JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৭:৫৭ পিএম
Breaking
তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬ ‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা আরও এক মামলায় ৫ অক্টোবর পর্যন্ত হেফাজত, মঙ্গলবার হাই কোর্টে শুনানি ঘুমন্ত গৃহবধূকে ইট দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ নদিয়ায় ১৫ বছর বয়সের আগেই পাসপোর্টে বড় বদল! নতুন নিয়মে মেয়াদ ও ফি কত, জেনে নিন তিস্তার স্রোতে ভেসে গেল হস্তিশাবক, আবেগঘন মা-শাবকের পুনর্মিলন রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি সিনেমা হলের ভিতর মহিলাকে হেনস্থার অভিযোগ, কসবায় গ্রেফতার ৬ ‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন অম্বানীর গণেশপুজোয় শুভেন্দু, মুম্বই সফর ঘিরে বাড়ছে জল্পনা আরও এক মামলায় ৫ অক্টোবর পর্যন্ত হেফাজত, মঙ্গলবার হাই কোর্টে শুনানি ঘুমন্ত গৃহবধূকে ইট দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ নদিয়ায় ১৫ বছর বয়সের আগেই পাসপোর্টে বড় বদল! নতুন নিয়মে মেয়াদ ও ফি কত, জেনে নিন

মুমূর্ষু রোগীকে নিয়ে ছুটছে অ্যাম্বুল্যান্স, আর সেখানেই রিল বানাতে ব্যস্ত তরুণীর কাণ্ডে ক্ষোভ নেটপাড়ায়

মুমূর্ষু রোগীকে নিয়ে ছুটছে অ্যাম্বুল্যান্স, আর সেখানেই রিল বানাতে ব্যস্ত তরুণীর কাণ্ডে ক্ষোভ নেটপাড়ায়
অ্যাম্বুল্যান্সের ভেতর ইনস্টাগ্রাম রিল তৈরিতে মগ্ন এক তরুণী! ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বাজছে সাইরেন,দ্রুতগতিতে ছুটছে গাড়ি, জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন স্ট্রেচারে।আর সেই চরম সংকটের মুহূর্তেই অ্যাম্বুল্যান্সের ভেতর নিজের ফোনের ক্যামেরা তাক করে ইনস্টাগ্রাম রিল তৈরিতে মগ্ন এক তরুণী! সামাজিক মাধ্যমে তথাকথিত 'লাইক' ও 'ভিউ'-এর পাওয়ার লোভ মানুষকে কতটা অসংবেদনশীল ও নিষ্ঠুর করে তুলতে পারে, সম্প্রতি ভাইরাল হওয়া একটি দৃশ্য তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

দেখুন: https://x.com/RT_com/status/2101704453938114633?s=20

ভিডিওটিতে দেখা যায়, একটি রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুল্যান্স অত্যন্ত দ্রুত গতিতে হাসপাতালের দিকে ছুটছে। ভিতরে চিকিৎসাধীন ব্যক্তির শারীরিক অবস্থা যে অত্যন্ত সংকটজনক, তা তাঁর শারীরিক অস্থিরতা ও চারপাশে থাকা চিকিৎসা সরঞ্জাম দেখলেই স্পষ্ট বোঝা যায় কিন্তু সেই চরম উৎকণ্ঠার পরিবেশের তোয়াক্কা না করে অ্যাম্বুল্যান্সের ঠিক মাঝখানে দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিমায় ভিডিও রেকর্ড করতে ব্যস্ত ওই তরুণী। তাঁর চোখেমুখে আশঙ্কাজনক পরিস্থিতির কোনো উদ্বেগ নেই,উল্টে ক্যামেরার লেন্সে নিজের উপস্থিতি ও নিখুঁত পোজ ফুটিয়ে তুলতেই তিনি বেশি মরিয়া।

ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে। তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। চিকিৎসা পরিষেবার মতো একটি স্পর্শকাতর ও জরুরি পরিসরে কীভাবে কেউ এমন কাণ্ডজ্ঞানহীন কাজ করতে পারে, তা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। অনেকেই অ্যাম্বুল্যান্সের চালক ও সহকারীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন,জরুরি রোগীদের জীবন বাঁচানোর জায়গায় কীভাবে একজন ব্যক্তিকে ব্যক্তিগত বিনোদনের এমন সুযোগ দেওয়া হল?

