JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৯:৫৮ এএম
Breaking
বিমানে হামলার পর চাঞ্চল্যকর তথ্য! হামাম আলহামামির সোশ্যাল মিডিয়ায় মিলল আল-কায়েদা নেতার ছবি Kumkum Mohod: ইতিহাস গড়ে সাতসকালেই সোনা! এশিয়াডে নজির গড়ে অলিম্পিকের টিকিট পেলেন কুমকুম SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! বিমানে হামলার পর চাঞ্চল্যকর তথ্য! হামাম আলহামামির সোশ্যাল মিডিয়ায় মিলল আল-কায়েদা নেতার ছবি Kumkum Mohod: ইতিহাস গড়ে সাতসকালেই সোনা! এশিয়াডে নজির গড়ে অলিম্পিকের টিকিট পেলেন কুমকুম SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড!

India Vs Brazil: দুই প্রতিপক্ষকে নিয়ে রাজকীয় নৈশভোজ, 'নমস্তে' দিয়ে শুরু ছটা ভাষা জানা আনচেলত্তির

India Vs Brazil: দুই প্রতিপক্ষকে নিয়ে রাজকীয় নৈশভোজ, 'নমস্তে' দিয়ে শুরু ছটা ভাষা জানা আনচেলত্তির
ব্রাজিল-উরুগুয়ের সঙ্গে জমজমাট নৈশভোজ ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: কলকাতায় পা রেখেই ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানালেন কার্লো আনচেলত্তি। সাংবাদিক সম্মেলনের শুরুতেই বুকের কাছে দু’হাত জড়ো করে ‘নমস্তে’ বলে সকলকে অভিবাদন জানালেন ব্রাজিলের হেড কোচ। ফুটবলের মঞ্চে তাঁর পরিচিতি বিশ্বজোড়া। কিন্তু কলকাতায় এসে তাঁর এই সৌজন্য নজর কেড়েছে সকলের। ইতালীয়, স্প্যানিশ, জার্মান, ফরাসি, পর্তুগিজ ও ইংরেজি—ছ’টি ভাষায় সাবলীল আনচেলত্তি। বাড়িতে বোনের সঙ্গে কথা বলেন নিজের আঞ্চলিক ভাষা ইমিলানেও। সব মিলিয়ে সাতটি ভাষায় স্বচ্ছন্দ এই অভিজ্ঞ কোচ। অথচ কলকাতায় সাংবাদিকদের সামনে তাঁর প্রথম শব্দ ‘নমস্তে’। ব্রাজিলের এক নামী সংবাদমাধ্যম বিশেষ গুরুত্ব দিয়েছে আনচেলত্তির এই ভারতীয় অভিবাদনকে। তাদের প্রতিবেদনের শিরোনামেও উঠে এসেছে ‘নমস্তে’।

আন্তর্জাতিক ফুটবলের দুই মহাতারকা ব্রাজিল ও উরুগুয়ের উপস্থিতিতে কলকাতা এখন পুরোদস্তুর পরিণত হয়েছে ফুটবলের শহরে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক প্রীতি ম্যাচে নামবে ভারত। তার আগে ২ অক্টোবর, শুক্রবার রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হল বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজ। ভারত সফরে আসা ব্রাজিল ও উরুগুয়ে জাতীয় দলের ফুটবলার, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সাপোর্ট স্টাফদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল দলের খেলোয়াড় এবং কর্মকর্তারাও। নৈশভোজের আসর ঘিরে ফুটবলমহলে তৈরি হয়েছিল বিশেষ আবহ। মাঠের লড়াই শুরুর আগেই দুই লাতিন আমেরিকান দলের সঙ্গে সৌজন্য বিনিময়ের এই আয়োজন কলকাতার ফুটবল উৎসবকে অন্য মাত্রা দিল।

