JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ০৫:৪৬ এএম
Breaking
Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ Nobel Prize 2026: কবিতা, গবেষণা না অনুবাদ! কোন পরিচয়ে চেনা যাবে তাঁকে? সাহিত্যে নোবেল পেলে... Mahalaya: দেবীপক্ষের শুরু! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি... Travel: উৎসবের মরসুমে বেড়াতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন ভারতের এই ৫ জায়গা Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন Bangladesh Durga Puja: দেবীর আগমন ঘোটকে, গমন নৌকায়! ৫ দিনের ছুটিতে দুর্গোৎসবের প্রস্তুতিতে... Nayna Bandyopadhyay: মমতার হাত ছাড়ছেন নয়নাও? শাহের সাক্ষাৎ ঘিরে বাড়ছে জল্পনা AYUSH: AYUSH পড়ুয়াদের একাধিক দাবি, স্টাইপেন্ড বৃদ্ধি থেকে পরিকাঠামো—স্বাস্থ্য ভবনে বৈঠক

লাল-হলুদের ডুরান্ড জয় নিয়ে কী বললেন শিল্পমন্ত্রী?

লাল-হলুদের ডুরান্ড জয় নিয়ে কী বললেন শিল্পমন্ত্রী?

কলকাতা, নিউজ ডেস্ক: দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান। কলকাতা ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টকে ৪-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। আর এই জয়ের পর লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাস কার্যত সুনামি ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। সেই মতো সোমবার পতাকা উত্তোলন হয় ইস্টবেঙ্গল ক্লাবে। 

পতাকা উত্তোলনের সময় হাজির ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, শীর্ষকর্তা দেবব্রত সরকার, সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, অজিত ব্যানার্জি সহ অন্যান্য কর্তারা।

সেখান থেকে শিল্পমন্ত্রী তাপস চ্যাটার্জি বলেন, 'ভালো খেলেছে। ভালো খেলেই জিতেছে। বহু বছর পরে লুড়ান চ্যাম্পিয়ন হয়েছে। বাংলা ফুটবলের এই চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে বড় সাফল্য। বাঙালিদের যে অগ্রগতি হওয়া উচিত ছিল,তা অনেকটাই হয়নি। বাংলাই তো বহু বছর ধরে ভারতীয় ফুটবলের নেতৃত্ব দিয়েছে। 

একবার-দু’বার নয়, বছরের পর বছর। ফলে যে কোনও কারণেই হোক, অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াক্ষেত্রও উপেক্ষিত হয়েছে। সেই দিকটাও আমাদের সকলকে দেখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা রয়েছে এবং ক্রীড়াক্ষেত্রে সম্ভাবনাও প্রবল।'

তিনি আরও বলেন,'ক্রীড়াক্ষেত্র হোক বা অন্য কোনও ক্ষেত্র, মানুষের মনকে প্রসারিত করতে হয়। সবকিছু যদি দলীয় বা রাজনৈতিকভাবে কুক্ষিগত করে রাখা হয়, তাহলে কোনও ক্ষেত্রই সঠিকভাবে বিকশিত হতে পারে না। প্রতিভা প্রকাশ পায় না, উদ্ভাসিত হয় না, তার প্রসারণও ঘটে না। সংকীর্ণ মানসিকতা এবং দলীয় স্বার্থের মধ্যে ক্রীড়াক্ষেত্রকে আটকে রাখার ফলেই তার কাঙ্ক্ষিত বিকাশ হয়নি। আর সেই অবস্থাতেই তাঁরা এক ধরনের আত্মপ্রসাদে ভুগেছেন।'

42 Views 0 Likes 0 Comments

Related News

Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন
ময়দান

Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন

নিউজ ডেস্ক: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ডার্বির রং সবুজ-মেরুন। এ যেন ছিল বদলার ম্যাচ। যেই আভাস আগেই পাওয়া গিয়েছিল মোহনবাগান কোচ প্যানোসের কথায়। যে এবারের ডার্বিটা প্রেস্টিজ ফাইট। মাঠে যেন সেই প্রতিছবিই দেখা গেল...

০৮ অক্টো ২০২৬, ০৯:৪৪ পিএম · 2 মিনিট
Lionel Messi: মেসির বিদায়ে আবেগঘন রোনাল্ডো! ‘চিরকাল মনে রাখার মতো ইতিহাস’, শেষ হল এক যুগ
ময়দান

Lionel Messi: মেসির বিদায়ে আবেগঘন রোনাল্ডো! ‘চিরকাল মনে রাখার মতো ইতিহাস’, শেষ হল...

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলার পর তাঁর বিদায়ঘন মুহূর্তে আবেগঘন বার্তা দিলেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং ফুটবল বিশ্বের আর এক কিংবদন্তি ক্র...

০৮ অক্টো ২০২৬, ১২:২১ পিএম · 2 মিনিট
IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ
ময়দান

IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ

নিউজ ডেস্ক: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল । যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান । আর সেই ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে এই ম্যাচের গুরুত্ব নিয়ে মুখ খুললেন লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। মরশুমের শুরুতে ডুর...

০৭ অক্টো ২০২৬, ০৭:৩৮ পিএম · 2 মিনিট
Lionel Messi বিদায় নিতেই আবেগের বিস্ফোরণ! তফাতটা স্পষ্ট রোনাল্ডোর সঙ্গে
ময়দান

Lionel Messi বিদায় নিতেই আবেগের বিস্ফোরণ! তফাতটা স্পষ্ট রোনাল্ডোর সঙ্গে

একই প্রজন্মের দুই মহাতারকা। একজনের বিদায়ে চোখে জল, গ্যালারি জুড়ে আবেগ, সতীর্থদের অনুরোধ—‘থেকে যাও’। অন্য জনের বিদায়টা অনেক বেশি তিক্ত আর বিতর্কে মোড়া।

০৭ অক্টো ২০২৬, ০৭:২৭ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.