চিকিৎসকরা বলেন, অ্যাম্বুল্যান্সে রোগীর প্রতিটি সেকেন্ড মহামূল্যবান, সেখানে এমন বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন আচরণ রোগীর প্রাণহানির বড় কারণ হতে পারত।

মনোবিদ ও সমাজবিজ্ঞানীদের মতে, নেটদুনিয়ায় সস্তা জনপ্রিয়তার নেশা এখন মানুষের ন্যূনতম সহমর্মিতা ও বিবেকবোধকেও ধূলিসাৎ করে দিচ্ছে। অন্যের মৃত্যুযন্ত্রণা বা বিপর্যয়ও অনেকের কাছে স্রেফ সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট তৈরির উপাদানে পরিণত হচ্ছে। ভাইরাল হওয়ার এই বিকৃত মানসিকতার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ ও হাসপাতাল পরিবহন আইনের আওতায় জরিমানার দাবি তুলেছেন ক্ষুব্ধ নাগরিকরা।

13 Views 0 Likes 0 Comments

Related News

রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি
দেশ

রামমন্দিরের দানবাক্সেই হাত! CCTV-তে ধরা পড়ল ১০৫ বার চুরি

নয়াদিল্লি: রামলালার মন্দিরে ভক্তের দেওয়া টাকা। সেই দানের অর্থই বার বার সরানো হয়েছে! অযোধ্যার রামমন্দিরের অনুদান চুরি-কাণ্ডে এ বার তদন্তের পরিধি আরও স্পষ্ট হল। সুপ্রিম কোর্টে পেশ করা SIT-এর স্টেটাস রিপোর্টে জানানো হয়েছে, ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:৫১ পিএম · 4 মিনিট
‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন
দেশ

‘সাসপেনশন তুলতে হবে’, আইআইটি বম্বের অধ্যাপকের পাশে শিক্ষক সংগঠন

নিউজ ডেস্ক: আইআইটি বম্বের পড়ুয়া সাহিল ওয়াকোডের মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক আরও জটিল হচ্ছে। ছাত্রদের একাংশের প্রতিবাদ ও অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লার বিরুদ্ধে ওঠা অভিযোগের পর এবার তাঁর পাশে দাঁড়াল আইআইটি বম্বের ...

২১ সেপ্টে ২০২৬, ০৭:১৬ পিএম · 2 মিনিট
১৫ বছর বয়সের আগেই পাসপোর্টে বড় বদল! নতুন নিয়মে মেয়াদ ও ফি কত, জেনে নিন
দেশ

১৫ বছর বয়সের আগেই পাসপোর্টে বড় বদল! নতুন নিয়মে মেয়াদ ও ফি কত, জেনে নিন

নিউজ ডেস্ক: শিশুদের পাসপোর্ট নিয়ে বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের সংশোধিত নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সি আবেদনকারীদের জন্য সাধারণ পাসপোর্টের মেয়াদে বদল আনা হয়েছে। নতুন নিয়মে এই বয়সের শিশুদের ৩৬ পাতার সা...

২১ সেপ্টে ২০২৬, ০৭:০৬ পিএম · 2 মিনিট
অনিরুদ্ধ আচার্য মহারাজের জীবন এবার রুপোলি পর্দায়, বাঙালি পরিচালকের হাত ধরে আসছে হিন্দি বায়োপিক
দেশ

অনিরুদ্ধ আচার্য মহারাজের জীবন এবার রুপোলি পর্দায়, বাঙালি পরিচালকের হাত ধরে আসছে হি...

নিউজ ডেস্ক: বৃন্দাবনের জনপ্রিয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব শ্রী অনিরুদ্ধ আচার্য মহারাজের জীবন এবার উঠে আসতে চলেছে বড় পর্দায়। তাঁর জীবন, আধ্যাত্মিক সাধনা এবং সাধারণ মানুষের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ককে কেন্দ্র করে একটি পূর্ণদৈর্...

২১ সেপ্টে ২০২৬, ০৭:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.