JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ০৯:২৩ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

বন্ধ হচ্ছে কর্ম-ভিসা, ভারতীয়দের ওপর কোপ ট্রাম্পের

বন্ধ হচ্ছে কর্ম-ভিসা, ভারতীয়দের ওপর কোপ ট্রাম্পের

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: H-1B ভিসা নিয়ে টানাপোড়েন! এবার H-4 ভিসার ক্ষেত্রেও কোপ দিতে চলেছে আমেরিকা প্রশাসন। H-1B ভিসা হোল্ডার স্বামী-স্ত্রী'র ওয়ার্ক পারমিট এবার বাতিল করা হবে! তবে,এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখনও অবধি প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই প্রস্তাব কার্যকর হলে  সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয়দের উপর। আশঙ্কা থাকছে এখানেই।

জেনে রাখা দরকার, আমেরিকায় কাজের জন্য অন্য দেশের নাগরিকদের জন্য H-1B ভিসা লাগে। তবে, দম্পতির ক্ষেত্রে নিয়মটা আলাদা। দেখা যায়, স্বামীর H-1B ভিসা নিয়ে আমেরিকায় কাজ করছেন। সেক্ষেত্রে  স্ত্রী রয়েছেন H-4 ভিসায়। অথবা উল্টোটাও ঘটে। 

এক্ষেত্রে তাঁদের কাজের অনুমতি পেতে এমপ্লয়মেন্ট অথোরাইজেশন ডকুমেন্টের প্রয়োজন হয়। এই মুহূর্তে, ট্রাম্প প্রশাসন সেই এমপ্লয়মেন্ট অথোরাইজেশন ডকুমেন্ট বা ইএডি বন্ধ করতে চাইছে। আপাতত প্রস্তাব দেওয়া হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

২০১৫ সালে বারাক হুসেন ওবামা তাঁর প্রশাসন মারফত নির্দিষ্ট কিছু H-4 ভিসা হোল্ডারদের আমেরিকায় বৈধভাবে কাজ করার সুযোগ দেন। নিয়ম ছিল যে সমস্ত H-1B ভিসা হোল্ডার গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের যোগ্য স্বামী বা স্ত্রী EAD-এর জন্য আবেদন করতে পারবেন। ট্রাম্প প্রশাসন চাইছে ২০১৫ সালের সেই নিয়ম প্রত্যাহার করতে। এর ফলে ওই ভিসা হোল্ডাররা আর কাজের অনুমতির জন্য আবেদন করতে পারবেন না! 

অন্যদিকে, USCIS জানাচ্ছে গত ২০২৪ অর্থবর্ষে অনুমোদিত H-1B পিটিশনের প্রায় ৭১%  ছিল ভারতীয়দের তরফে। একারনে এই  H-4 ভিসা বাতিল হলে প্রশ্নের মুখে পড়বে বিপুল সংখ্যক ভারতীয় পরিবার। তাদের আর্থিকভাবে ক্ষতিও হতে পারে। তবে, চূড়ান্ত

নিয়মের প্রকাশ হলে তবেই আদেশ কার্যকর হবে। প্রসঙ্গত, H-4 বা H-1B ভিসা হোল্ডারদের স্বামী বা স্ত্রী এবং সন্তানরা তাঁদের সঙ্গে আমেরিকায় থাকার জন্য H-4 ভিসা পেতে পারেন। প্রসঙ্গত, H-1B ভিসা,গ্রীন হোল্ডারের স্বামী বা স্ত্রী-গ্রিন কার্ড পাওয়ার নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাঁদের ক্ষেত্রেই এই সুযোগ পাওয়া হবে।

49 Views 0 Likes 0 Comments

Related News

Hindu Temple Threat : আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক  মার্কিন যুবককে ঘিরে চাঞ্চল্য
বিদেশ

Hindu Temple Threat : আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক মার্কিন যুবককে ঘিরে চাঞ্চ...

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই যুবক তার সহকর্মীদের কাছে ভারতীয়দের খুন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে অভিযোগ।

১৬ অক্টো ২০২৬, ০২:১৯ পিএম · 2 মিনিট
আমেরিকার স্কুলে ঢুকে বন্দুক হামলা, শিশু সহ নিহত চার
বিদেশ

আমেরিকার স্কুলে ঢুকে বন্দুক হামলা, শিশু সহ নিহত চার

নিউজ ডেস্ক: ফের আমেরিকায় স্কুলে বন্দুকবাজের হামলা। বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এখনও স্কুলের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ...

১৬ অক্টো ২০২৬, ১১:৪১ এএম · 1 মিনিট
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দ্রুত ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ আদালতের
বিদেশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দ্রুত ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ আদালতের

হাবিবুর রহমান, ঢাকা: রেহাই মিলল না, ৬৬৬ কোটি টাকা  আয়কর পরিশোধ করতে হবে গ্রামীণ কল্যাণকে। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কো...

১৫ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 3 মিনিট
Pakistan: ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভাঙল স্কুলের ছাদ, পাকিস্তানে প্রাণ গেল ২৮ পড়ুয়ার
বিদেশ

Pakistan: ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভাঙল স্কুলের ছাদ, পাকিস্তানে প্রাণ গেল ২৮ পড়...

নিউজ ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনা। স্কুলের ছাদ ভেঙে প্রাণ গেল ২৯ জনের। মৃতদের মধ্যে ২৮ জনই পড়ুয়া। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধান...

১৫ অক্টো ২০২৬, ০৫:০৮ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.