স্বাধীনতা দিবস পালন নিয়ে বিতর্ক! বিতর্কের কেন্দ্রে নোয়াপাড়া কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং। বরাবর তিনি বিতর্কের কেন্দ্রেই থাকেন। এবারও তাই হয়েছে। স্বাধীনতা দিবসে দলীয় কার্যালয়ে ভারতের 'তিরঙ্গা' উত্তোলনের সময় ঘটে এই ঘটনাটি। ওই মুহূর্তে জাতীয় পতাকা না তুলে বিজেপি-র পতাকা তোলেন বিধায়ক।
এই ঘটনার ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে 'আপলোড' করে দেন এক নেটাগরিক। ভিডিয়োর সাথে ক্যাপশন দেন-'বিজেপি নেতারা যদি ত্রিবর্ণরঞ্জিত পতাকার পরিবর্তে বিজেপির পতাকা উত্তোলন করেন, তবে কি এ বিষয়ে কারও কিছু করার আছে?' ওপর থেকে দেখলে মনে হবে ওই নেটাগরিক আসলে প্রশংসা করছেন। মুহূর্তেই ভাইরাল হয় ওই ভিডিয়ো।
কিন্তু রাজনীতি অভিজ্ঞ অর্জুন সিং এর প্রকৃত অর্থ বুঝে যান। তিনি তাঁর মত সমাজমাধ্যমেই এর জবাব দেন। ভিডিয়োটির সম্পর্কে তিনি জানান ‘এই ভিডিওটি স্বাধীনতা দিবসের কোনো অনুষ্ঠান নয়। এটি ব্যারাকপুর আমার কার্যালয় উদ্বোধনের ভিডিও, যা ২০২৬ সালের ৬ই জুলাই ড. শ্যামা প্রসাদ মুখার্জি জির জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত হয়েছিল।
যেসব রাজনৈতিক দল ও ব্যক্তি এ ধরনের মিথ্যা বয়ান ও অপপ্রচার ছড়াচ্ছে, তাদের উচিত ছিল এটি প্রচারের আগে তথ্য যাচাই করা এবং নিজেদের ভুল সংশোধন করা। এটি অত্যন্ত লজ্জাজনক ও তীব্র নিন্দনীয় একটি কাজ। আমার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালানোর দায়ে আমি সংশ্লিষ্ট দল ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি।’




