JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০৪:৪৫ পিএম
Breaking
একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত মমতাকে কটাক্ষ হিমন্তের মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাঁদ! কেতনকে খুনের ছক কীভাবে? প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে পথে মমতা তৃণমূল পুরুলিয়ায় করম উৎসবে শুভেন্দু পাপিয়া অধিকারীর মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক গালিফ স্ট্রিটে আর বিক্রি করা যাবে না পাখি-মাছ-কুকুরছানা! রবিবার থেকেই কড়া পদক্ষেপ একাই ৪টি গোল দিলপ্রীতের, শুরুর দিনেই ইন্দোনেশিয়াকে ১৩-১ ওড়াল ভারত মমতাকে কটাক্ষ হিমন্তের মমতার কথায় সিদ্ধান্ত বদল! রেজিনগরে তৃণমূলের জরুরি বৈঠক রবিউলের ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফাঁদ! কেতনকে খুনের ছক কীভাবে? প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে পথে মমতা তৃণমূল পুরুলিয়ায় করম উৎসবে শুভেন্দু পাপিয়া অধিকারীর মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক গালিফ স্ট্রিটে আর বিক্রি করা যাবে না পাখি-মাছ-কুকুরছানা! রবিবার থেকেই কড়া পদক্ষেপ

হঠাৎ অসুস্থ অমিত শাহ, কিন্তু কেন?

হঠাৎ অসুস্থ অমিত শাহ, কিন্তু কেন?
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: কর্নাটক সফরের মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার হুব্বল্লিতে তাঁর একাধিক কর্মসূচি ছিল। তার মধ্যে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি। শাহের হঠাৎ অনুষ্ঠানে না আসার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয় নানা জল্পনা।

হুব্বল্লিতে কেএলই জগদগুরু গঙ্গাধর মহাস্বামীগলু মুরুশাভিরমঠ মেডিক্যাল কলেজের নতুন শিক্ষাভবন এবং ১২০০ শয্যার কেএলই হাসপাতাল ও মেডিক্যাল রিসার্চ সেন্টারের উদ্বোধন করার কথা ছিল অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী-সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শাহের শারীরিক অসুস্থতার কারণ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, ফুড পয়জনিংয়ের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন অমিত শাহ। বমি এবং দুর্বলতার মতো সমস্যা হয়েছিল বলে জানান তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে বিশ্রামে রাখা হয়েছিল বলেও জানা যায়। অসুস্থতার কারণে কর্নাটকে শাহের নির্ধারিত আরও কিছু কর্মসূচি বাতিল করা হয়।

অমিত শাহের অসুস্থতার খবর সামনে আসার পরই তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তবে পরে হুব্বল্লিতে তাঁকে কিছু সময়ের জন্য দেখা যায়। এরপর বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে তৈরি হওয়া জল্পনার মধ্যেই দিল্লি ফিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহের সফর ঘিরে আগে থেকেই কর্নাটকে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে সেই কর্মসূচির কয়েকটি পরিবর্তন করতে হয়। যদিও পরে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন। বর্তমানে শাহের চিকিৎসা ও বিশ্রাম সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের তরফে নজর রাখা হচ্ছে।

অনুষ্ঠানে কেএলই সোসাইটির চেয়ারম্যান এবং প্রাক্তন রাজ্যসভা সাংসদ প্রভাকর কোরে বলেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি এই ঐতিহাসিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন। কিন্ত শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে হোটেলেই রয়েছেন শাহ। তিনি আমাকে এই বার্তাটি আপনাদের কাছে পৌঁছে দিতে বলেছেন।'

শাহের শারীরিক অসুস্থতার খবরে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য বিজেপি নেতারা। কারণ খুব একটা অসুস্থ হন না স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর পাশাপাশি দাড়িয়ে কাজ করেন অমিত শাহ। তাই এই ঘটনায় রীতিমত শোরগোল শুরু হয়েছে।

26 Views 0 Likes 0 Comments

Related News

মমতাকে কটাক্ষ হিমন্তের
মহানগর

মমতাকে কটাক্ষ হিমন্তের

কলকাতা: তৃণমূলের দলীয় নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। এবার নতুন প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত...

২০ সেপ্টে ২০২৬, ০৩:৫৫ পিএম · 2 মিনিট
প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে পথে মমতা তৃণমূল
মহানগর

প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে পথে মমতা তৃণমূল

কলকাতা: যাদবপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে রবিবার পথে নামল মমতা তৃণমূল। বিজয়গড় থেকে বাঘাযতীন পর্যন্ত...

২০ সেপ্টে ২০২৬, ০৩:১২ পিএম · 2 মিনিট
পাপিয়া অধিকারীর মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক
মহানগর

পাপিয়া অধিকারীর মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক

কলকাতা: যাদবপুরে প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়ি ও পার্টি অফিসে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই তৃণমূলকে নিশানা করলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। এক সাক্ষাৎকারে তিনি মমতা বন্দ্যোপাধ...

২০ সেপ্টে ২০২৬, ০৩:০৮ পিএম · 2 মিনিট
গালিফ স্ট্রিটে আর বিক্রি করা যাবে না পাখি-মাছ-কুকুরছানা! রবিবার থেকেই কড়া পদক্ষেপ
মহানগর

গালিফ স্ট্রিটে আর বিক্রি করা যাবে না পাখি-মাছ-কুকুরছানা! রবিবার থেকেই কড়া পদক্ষেপ

কলকাতা: শতাব্দীপ্রাচীন গালিফ স্ট্রিটের পোষ্য বাজার নিয়ে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাজারে বেআইনিভাবে পাখি, মাছ, কুকুরছানা-সহ বিভিন্ন ধরনের পোষ্য বিক্রি বন্ধ করতে বলা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, রবিবার থেকেই ...

২০ সেপ্টে ২০২৬, ০৩:০৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.