস্তবেও! হিমাচল-উত্তরাখণ্ডে দু’টি ক্যাফে খুলছেন বিক্রান্ত ম্যাসি
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ‘মুসাফির ক্যাফে’ ওয়েব সিরিজ়ে যে ক্যাফেকে ঘিরে চন্দর চরিত্রের জীবনের নতুন অধ্যায়ের শুরু, বাস্তবে সেই আদলেই দু’টি ক্যাফে তৈরির পরিকল্পনা করেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। চন্দরের স্বপ্ন ছিল পাহাড়ে একটা ক্যাফে হবে! প্রীতির হাত ধরে পর্দায় চন্দরের  মুসাফির ক্যাফে’র যাত্রার যে স্বপ্ন ডানা মেলেছিল, এবার সেই কাল্পনিক গল্পই বাস্তব রূপ নিতে চলেছে অভিনেতার হাতে। ওটিটি সিরিজের সেই চর্চিত ক্যাফেকে সোজা পাহাড়ি উপত্যকায় নামিয়ে আনছেন জনপ্রিয় অভিনেতা।  সিরিজে যে ক্যাফেকে কেন্দ্র করে গল্প মোড় নিয়েছিল, সেই একই ধাঁচে দুটি ক্যাফে খুলতে চলেছেন তিনি—একটি হিমাচল প্রদেশে, অন্যটি উত্তরাখণ্ডে। জানা গিয়েছে, দুই জায়গাতেই ইতিমধ্যেই প্রাথমিক নির্মাণকাজ শুরু হয়ে গিয়েছে।

সূত্রের খবর, বাস্তবমুখী এই পরিকল্পনার সঙ্গে সিরিজের মূল ভাবনা অনেকটাই মিলে যায়। পর্দায় যেমন চন্দর পাহাড়ি পরিবেশে গিয়ে নিজের এলোমেলো জীবন নতুন করে গুছিয়ে নেওয়ার লড়াই চালিয়েছিল এবং সেই যাত্রার প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল একটি ক্যাফে; ঠিক তেমনই এক আবহ তৈরি করতে চাইছেন অভিনেতা। উল্লেখ্য, ওয়েব সিরিজে এই ক্যাফেটির শুটিং হয়েছিল উত্তরাখণ্ডের মসুরীর বিখ্যাত ঝরীপানীতে, যা সিরিজটি মুক্তির পর থেকেই পর্যটক ও দর্শকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে।

বিক্রান্তের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘হোমমেড স্টোরিজ়’-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে এই অভিনব উদ্যোগ। শুধু ক্যাফের নামই নয়, সিরিজের সেই ক্যাফের স্থাপত্য, ভেতরের সাজসজ্জা এবং সার্বিক মেজাজকেও বাস্তবে হুবহু তুলে ধরার পরিকল্পনা রয়েছে। চমকের এখানেই শেষ নয়, এই ক্যাফে দুটির সঙ্গে যুক্ত থাকবে প্রায় ২০টি করে বিশেষ কক্ষ। বিনোদন ও শিল্পজগতের সৃজনশীল মানুষদের কাজের পরিবেশ তৈরি করে দিতে এগুলিকে ‘আর্টিস্ট রেসিডেন্সি’ বা শিল্পীদের থাকার বিশেষ জায়গা হিসেবে গড়ে তোলা হবে।

পাহাড়ে ক্যাফে খোলার বাসনা অবশ্য বিক্রান্তের অনেক পুরনো। পূর্বে এক সাক্ষাৎকারে তিনি হিমাচলের পাহাড়ি উপত্যকায় নিজের একটি ক্যাফে গড়ার স্বপ্নের কথা জানান। কোন কোন অঞ্চলে এই ক্যাফে তৈরি করা যায়, তার একটি খসড়াও আগেই বানিয়ে রেখেছিলেন তিনি। এমনকী, ক্যাফের নাম কী হবে—সেই প্রশ্নের জবাবে রসিকতা করে ‘মুসাফির ক্যাফে’র নামই উল্লেখ করেছিলেন অভিনেতা। যদিও ক্যাফে খোলার এই জমকালো প্রজেক্ট নিয়ে বিক্রান্তের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বি-টাউনে এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

