JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০২:০৫ এএম
Breaking
বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫ বিএসইসির আনোয়ারুল ইসলামকে ঘিরে গুরুতর অভিযোগ, তদন্তের দাবি ১০০০ বছরের ‘ভবিষ্যৎ পরীক্ষা’য় বিজ্ঞানীদের চমকপ্রদ উত্তর মানুষের মতো সেলুনে বসে ম্যাসাজ, সেলুনে বানরের আয়েশ দেখে তাজ্জব নেটদুনিয়া বাইক পড়ে একদিকে, যুবকের দেহ অন্যদিকে,‌ ঘনীভূত হচ্ছে রহস্য! মহাকাশ থেকে ডন পেটিটের ক্যামেরায় ধরা পড়ল অবিশ্বাস্য দৃশ্য শুধু ভিটামিন C নয়, ত্বকের জেল্লা ধরে রাখতে নজর দিন এই উপাদানেও সাঁতারে নয়া নজির ভারতের, দেশকে গর্বিত করলেন ঋষভ দোকান বন্ধের সময় হামলা, CCTV-তে ধরা পড়ল ছবি,আহত ৫

আসছে আওয়ারাপান 2, দীর্ঘ ১৯ বছর বাদে প্রত্যাবর্তন ইমরান হাশমির

আসছে আওয়ারাপান 2,  দীর্ঘ ১৯ বছর বাদে প্রত্যাবর্তন  ইমরান হাশমির

আবারও বড় পর্দায় ইমরান হাশমি। দীর্ঘ অপেক্ষার অবসানের পর এবার প্রতিশোধের আগুনে দুর্ধর্ষ ট্রেলার নিয়ে হাজির বলিউডের এক অভিজ্ঞ অভিনেতা। ‘আওয়ারাপন ২’-এর ট্রেলারে প্রতিশোধের আগুনে জ্বলছেন ইমরান হাশমি।

দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল বহুল প্রতীক্ষিত বলিউড ছবি আওয়ারাপন ২এর ট্রেলার। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট কাল্ট সিনেমা আওয়ারাপনের এই সিক্যুয়েলে আরও একবার তার আইকনিক শিবম পণ্ডিত চরিত্রে ফিরে এসেছেন ইমরান হাশমি।

একর পর এক ধুন্ধুমার অ্যাকশন, তীব্র আবেগ এবং ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা তেরা মেরা রিশতা গানের নস্টালজিক সুর ইতিমধ্যেই দর্শকদের উন্মাদনার পারদ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আর ট্রেলার উদ্বোধনে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

২০০৭ সালের প্রথম পর্বের শেষে দেখা গিয়েছিল, মানব পাচারকারীদের হাত থেকে রিমাকে বাঁচাতে গিয়ে মারাত্মক ভাবে আহত হন শিবম এবং তার প্রথম প্রেমিকা আলিয়ার স্মৃতি বুকে নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। কিন্তু সিক্যুয়েলের ট্রেলার গল্পে একেবারে নতুন মোড় এনেছে। জানা গিয়েছে, সেদিন মৃত্যু হয়নি শিবমের। কোনও মতে প্রাণে বেঁচে লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন তিনি। দীর্ঘ বছর আত্মগোপন করে থাকার পর অনুশোচনা এবং প্রতিশোধের আগুনে জ্বলে অতীতের সমস্ত হিসেব মেটাতে ফের আন্ডারওয়ার্ল্ডে ফিরে এসেছেন শিবম।

আগামী ১৪ অগস্ট, স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি। তবে বক্স অফিসে কড়া টক্করের মুখে পড়তে হবে এই ছবিকে। কারণ ওই একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সানি দেওলের বিগ বাজেটের পিরিয়ড ড্রামা বাটোয়ারা ১৯৪৭। ফলে বক্স অফিসে ইমরান হাশমি বনাম সানি দেওলের এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় প্রহর গুনছেন সিনেপ্রেমীরা।

42 Views 0 Likes 0 Comments

Related News

সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে?
বিনোদন

সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে?

নিউজ ডেস্ক:বিগ বস বাংলা'-র সাম্প্রতিক পর্বে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি হলেন প্রতিযোগী জিতু কমল। অন্য এক প্রতিযোগী রাজবীর দে-র আচরণ নিয়ে তাঁদের মধ্যে এই উত্তপ্ত তর্কবিতর্ক তৈরি হয়। জিতু প্রশ্ন তোলেন, সৌরভ কি ...

২০ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট
ক্যাটরিনার পাশে দাঁড়াতেই ট্রোলের শিকার সালমান! কড়া জবাব ট্রোলারদের
বিনোদন

ক্যাটরিনার পাশে দাঁড়াতেই ট্রোলের শিকার সালমান! কড়া জবাব ট্রোলারদের

নিউজ ডেস্ক: বিগ বসের মঞ্চে সালমান খানের সাম্প্রতিক বডি-শেমিং বিরোধী মন্তব্যের তীব্র সমালোচনা করে তাঁকে 'ভণ্ড' বলে আখ্যা দিয়েছেন অভিনেত্রী ও গায়িকা সোফিয়া হায়াত। রিয়্যালিটি শো 'বিগ বস ২০'-এর সাম্প্রতিক এক পর্বে বলিউড ...

২০ সেপ্টে ২০২৬, ০৬:২৭ পিএম · 2 মিনিট
পুজোর মুখে সুখবর, মা হলেন সোহিনী সরকার, কোল আলো করে এল ছেলে না মেয়ে?
বিনোদন

পুজোর মুখে সুখবর, মা হলেন সোহিনী সরকার, কোল আলো করে এল ছেলে না মেয়ে?

নিউ ডেস্ক: দীপিকার পর সুখবর দিলেন সোহিনী। এবার মাতৃত্বের স্বাদ পেলেন সোহিনী সরকার। বাবা হলেন শোভন। রবিবার সকালে শোভন-সোহিনীর কোল আলো করে এল পুত্রসন্তান। নতুন অতিথি ঘরে আসার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন খোদ অভিনেত্রী।...

২০ সেপ্টে ২০২৬, ০২:১৮ পিএম · 2 মিনিট
ম্যাকলেমোর বিতর্কে মুখ খুললেন শীরান
বিনোদন

ম্যাকলেমোর বিতর্কে মুখ খুললেন শীরান

নিউজ ডেস্ক: প্রো-ফিলিস্তিনি মন্তব্যের জেরে র‌্যাপার ম্যাকলেমোরকে নিজের মার্কিন ট্যুর থেকে সরিয়ে দেওয়ার বিতর্কে অবশেষে মুখ খুললেন ব্রিটিশ পপ তারকা এড শীরান। ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টের আগে দেওয়া বক্...

২০ সেপ্টে ২০২৬, ০১:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.