তবে কলকাতায় এসেও বাঙালি খাবারের স্বাদ নেওয়ায় বিশেষ আগ্রহ দেখাচ্ছে না ব্রাজিল দল। বরং নিজেদের খাবারের ব্যাপারে যথেষ্ট সতর্ক তারা। দলের সঙ্গে সফরে এসেছেন একজন রাঁধুনীও। তাঁর হাতেই তৈরি হচ্ছে ব্রাজিলীয় ফুটবলারদের চেনা খাবার। দীর্ঘ বিমানযাত্রা, অনুশীলন এবং ম্যাচের ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও পুষ্টির দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। তাই কলকাতার রসগোল্লা, বিরিয়ানি কিংবা মাছের ঝোলের বদলে আপাতত নিজেদের দেশের খাবারেই ভরসা রাখছেন ভিনিসিয়াস জুনিয়ররা। আন্তর্জাতিক ম্যাচের আগে খাদ্যাভ্যাসে বড়সড় পরিবর্তন না করে পরিচিত খাবারের মাধ্যমেই নিজেদের প্রস্তুতি বজায় রাখতে চাইছে ব্রাজিল শিবির।

শনিবারের ম্যাচ ঘিরে কলকাতায় উত্তেজনা তুঙ্গে। একদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে ভারতীয় ফুটবল দল। ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তার পর ৬ অক্টোবর একই মাঠে উরুগুয়ের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীদের উত্তরসূরিরা। পরপর দুই আন্তর্জাতিক ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উৎসাহ। সেই উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করেছে আনচেলত্তির মতো বিশ্বখ্যাত কোচের উপস্থিতি। কলকাতার মাটিতে ব্রাজিল ও উরুগুয়ের মতো দুই ফুটবল শক্তির আগমন নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের কাছে বিশেষ ঘটনা। এক দিকে মাঠে লড়াইয়ের প্রস্তুতি, অন্য দিকে রাষ্ট্রীয় নৈশভোজে সৌজন্য বিনিময়—সব মিলিয়ে ফুটবলের আবহে জমজমাট তিলোত্তমা। আর সেই আবহের মধ্যেই ‘নমস্তে’ বলে কলকাতার মন জয় করার চেষ্টা করলেন ব্রাজিলের অভিজ্ঞ কোচ আনচেলত্তি।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
61 Views 0 Likes 0 Comments

Related News

Kumkum Mohod: ইতিহাস গড়ে সাতসকালেই সোনা! এশিয়াডে নজির গড়ে অলিম্পিকের টিকিট পেলেন কুমকুম
ময়দান

Kumkum Mohod: ইতিহাস গড়ে সাতসকালেই সোনা! এশিয়াডে নজির গড়ে অলিম্পিকের টিকিট পেলে...

শনিবার সাতসকালেই এশিয়ান গেমসের মঞ্চে ইতিহাস গড়ে ফেললেন ভারতের তরুণী তিরন্দাজ কুমকুম মহোদ। মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন তিনি।

০৩ অক্টো ২০২৬, ০৮:০৯ এএম · 2 মিনিট
Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান! চিনকে হারিয়ে হকিতে সোনা ভারতের মেয়েদের
ময়দান

Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান! চিনকে হারিয়ে হকিতে সোনা ভারতের মেয়েদে...

দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটল! শুক্রবার গান্ধী জয়ন্তীর দিন এশিয়ান গেমসে মহিলা হকিতে ফের সোনার পদক জিতল ভারত।

০২ অক্টো ২০২৬, ০৬:১২ পিএম · 2 মিনিট
Asian Games 2026: সোনায় মোড়া দিন! বক্সিংয়ে হ্যাটট্রিকের পাশাপাশি সাফল্য কুস্তিতেও
ময়দান

Asian Games 2026: সোনায় মোড়া দিন! বক্সিংয়ে হ্যাটট্রিকের পাশাপাশি সাফল্য কুস্তিত...

এশিয়ান গেমসের ত্রয়োদশতম দিনেও সাফল্যের বন্যা ভারতীয় শিবিরে। শুক্রবার একের পর এক সোনা জিতে পদক তালিকায় পাঁচ নম্বরে উঠে এল ভারত।

০২ অক্টো ২০২৬, ০৩:৫৫ পিএম · 3 মিনিট
India Vs Brazil: কলকাতায় এসেও বাঙালি খাবারে অনীহা! নিজেদের রান্নাতেই মজে ভিনিরা
ময়দান

India Vs Brazil: কলকাতায় এসেও বাঙালি খাবারে অনীহা! নিজেদের রান্নাতেই মজে ভিনিরা

শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মহারণ। তার আগে আপাতত চর্চায় ব্রাজিলের ফুটবলারদের খাওয়াদাওয়া।

০২ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.