49 Views 0 Likes 0 Comments

Related News

Ranbir Kapoor: ‘বলিউড অভিনেতা’ নন রণবীর কাপুর! কেন এই পরিচয়ে আপত্তি, ‘রাম’ হয়েই দিলেন বড় বার্তা
বিনোদন

Ranbir Kapoor: ‘বলিউড অভিনেতা’ নন রণবীর কাপুর! কেন এই পরিচয়ে আপত্তি, ‘রাম’ হয়েই দি...

মুম্বই: ‘বলিউড’ নয়, তিনি পরিচিত হতে চান ‘ভারতীয় অভিনেতা’ হিসেবে! নিজের পরিচয় নিয়ে এবার স্পষ্ট অবস্থান জানালেন রণবীর কাপুর। সাধারণত হিন্দি সিনেমার জগতকে বলিউড নামেই চেনেন দর্শক। কিন্তু এই পরিচয়ে বিশেষ স্বচ্ছন্দ নন অভিনেতা...

০৩ নভে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট
১৫ কোটি টাকার ফড়িং! নীতা অম্বানির ব্রোচের নেপথ্যে ১০ বছরের পরিশ্রম, কী কী দামি রত্ন বসানো রয়েছে জানেন?
বিনোদন

১৫ কোটি টাকার ফড়িং! নীতা অম্বানির ব্রোচের নেপথ্যে ১০ বছরের পরিশ্রম, কী কী দামি রত...

মুম্বই: পোশাক থেকে গয়না, নীতা অম্বানির ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই নজর কাড়ে। তবে এবার তাঁর সাজের থেকেও বেশি চর্চায় উঠে এসেছে একটি বিশেষ ব্রোচ। দেখতে অনেকটা ফড়িংয়ের মতো। আর তার দাম শুনলে সত্যিই চোখ কপালে উঠবে! আনুমানিক ১.৫...

০৩ নভে ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
Dia Mirza: ‘হিন্দুবিরোধী’ তকমা দিয়ে ভিডিও সরানো! দিয়ার পাশে দাঁড়িয়ে মুম্বই পুরনিগমকে কড়া ভর্ৎসনা হাই কোর্টের
বিনোদন

Dia Mirza: ‘হিন্দুবিরোধী’ তকমা দিয়ে ভিডিও সরানো! দিয়ার পাশে দাঁড়িয়ে মুম্বই পুরনিগ...

মুম্বই: দীপাবলিতে বাজি না পোড়ানোর আবেদন জানিয়ে সচেতনতামূলক ভিডিও তৈরি করেছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। কিন্তু সেই ভিডিও ঘিরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। বিজেপি নেতাদের আপত্তির পর সমাজমাধ্যম থেকে ভিডিও সরিয়ে দেয় বৃহন্মুম্বই...

০৩ নভে ২০২৬, ০৪:০৮ পিএম · 2 মিনিট
মুক্তির আগেই বিশ্বজুড়ে ৭৩ কোটির ব্যবসা! অগ্রিম বুকিংয়ে ঝড় তুলল রণবীর-যশের 'রামায়ণ'
বিনোদন

মুক্তির আগেই বিশ্বজুড়ে ৭৩ কোটির ব্যবসা! অগ্রিম বুকিংয়ে ঝড় তুলল রণবীর-যশের 'রামায়ণ'

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে বিশ্বজুড়ে ৭৩ কোটি টাকার ব্যবসা করেছে বলে দাবি করা হচ্ছে। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ছবিটি ঘিরে ভারত ও বিদেশের বাজারে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। ৪,০০০ কোটি টাকার বাজেটের এই ছবির উদ্বোধনী সপ্তাহান্তে ২০০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

০৩ নভে ২০২৬, ০৩:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.