JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ১২:৫১ পিএম
Breaking
Mid - Air Flight Landing : বড়সড় কোন হাইজ্যাক ছক! হাইজ্যাক এলার্ট সিগন্যাল এয়ার ট্র্যাফি... Milan Pradhan: জামিন পেলেও স্বস্তি নেই মিলন প্রধানের! সুপ্রিম কোর্টে রাজ্যের চ্যালেঞ্জ, সো... Form 6: SIR নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, Form 6 থেকে সরল অতিরিক্ত ঘোষণা, কোথায় কী বদলাল? উজ্জ্বল ঐশ্বর্য সেলিন সিমোনদের মাঝে Indranil Sen: ৬০ কোটির অভিযোগ, ১৬ ঘণ্টার তল্লাশির পর ED-তে ইন্দ্রনীল সেন! কী জানতে চাইছে ত... ISF: ‘খাম’ প্রতীক কি আর ফিরবে না? নওশাদের আইএসএফের মামলা খারিজ হাই কোর্টে, ভোটের আগে বড় ধ... SRFTI: এসআরএফটিআই-কাণ্ডে বড় পদক্ষেপ নবান্নের! ৬ সদস্যের সিট, বৃহস্পতিবারের মধ্যেই প্রথম র... ১৯১১ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে কেন সরানো হয়েছিল দিল্লিতে ? Mid - Air Flight Landing : বড়সড় কোন হাইজ্যাক ছক! হাইজ্যাক এলার্ট সিগন্যাল এয়ার ট্র্যাফি... Milan Pradhan: জামিন পেলেও স্বস্তি নেই মিলন প্রধানের! সুপ্রিম কোর্টে রাজ্যের চ্যালেঞ্জ, সো... Form 6: SIR নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, Form 6 থেকে সরল অতিরিক্ত ঘোষণা, কোথায় কী বদলাল? উজ্জ্বল ঐশ্বর্য সেলিন সিমোনদের মাঝে Indranil Sen: ৬০ কোটির অভিযোগ, ১৬ ঘণ্টার তল্লাশির পর ED-তে ইন্দ্রনীল সেন! কী জানতে চাইছে ত... ISF: ‘খাম’ প্রতীক কি আর ফিরবে না? নওশাদের আইএসএফের মামলা খারিজ হাই কোর্টে, ভোটের আগে বড় ধ... SRFTI: এসআরএফটিআই-কাণ্ডে বড় পদক্ষেপ নবান্নের! ৬ সদস্যের সিট, বৃহস্পতিবারের মধ্যেই প্রথম র... ১৯১১ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে কেন সরানো হয়েছিল দিল্লিতে ?

উজ্জ্বল ঐশ্বর্য সেলিন সিমোনদের মাঝে

উজ্জ্বল ঐশ্বর্য সেলিন সিমোনদের মাঝে
প্যারিস ফ্যাশন উইকে কালো গাউনে ঐশ্বর্য ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: প্যারিস ফ্যাশন উইকে র‍্যাম্পে হেঁটে আবারও নিজের তারকা-আলো ছড়িয়ে দিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। আইফেল টাওয়ার ও ইকোল মিলিটায়ারের পটভূমিতে 'প্লেস জোফ্রে'-তে আয়োজিত অনুষ্ঠানে সম্পূর্ণ কালো পোশাকে এবং মাথায় ঝলমলে মুকুটে তাঁর উপস্থিতি, তাক লাগিয়েছে অনুরাগী থেকে নেটিজেনদের ৷

ঐশ্বর্যের এই রেড কার্পেট এবং র‍্যাম্প লুকটি ছিল অত্যন্ত থিয়েট্রিকাল এবং গ্ল্যামারে মোড়া। প্রখ্যাত ডিজ়াইনার ইয়ারা শুমেকার (Yara Shoemaker)-এর ফল/উইন্টার ২০২৬-২৭ ক্যুটুর কালেকশনের একটি টু-পিস ডার্ক ভেলভেট গাউন পরেন রাইসুন্দরী। ড্রেসটিতে ছিল থ্রি-ডি ফ্রিঞ্জ এমব্রয়ডারির কাজ। কাঁধ থেকে ঝুলে থাকা রাজকীয় স্কেপিং কেপে ছিল শত শত ক্রিস্টালের কাজ। ঝলমলে আলোয় ডার্ক ভেলভেটের উপর যা থেকে হিরের মতো দ্যুতি ঠিকরে পড়ছিল। প্রখ্যাত স্টাইলিস্ট মোহিত রাই (Mohit Rai), তরঙ্গ আগরওয়াল (Tarang Agarwal) এবং চিন্তন শাহ (Chintan Shah)-এর যৌথ ভাবনায় এই লুকটি তৈরি হয়েছিল।

