JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ০৭:৫২ পিএম
Breaking
২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব ২০ বছরের সুখ-দুঃখের সঙ্গী গণপতিকে নিয়ে অন্তরীক্ষে ভারতীয় মহাকাশচারী বাংলাদেশ থেকে ভারতে মাদক পাচারের অভিযোগ, বিজিবি-র হাতে আটক কিশোর মুখস্থবিদ্যার বদলে আধুনিক শিক্ষা,১৩ হাজারের বেশি স্কুলে ‘পিএম শ্রী’-র ছোঁয়া! নারকেল গাছ, বালিয়াড়ি, লাউঞ্জ চেয়া-গণেশ পুজোয় গোয়ার সৈকত ঘিরে উন্মাদনা পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই... অন্য ধরনের বন্ধুত্ব, সাক্ষী থাকলো ফুটপাত শিশুকে বাসি চিকেন প্যাটিস খাওয়ানোর অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে ‘টিম ইন্ডিয়া যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগে থেকেই জানতেন ‘ : BCCI-সচিব

‘রাম’কে দেখে প্রেমে পড়লেন আলিয়া! বাড়ালেন ‘রামায়ণ’-এর উন্মাদনা

‘রাম’কে দেখে প্রেমে পড়লেন আলিয়া! বাড়ালেন ‘রামায়ণ’-এর উন্মাদনা

‘নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি রামায়ণের ৪ মিনিট ১০ সেকেন্ডের প্রথম প্রচার ঝলক প্রকাশ্যে আসতেই যেন চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। যশের রাবণ চরিত্র যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি রামের বেশে রণবীর কাপুর মুগ্ধ করেছেন তার অনুরাগীদের। শুধু দর্শকরাই নয়, পাশাপাশি বলিউডের একাধিক তারকাও ছবির ভিএফএক্স, চরিত্র নির্মাণ এবং অভিনয়ের প্রশংসা করেছেন।

আর এই প্রশংসার তালিকায় যুক্ত হলেন আলিয়া ভট্ট। যদিও তার প্রশংসা ধরন খানিকটা আলাদাই। কারণ পর্দার রাম বাস্তবে তার জীবনসঙ্গী। ইনস্টাগ্রাম স্টোরিতে রামায়ণের ঝলক শেয়ার করে আলিয়া লেখেন - 'Diwali 2026'। সঙ্গে যোগ করেন একাধিক ঝলমলে ইমোজি। যদিও ক্যাপশন সংক্ষিপ্ত তবে এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছোট্ট এই পোস্টে ই লুকিয়ে ছিল স্বামীর কাজের গর্ব, উচ্ছ্বাস এবং অপেক্ষার ইঙ্গিত।

অবশ্য এটা প্রথমবার নয়, চলতি বছরের এপ্রিল মাসে রণবীরের রাম লুক প্রকাশের সময়ও অনুরাগীদের উদ্দেশ্যে আলিয়া বলেছিলেন - 'ছবিটি অসাধারণ হয়েছে। রণবীর দারুন কাজ করেছে। আপনারা দেখলেই বুঝবেন'।

নিতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি দুই ভাগে মুক্তি পেতে চলেছে। যার প্রথম ভাগ আসছে দীপাবলি ২০২৬-এ। ট্রেলারের শুরুতেই শক্তিশালী ও ভয়ঙ্কর রাবণ রূপে যশের আগমন। ঠিক তার পরেই বিষ্ণুর রাম অবতার, সীতা ও লক্ষণকে সঙ্গে নিয়ে বনবাস যাত্রা। এছাড়াও ছবিতে রাজা দশরথের চরিত্র রয়েছেন অরুন গোবিল, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং লক্ষণের চরিত্রে রবি ডুবে।

তারকাদের নিখুঁত অভিনয় বড় বাজেট ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে তৈরি এই ছবি ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। প্রথম পর্ব মুক্তির অপেক্ষায় সিনেমা-প্রেমীরা।

14 Views 0 Likes 0 Comments

Related News

'অনেক ক্ষতি করেছে ভরত দা!’ বিস্ফোরক দাবি জীতুর, বিগ বসের ঘরেই উঠল পুরনো রহস্য
বিনোদন

'অনেক ক্ষতি করেছে ভরত দা!’ বিস্ফোরক দাবি জীতুর, বিগ বসের ঘরেই উঠল পুরনো রহস্য

'আমার কেরিয়ারে অনেক ক্ষতি করেছে ভরত দা!’ ভরত কলকে নিয়ে জীতুর বিস্ফোরক দাবি, বিগ বসের ঘরেই উঠল পুরনো রহস্য!

১৫ সেপ্টে ২০২৬, ০৫:৩৯ পিএম · 2 মিনিট
গণেশ বন্দনায় নাচ, মুহূর্তেই ভাইরাল রাধিকা! নজর কাড়ল আম্বানি-বধূর নৃত্য
বিনোদন

গণেশ বন্দনায় নাচ, মুহূর্তেই ভাইরাল রাধিকা! নজর কাড়ল আম্বানি-বধূর নৃত্য

নিউজ ডেস্ক: মুম্বাইয়ের অ্যান্টিলিয়া-সবাই চেনে এই বহুতল'কে মুকেশ আম্বানির প্রাসাদ হিসেবে। আর এই অ্যান্টিলিয়াতেই দেখা গেল গণেশ চতুর্থী উপলক্ষে একটি সাংস্কৃতিক সন্ধ্যা। যেখানে নাচ পরিবেশন করতে এলেন মুকেশ আম্বানির পুত্রবধ...

১৫ সেপ্টে ২০২৬, ০৩:৪৯ পিএম · 2 মিনিট
দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা
বিনোদন

দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা

উচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দেয় 'এফআইআর দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। তদন্ত হবে সংস্থার কোনও এক সিনিয়র অফিসারের নেতৃত্বে।'

১৪ সেপ্টে ২০২৬, ০৫:৪১ পিএম · 2 মিনিট
বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে বঙ্গকন্যা অনুপর্ণা
বিনোদন

বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে...

প্রায় এক বছর আগে ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘অরিজন্তি’ বিভাগে পুরস্কৃত হয় অনুপর্ণা রায়ের এই ছবি। আন্তর্জাতিক মঞ্চে ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনোর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.