JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০২:৫১ পিএম
Breaking
এবার ঋতব্রতকে ঘিরে পোস্টার বিতর্ক, কলকাতা প্রেস ক্লাবের পাশে পদত্যাগের দাবি Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন! Bihar Wedding: আম্বানিদের বিয়েকেও টেক্কা! মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা ওড়ালেন ‘ছোটে সরকার’ এক্স-রে রুমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চাঙড়, তুমুল হইচই এনআরএস হাসপাতাল চত্বরে FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও... Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি... Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথা... Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ! এবার ঋতব্রতকে ঘিরে পোস্টার বিতর্ক, কলকাতা প্রেস ক্লাবের পাশে পদত্যাগের দাবি Saurav Das: সৌরভ দাসের বিরুদ্ধে LOC জারি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন! Bihar Wedding: আম্বানিদের বিয়েকেও টেক্কা! মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা ওড়ালেন ‘ছোটে সরকার’ এক্স-রে রুমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চাঙড়, তুমুল হইচই এনআরএস হাসপাতাল চত্বরে FC Barcelona: গর্ডনের জোড়া গোলে বার্সার গোলবন্যা! সাবাহকে ৪-১ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও... Gurnoor Brar: ১৪০ কিমি গতির ঝড় তুলছেন গুরনুর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই কি... Manav Suthar: অশ্বিন-জাদেজার পথেই ক্যাঙারুর দেশকে ঘূর্ণিতে বধ করার স্বপ্ন দেখছেন মানব সুথা... Mohammed Siraj: ক্রাইস্টচার্চ টেস্টেও অনিশ্চিত সিরাজ!

নন ফিকশনের মঞ্চে মেলবন্ধন, মেলালেন দেব

নন ফিকশনের মঞ্চে মেলবন্ধন, মেলালেন দেব

কলকাতা, অঙ্কন দাস: ফিরে এসেছে বাংলার জনপ্রিয় নন ফিকশন 'দাদাগিরি।' এ শো'তে 'নতুন দাদা' দেব ইতিমধ্যেই পা জমিয়ে   ফেলেছেন ছোট পর্দায়। এই প্রথম সঞ্চালনার দায়িত্ব তাঁর ঘাড়ে। প্রথমে একটু অসুবিধে হলেও ফুলফর্ম নিয়ে  প্রতিটি বলে ছক্কা মারছেন তিনি। তবে  ‘দাদাগিরি’  সম্প্রচার করা বেসরকারি ওই চ্যানেল তরফে আসছে একটি চমক। এই চমকেই মাত হবেন দর্শকরা!

ব্যাপারটি হল ‘দাদাগিরি’র একটি নতুন প্রোমো মুক্তি পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দাদাগিরির মঞ্চে একসঙ্গে হাজির হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরা। মদন মিত্র থেকে কৌস্তভ বাগচী, কুনাল ঘোষ, সজল ঘোষ, নওশাদ সিদ্দিকী এবং মুস্তাফিজুর রহমান রানা। 

একই মঞ্চে বুদ্ধির পরীক্ষা দিতে একত্রিত হয়েছেন সরকার থেকে বিরোধী দল সকলেই। ভোট পরবর্তী সময়ে; মতপার্থক্য ভুলে,কয়েক ঘন্টার জন্য, অনাবিল আনন্দে মেতে উঠতে দেখা যাবে এই রাজনৈতিক তারকাদের। এটা হয়তো সম্ভব হল দেব'র জন্য। কারণ তিনি নিজেও রাজনৈতিক ব্যক্তিত্ব।

তবে, দাদাগিরির মঞ্চেও কি মতভেদ তৈরি হবে তাঁদের মধ্যে? কারণ, দাদাগিরির  নতুন প্রমোতে একটি অংশে দেখতে পাওয়া যাচ্ছে কুনাল ঘোষকে জড়িয়ে ধরছেন দেব! একটা সময় দেব নিজে তৃণমূল করতেন, তাই কুনাল ঘোষের সঙ্গে দেবের সম্পর্ক অনেক পুরনো। যদিও মাঝে মতবিরোধ তৈরি হয়েছিল। কিন্তু কুনাল ঘোষকে জড়িয়ে ধরতেই রাগ করেন সজল ঘোষ! তিনি সর্বসমক্ষেই বলে বসেন, ‘কেন তুমি ওকে জড়িয়ে ধরলে?’

