JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০১:৩৫ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

একুশের সভায় যাওয়ার আগে চুঁচুড়া থানায় আটক অসিত মজুমদার

একুশের সভায় যাওয়ার আগে চুঁচুড়া থানায় আটক অসিত মজুমদার

হুগলিতে একুশে জুলাইয়ের শহীদ স্মরণ সভাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কলকাতায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে রওনা হওয়ার আগেই হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে চুঁচুড়া থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে একুশে জুলাইয়ের সভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অসিত মজুমদার। সেই সময় চুঁচুড়া থানার একদল পুলিশ তাঁর বাড়িতে পৌঁছে তাঁকে থানায় নিয়ে আসে। এরপর থেকেই তাঁর কলকাতার সভায় যোগ দেওয়া অনিশ্চিত হয়ে পড়ে।

অসিত মজুমদারের অনুগামীদের অভিযোগ, তাঁকে কোনও গ্রেফতারি পরোয়ানা বা লিখিত নোটিস না দেখিয়েই থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের দাবি, একুশের সমাবেশে তাঁর নেতৃত্বে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক কলকাতায় যাওয়ার কথা ছিল। সেই কর্মসূচি ভেস্তে দিতেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পদক্ষেপ করা হয়েছে।

চুঁচুড়ার কোদালিয়া এলাকার যুব তৃণমূল সভাপতি পবিত্র মিস্ত্রি বলেন, পুলিশ ইচ্ছাকৃতভাবে অসিত মজুমদারকে আটকে রেখেছে। এমনকি দলীয় কর্মীদেরও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তাঁর অভিযোগ, রাজ্যে তৃণমূলের কর্মী-সমর্থকদের বিপুল সাড়া দেখে বিরোধীরা আতঙ্কিত হয়ে প্রশাসনকে ব্যবহার করছে।

অন্যদিকে, পুলিশ সূত্রে ভিন্ন দাবি করা হয়েছে। পুলিশের বক্তব্য, সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে অসিত মজুমদারের বাড়িতে গিয়ে ভয় দেখানো এবং টাকা দাবি করার অভিযোগে হাবরা থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে ওই অভিযুক্তকে শনাক্ত করার জন্যই অসিত মজুমদারকে থানায় ডাকা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে হুগলির রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

22 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.