বেলেঘাটায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ ঘিরে। বুধবার, সন্ধ্যায় তাঁর বাড়ি এবং কার্যালয়ে একদল মহিলা ও পুরুষ হামলা চালায় বলে অভিযোগ। কার্যালয়ের বাইরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার, পোস্টার এবং ফ্লেক্স ছিঁড়ে ফেলারও অভিযোগ উঠেছে। গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
জানা গিয়েছে, এদিন রাত ৮টার কিছু পরে প্রথমে বেশ কয়েকজন মহিলা ও পুরুষ কুণাল ঘোষের বাড়িতে যান। সেখানে বিধায়ককে না পেয়ে তাঁরা চলে যান বেলেঘাটা বিধানসভার ২৮ নম্বর ওয়ার্ডে থাকা তাঁর কার্যালয়ে। অভিযোগ, কার্যালয়ে পৌঁছে ওই দলটি সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করে। কার্যালয়ের বাইরে থাকা ব্যানার ও পোস্টার ছিঁড়ে দেওয়া হয়।
ঘটনার পর ফেসবুকে কুণাল ঘোষ লিখেছেন, 'লোক পাঠিয়ে পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে। খবর পাচ্ছি, বালিশ, গদ্দারদের তিনজন এর হাত রয়েছে।