JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

সরকারকে হুঁশিয়ারি ছ বছরের বালকের, হতবাক নেট দুনিয়া

সরকারকে হুঁশিয়ারি ছ বছরের বালকের, হতবাক নেট দুনিয়া

পাটনা, নিউজ ডেস্ক: ছ বছর বয়স। এই বয়সে সমস্ত শিশুদেরই দেখা যায় আনন্দের মধ্যে নিজেদের ডুবিয়ে রাখতে। ঠিকঠাক ভাবে বাস্তব বুদ্ধিও হয় না, বহু শিশুর। কিন্তু সেখানে দাঁড়িয়ে এক ব্যতিক্রমী বালকের বাচনভঙ্গি অবাক করে দিয়েছে নেটিজেনদের।

পাটনার রাজপথ সেদিন অন্য দিনের মতো ছিল না। রাজপথে তখন উত্তেজনা তুঙ্গে। চারপাশে তখন মানুষের ভিড়, উত্তেজনা, আন্দোলনকারী ছাত্র-ছাত্রী এবং একের পর এক স্লোগান। হঠাৎ সেই ভিড়ের মধ্যেই এগিয়ে এল এক ছোট্ট ছেলে। চোখে ছিল তাঁর সাহসিকতার আগুন। বয়স দেখে প্রথমে হয়তো অনেকেই গুরুত্ব দেয়নি। কিন্তু বাচ্চাটি মুখ খুলতেই বদলে গেল পরিস্থিতি।

ছোট্ট মুখ অথচ কথার মধ্যে তাঁর বিরাট দৃঢ়তা। তারপর কয়েক মুহুর্তেই তাঁর বক্তব্যে বদলে গেল গোটা দৃশ্যপট। সামনে থাকা মানুষজনের ধীরে ধীরে চোখ চলে যায় খুদে বক্তাটির উপর। এবং মুহূর্তের মধ্যে তাঁর বলা কথাগুলি ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে।

জানা গিয়েছে, ছেলেটির নাম আদিত্য। তার বয়স মাত্র ৬ বছর। মূলত যে বয়সে বাচ্চারা খেলনা, স্কুল আর বন্ধুদের সাথে খেলতে ব্যস্ত থাকে, সেই বয়সেই তাঁকে দেখা গেল  ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে নিজের বক্তব্য রাখতে। মাত্র ছয় বছর বয়স হলেও তাঁর কথার মধ্যে ছিল অত্যন্ত আত্মবিশ্বাস। আর সেই বক্তব্যের নিশানাই ছিল সরকার। 

বাচ্চাটির বক্তব্যে সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল দশরথ মাঝির প্রসঙ্গ। 'মাউন্টেন ম্যান' দশরথ মাঝি নিজের অদম্য ইচ্ছা শক্তির সাহায্যে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিলেন। দশরথ মাঝির এই পাহাড় ভাঙ্গার গল্পকে নিজের প্রতিবাদের সঙ্গে মিলিয়ে ছোট্ট আদিত্য দৃঢ় গলায় বলে, 'দশরথ মাঝি যেমন পাহাড় ভেঙেছিলেন, আমিও তেমনি এই সরকারের অহংকার ভেঙ্গে দেব।'

ছোট্ট খুদের এই কয়েকটি বাক্য। কিন্তু, এই বাক্যই কয়েক মুহূর্তে বদলে দিল ছয় বছরের শিশুর পরিচয়। ছোট্ট আদিত্যর মুখ থেকে এমন আত্মবিশ্বাসী রাজনৈতিক বক্তব্য শুনে অনেকেই অবাক হয়েছেন। তাঁর এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ কেউ তাঁর সাহসের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ এত ছোট্ট বয়সে তাঁর রাজনৈতিক সচেতনতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

তবে, বাচ্চাটির এই বক্তব্যের ভাইরাল ভিডিওর একটি অন্য দিকও রয়েছে। অনেকের মনে প্রশ্ন আসে ছয় বছরের একটি শিশু কিভাবে এমন রাজনৈতিক বক্তব্যে পৌঁছল। সে কি তাঁর কথার বিষয়গুলো নিজে বুঝে বলেছে, নাকি এর পিছনে বড়দের কোনও প্রভাব রয়েছে। এই প্রশ্নের উত্তর অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে, ঘটনাটি একটি নজিরকাড়া উদাহরণে তৈরি করেছে, যা সবার চোখে পড়ার মতোই। 

রাজনৈতিক উত্তপ্ত ময়দানে এমন একটি ছোট্ট কন্ঠও যে কখনও মানুষের নজর কেড়ে নিতে পারে, যার কথা কারোর আগে জানা ছিল না। শিশুটির রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্যের ফলে কৌতূহলের পাশাপাশি নতুন করে বিতর্কও শুরু হয়েছে। তবে, পাটনার রাজপথে এবার শুধু আন্দোলন নয়, আলোচনার কেন্দ্রে চলে এসেছে ছয় বছরের শিশু আদিত্য। রাজনৈতিক আন্দোলনে এই ক্ষুদ্র শিশুর বক্তব্য সবার মনের মধ্যে গেঁথে থাকবে।

41 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.