প্যারিস ফ্যাশন উইকের (Paris Fashion Week) মঞ্চ। আইফেল টাওয়ারের ঠিক সামনে বসেছিল এক প্রসাধনী সংস্থার চোখ ধাঁধানো ফ্যাশন শো। কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, সেলিন ডিওনের মতো হলিউড তারকাদের সঙ্গে একই মঞ্চে হেঁটেছেন ঐশ্বর্য। পরনে কালো ভেলভেটের গাউন, লাল লিপস্টিক আর মাথায় চমৎকার টিয়ারা। এই শো-এর মূল থিম ছিল নারীদের আত্মবিশ্বাস ও নিজস্বতা উদ্‌যাপন করা। অথচ আশ্চর্যের বিষয়, এই শো-এর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ঐশ্বর্যকে শুনতে হল একের পর এক কদর্য মন্তব্য।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সিমোনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে চুমু খান। এরপর পাশাপাশি বসে দুজনেই গল্পে মজে যান। একসঙ্গে ছবিও তোলেন। ফাইনাল র‍্যাম্প ওয়াকের সময়ও হাতে হাত রেখে হাঁটেন ঐশ্বর্য ও সিমোন। ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই দুই অভিনেত্রীর বন্ধুত্বের প্রশংসায় মুখরিত নেটভুবন। উচ্ছ্বসিত হয়ে ভক্তদের মধ্যে কেউ লিখেছেন, 'ওঁদের একেবারে দুই বোনের মতো লাগছে।' অপর এক নেটাগরিকের মন্তব্য, ‘প্রতি বছর এই অনুষ্ঠানে ঐশ্বর্যকে প্রতিটি অভিনেত্রীর সঙ্গে আনন্দ করতে দেখে সত্যিই ভীষণ লাগে।’

https://www.instagram.com/reel/Dd1Z_7ysxit/?stkn=MTQ5M2EzaHd6NjQxcg==

কেউ আবার এই মুহূর্তটাকে 'গার্লস গার্ল' বলে অভিহিত করেছেন। গত বছরও প্যারিস ফ্যাশন উইকে সিমোন ও ঐশ্বর্য একসঙ্গে একটি মজাদার সেলফি তুলে ভক্তদের মজার মুহূর্ত উপহার দিয়েছিলেন। সেই ছবিটি সিমোন ইনস্টাগ্রামে পোস্ট করতেই সকলে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন। এবছরও রংমিলান্তি কালো পোশাকে দুজনের সেলফি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।

সোম সন্ধ্যার অন্যতম ভাইরাল মুহূর্ত ঐশ্বর্য ও সেলিন ডিওনের এক আন্তরিক মুহূর্ত। দুজনের হাত ধরে দাঁড়ানো, পরস্পরকে উষ্ণ আলিঙ্গন থেকে চুম্বন ও স্বতঃস্ফূর্ত নাচ ঝড়ের গতিতে ভাইরাল সোশাল মিডিয়ায়। ব্যাকস্টেজ থেকে আরও একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ড্রেসিং রুমে ইভা লঙ্গোরিয়ার সঙ্গে রাই সুন্দরীর উষ্ণ আলিঙ্গন ভক্তদের নজর কেড়েছে।

 

বিজ্ঞাপনrrr
11 Views 0 Likes 0 Comments

Related News

Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি
বিনোদন

Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি

ভাঙা বাংলায় কলকাতা ও বাঙালির দৈনন্দিন জীবন নিয়ে সরাসরি মন্তব্য করে একসময় নজর কেড়েছিলেন এক ব্রিটিশ অভিনেত্রী ও মডেল। গড়িয়াহাটে দরদাম নিয়ে তাঁর “বাঙালি কিসের!” মন্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছিল।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:৫১ পিএম · 2 মিনিট
Tollywood: ‘তোকে খুব মনে পড়ে রে’ -তাপস পালের জন্মদিনে আবেগঘন প্রসেনজিৎ
বিনোদন

Tollywood: ‘তোকে খুব মনে পড়ে রে’ -তাপস পালের জন্মদিনে আবেগঘন প্রসেনজিৎ

তাপস পালের জন্মদিনে আবেগঘন পোস্ট করে প্রয়াত সহকর্মী ও বন্ধুকে স্মরণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাপসের স্ত্রী নন্দিনীও স্বামীর স্মৃতিচারণ করে মেয়ের কথা উল্লেখ করে লিখেছেন আবেগঘন বার্তা।

২৯ সেপ্টে ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট
গণেশ চতুর্থীতে ঘরে এল পুত্রসন্তান, বাবা হলেন জুবিন
বিনোদন

গণেশ চতুর্থীতে ঘরে এল পুত্রসন্তান, বাবা হলেন জুবিন

গণেশ চতুর্থীর দিন পুত্রসন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।

২৯ সেপ্টে ২০২৬, ০৮:২৩ পিএম · 2 মিনিট
Big-Boss2026:  ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর
বিনোদন

Big-Boss2026: ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর

ফুটবল মাঠ ও রাজনীতির পর এবার ‘বিগ বস বাংলা ৩’-এর ঘরে জন্মদিন কাটাচ্ছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ও বিধায়ক দীপেন্দু বিশ্বাস। ২৯ সেপ্টেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে সন্ধ্যার পর্বে কী বিশেষ আয়োজন বা চমক থাকছে, তা নিয়েই দর্শকদের কৌতূহল।

২৯ সেপ্টে ২০২৬, ০৫:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.