JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ১২:৪৪ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

বড়সড় শাস্তির মুখে অন্ধ্রপ্রদেশের আইএএস অফিসার

বড়সড় শাস্তির মুখে অন্ধ্রপ্রদেশের আইএএস অফিসার
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

বেঙ্গালুরু: পানশালায় পুলিশের সঙ্গে বচসা, গালিগালাজ এবং কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলার চেষ্টার অভিযোগে বড়সড় শাস্তির মুখে অন্ধ্রপ্রদেশের আইএএস আধিকারিক বিকাশ মারমত। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হওয়ার পরেই তাঁকে পদ থেকে সরিয়ে দিল অন্ধ্রপ্রদেশ সরকার। ২০১৯ ব্যাচের এই আইএএস আধিকারিককে আপাতত সাধারণ প্রশাসন দফতরে (জিএডি) রিপোর্ট করতে বলা হয়েছে। পরবর্তী দায়িত্ব কী হবে, তা পরে জানানো হবে। বেঙ্গালুরুর একটি পানশালায় গভীর রাতে পুলিশের তল্লাশির সময় এই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ।

বিকাশ মারমত অন্ধ্রপ্রদেশের কুপ্পম এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির (কাডা) প্রকল্প অধিকর্তা হিসেবে কর্মরত ছিলেন। কুপ্পম অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুর বিধানসভা কেন্দ্র। ফলে ওই আধিকারিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে প্রশাসনিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেই দ্রুত পদক্ষেপ করল রাজ্য সরকার।
ঘটনার সূত্রপাত ১০ অক্টোবর গভীর রাতে। বেঙ্গালুরুর রেসিডেন্সি রোডের ক্যাভোর নামে একটি পানশালা ও রেস্তরাঁয় তল্লাশি চালাতে যায় কেন্দ্রীয় অপরাধ দমন শাখার (সিসিবি) একটি দল। 

শহরের পানশালাগুলিতে অপ্রাপ্তবয়স্কদের মদ্যপান এবং নিয়মভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে ওই অভিযান চালানো হচ্ছিল। দলের নেতৃত্বে ছিলেন পুলিশ পরিদর্শক অরুণ সালুঙ্কে। রাত দেড়টা নাগাদ সেখানে পৌঁছে গ্রাহকদের পরিচয়পত্র পরীক্ষা করতে শুরু করেন পুলিশকর্মীরা। কয়েক জন তরুণীর বয়স যাচাই করার জন্য তাঁদের নথি দেখাতে বলা হয়েছিল। পুলিশের অভিযোগ, এই পরিচয়পত্র পরীক্ষার বিষয়টি নিয়েই আপত্তি জানান বিকাশ ও তাঁর বন্ধু অভয় উদয় সিংহ। পুলিশ কেন গ্রাহকদের পরিচয়পত্র দেখতে চাইছে, কোন ক্ষমতাবলে এই তল্লাশি চালানো হচ্ছে—তা নিয়ে তাঁরা প্রশ্ন তোলেন। 

পুলিশকর্মীরা জানান, অপ্রাপ্তবয়স্কদের কাছে মদ বিক্রি আটকাতে এবং নিয়মভঙ্গের ঘটনা খতিয়ে দেখতেই এই অভিযান। কিন্তু অভিযোগ, তার পরেও পরিস্থিতি শান্ত হয়নি। বরং বিকাশ নিজেকে আইএএস আধিকারিক বলে পরিচয় দিয়ে পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
অভিযোগ, বচসার এক পর্যায়ে পুলিশকর্মীদের উদ্দেশে অশালীন ভাষা প্রয়োগ করেন বিকাশ। তাঁর বন্ধু অভয় এক পুলিশ আধিকারিককে ধাক্কা দেন এবং হামলার চেষ্টা করেন বলেও অভিযোগ। সঙ্গে থাকা নীতীশ ও রোশন নামে আরও দু’জনের বিরুদ্ধেও পুলিশকর্মীদের গালিগালাজ ও ধাক্কাধাক্কি করার অভিযোগ উঠেছে। রোশন ওই পানশালার বাউন্সার বলে জানা গিয়েছে। ঘটনার ভিডিয়ো পরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে পুলিশকর্মীদের সঙ্গে অভিযুক্তদের উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য দেখা যায় বলে জানা গিয়েছে।

এই ঘটনায় বিকাশকে মূল অভিযুক্ত করে মামলা দায়ের করেছে বেঙ্গালুরুর কাব্বন পার্ক থানার পুলিশ। তাঁর সঙ্গে অভয় উদয় সিংহ, নীতীশ এবং রোশনকেও অভিযুক্ত করা হয়েছে। কর্তব্যরত সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, তাঁদের ভয় দেখানো এবং আঘাত করার অভিযোগ-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ দায়ের করেন পুলিশ পরিদর্শক অরুণ সালুঙ্কে। ঘটনার পর তাঁর চিকিৎসা করাতে হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনার পরের দিন সকালে বিকাশ ও তাঁর সঙ্গীরা নিজেদের আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন। তবে তাতে তদন্ত থামেনি। ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই অন্ধ্রপ্রদেশ সরকারের উপর অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চাপ বাড়ে। মুখ্যমন্ত্রী নায়ডু মুখ্যসচিবকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশের পরেই বিকাশকে অবিলম্বে বদলি করে সাধারণ প্রশাসন দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে। কুপ্পম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প অধিকর্তার দায়িত্ব সামলাতে চিত্তুরের জেলাশাসককে বিকল্প ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি আধিকারিকদের আচরণ ও দায়িত্ববোধ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে এই ঘটনায়। পুলিশের অভিযোগ সত্য প্রমাণিত হলে, প্রশাসনিক পদমর্যাদার পরিচয় দিয়ে আইন প্রয়োগে বাধা দেওয়ার বিষয়টি গুরুতর বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
3 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.