এ আসলে মিথ্যে রাগ।  দেব সজল ঘোষকে শুধু হ্যান্ডসেক করেছেন, তা নিয়ে সজল ঘোষের অভিমান হতেই দেব দৌড়ে গিয়ে সজল ঘোষকেও জড়িয়ে ধরেন। এইটুকু প্রমো দেখেই বোঝা যায় কতটা আকর্ষণীয় হতে চলেছে দাদাগিরির আগামী এই পর্ব।

68 Views 0 Likes 0 Comments

Related News

Jo Bachay Hain Sang Samait Lo: পাকিস্তানি ওয়েব সিরিজ ভারতে সম্প্রচার না করার নির্দেশ
বিনোদন

Jo Bachay Hain Sang Samait Lo: পাকিস্তানি ওয়েব সিরিজ ভারতে সম্প্রচার না করার নির্দ...

নয়াদিল্লি: পাকিস্তানের ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেত লো’ ভারতে সম্প্রচার করা যাবে না। নেটফ্লিক্সকে আগের প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়ে এমনই বার্তা দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পাকিস্তানি শিল্পীদের অভিনীত এ...

২৬ নভে ২০২৬, ০১:৪৩ পিএম · 2 মিনিট
Big-Boss 2026: নিরঞ্জনের সামনে সৃজলার কান্না, দেখে আর চুপ থাকতে পারলেন না জীতু! বিগ বসের ঘরে কী নিয়ে তুমুল অশান্তি?
বিনোদন

Big-Boss 2026: নিরঞ্জনের সামনে সৃজলার কান্না, দেখে আর চুপ থাকতে পারলেন না জীতু! বি...

'বিগ বস বাংলা’য় সম্পর্কের জটিলতা, চোখের জল এবং মান-অভিমানের তীব্র নাটকীয়তায় জমে উঠেছে বাবলাতলার চায়ের ঠেক! বাইরের জীবনে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক আর ঘরের ভেতরে জীতু কমলের সঙ্গে ঘনিষ্ঠতা—এই দুইয়ের টানাপোড়েনে ভেঙে পড়েছেন অভিনেত্রী সৃজলা গুহ। গত রাতের অর্থাৎ বুধবার, ২৫ নভেম্বর এপিসোডে “দু-জনের লাইফ শেষ করে দিলাম"—নিরঞ্জনের সামনে কান্নায় ভেঙে পড়লেন সৃজলা। পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্ত দেখা যায় বেডরুমে। বিছানায় বসে সহ-প্রতিযোগী নিরঞ্জনের কাছে নিজের মনের যন্ত্রণা উগরে দিয়ে অঝোরে কাঁদতে থাকেন সৃজলা।

২৬ নভে ২০২৬, ১০:৩৯ এএম · 2 মিনিট
Shah Rukh Khan: একটি ইনস্টাগ্রাম পোস্টেই আইনি বিপাকে ইনফ্লুয়েন্সার! শাহরুখের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে ৪৮ ঘণ্টার সময়সীমা
বিনোদন

Shah Rukh Khan: একটি ইনস্টাগ্রাম পোস্টেই আইনি বিপাকে ইনফ্লুয়েন্সার! শাহরুখের ভাবমূ...

নিউজ ডেস্ক: একটি ভিডিও, কয়েক লাইনের ক্যাপশন আর তা থেকেই আইনি বিতর্ক! সোশ্যাল মিডিয়ায় কোনও ঘটনা কীভাবে উপস্থাপন করা হচ্ছে, তা যে কতটা গুরুত্বপূর্ণ, শাহরুখ খানকে ঘিরে সাম্প্রতিক ঘটনা যেন ফের সেই প্রশ্নই তুলে দিল। আধ্যাত্মি...

২৬ নভে ২০২৬, ০৮:৪৩ এএম · 2 মিনিট
Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্সের সেরা ২০-তে ভারতীয় মহাকাব্য
বিনোদন

Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে...

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের দৌড়ে বড়সড় সাফল্য অর্জন করল ভারতীয় সিনেমা। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার ২০২৭)-এর 'সেরা ভিজ্যুয়াল এফেক্টস' (Best Visual Effects) বিভাগের প্রাথমিক শীর্ষ ২০টি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক চলচ্চিত্র 'রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড )' (রামায়ণ: পার্ট ১)। আন্তর্জাতিক বিনোদন মাধ্যম Variety-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

২৫ নভে ২০২৬, ০৯:৪১ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.