JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০৫:২৩ পিএম
Breaking
করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ আকাশছোঁয়া প্রতিমার করুণ পরিণতি, বিসর্জনে হাইড্রোলিক ক্রেন থেকে পড়ে চূর্ণ বিশাল প্রতিমা রোগী নিয়ে নদী পারাপারে কলার ভেলায়, ৫ বছরেই ভেঙে পড়ল সেতু একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত মমতাকে কটাক্ষ হিমন্তের মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাঁদ! কেতনকে খুনের ছক কীভাবে? করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ আকাশছোঁয়া প্রতিমার করুণ পরিণতি, বিসর্জনে হাইড্রোলিক ক্রেন থেকে পড়ে চূর্ণ বিশাল প্রতিমা রোগী নিয়ে নদী পারাপারে কলার ভেলায়, ৫ বছরেই ভেঙে পড়ল সেতু একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত মমতাকে কটাক্ষ হিমন্তের মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাঁদ! কেতনকে খুনের ছক কীভাবে?

‘সাইকেল কি মাথায় রাখব?’ পার্কিং নিয়ে ফের কড়া বার্তা পুরমন্ত্রীর

‘সাইকেল কি মাথায় রাখব?’ পার্কিং নিয়ে ফের কড়া বার্তা পুরমন্ত্রীর
পার্কিং নিয়ে কড়া বার্তা পুরমন্ত্রীর ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: বাজারের ভিতরে দোকানের সামনে সাইকেল রাখা নিয়ে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার সেই সমালোচনারই জবাব দিলেন তিনি। তাঁর বক্তব্য, সাইকেল মাথায় তুলে রাখার কথা তিনি বলেননি। বাজারের বাইরে নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা থাকলে সেখানেই সাইকেল বা অন্য যানবাহন রাখার কথা বলা হয়েছে।

অগ্নিমিত্রা বলেন, “আমায় ট্রোল করে বলছে, সাইকেল কী মাথায় রাখব? কেন মাথায় রাখবেন? বাজারের বাইরে তো পার্কিং রয়েছে, সেখানে রাখুন।” তাঁর বক্তব্য, বাজারের ভিতরে দোকানের সামনে সাইকেল, মোটরবাইক বা গাড়ি রেখে চলাচলের জায়গা আটকে দেওয়া উচিত নয়।

সম্প্রতি একটি বাজার পরিদর্শনের সময় দোকানের সামনে রাখা একটি সাইকেল দেখে আপত্তি জানিয়েছিলেন মন্ত্রী। সেই সময়ের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিয়োয় তাঁকে সাইকেলটি কার, তা জানতে চাইতে দেখা যায়। বাজারের মধ্যে সাইকেল রাখার জায়গা নিয়ে প্রশ্ন তুলে তিনি নিয়ম মেনে পার্কিং করার বার্তাও দেন। এরপরই তাঁর মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রতিক্রিয়া শুরু হয়।

এবার সেই প্রসঙ্গেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, বিষয়টি সাইকেল রাখা বা না রাখার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল বাজারের ভিতরের চলাচলের জায়গা দখল না করা। যেখানে দোকান রয়েছে, তার সামনে যানবাহন রেখে পথ আটকে দিলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হয়।

পার্কিং নিয়ে এর আগেও একাধিকবার কড়া অবস্থান জানিয়েছেন অগ্নিমিত্রা। সাম্প্রতিক সময়ে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাঁর বিভিন্ন পরিদর্শনের সময় ফুটপাত দখল, বেআইনি পার্কিং এবং নির্মাণসামগ্রী ফেলে রাখার মতো বিষয় সামনে এসেছে।

শহরের ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য এই অবস্থান সামনে রেখে বেআইনি পার্কিং বন্ধ করার কথা বলা হয়েছে। নির্দিষ্ট জায়গা ছাড়া গাড়ি বা বাইক পার্ক করলে জরিমানার ব্যবস্থার কথাও প্রশাসনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি অনুমোদিত পার্কিংয়ের জায়গা চিহ্নিত করা এবং ভবিষ্যতে পার্কিং খুঁজে পেতে অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও আগে জানানো হয়েছিল।

অগ্নিমিত্রার সাম্প্রতিক মন্তব্যে ফের স্পষ্ট হল, বাজার, রাস্তা ও ফুটপাতের জায়গা পার্কিংয়ের জন্য ব্যবহার না করার বিষয়ে প্রশাসন নজরদারি চালাতে চাইছে। আর সেই নিয়ম কার্যকর করতে গিয়ে তাঁর মন্তব্য ঘিরে তৈরি হওয়া ট্রোলেরও এবার সরাসরি জবাব দিলেন পুরমন্ত্রী।

25 Views 0 Likes 0 Comments

Related News

তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ
মহানগর

তারাতলা গুদাম বিপর্যয়ে একাধিক গাফিলতি, ৭ জনের নামে চার্জশিট পেশ

নিউজ ডেস্ক: অবশেষে তারাতলা গোডাউন বিপর্যয়ে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায় দু’হাজার পাতার চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে দাবি, গুদাম তৈরির ক্ষেত্রে একাধিক স্তর...

২০ সেপ্টে ২০২৬, ০৪:০৮ পিএম · 2 মিনিট
মমতাকে কটাক্ষ হিমন্তের
মহানগর

মমতাকে কটাক্ষ হিমন্তের

কলকাতা: তৃণমূলের দলীয় নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। এবার নতুন প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত...

২০ সেপ্টে ২০২৬, ০৩:৫৫ পিএম · 2 মিনিট
প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে পথে মমতা তৃণমূল
মহানগর

প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে পথে মমতা তৃণমূল

কলকাতা: যাদবপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে রবিবার পথে নামল মমতা তৃণমূল। বিজয়গড় থেকে বাঘাযতীন পর্যন্ত...

২০ সেপ্টে ২০২৬, ০৩:১২ পিএম · 2 মিনিট
পাপিয়া অধিকারীর মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক
মহানগর

পাপিয়া অধিকারীর মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক

কলকাতা: যাদবপুরে প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়ি ও পার্টি অফিসে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই তৃণমূলকে নিশানা করলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। এক সাক্ষাৎকারে তিনি মমতা বন্দ্যোপাধ...

২০ সেপ্টে ২০২৬, ০৩:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.