JAZZBAAT 24 BANGLA
২৮ অক্টো ২০২৬, ০৮:১৬ পিএম
Breaking
Rahul Gandhi: টাটাকে 'অপরাধমূলকভাবে ধ্বংস করা হচ্ছে', মোদী-শাহকে কড়া তোপ রাহুলের Mid Air Attack : আকাশপথে ভয়াবহ সংকট, সাহসিকতার স্বীকৃতি পেলেন ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন NaseeruddinShah: ‘গর্বের সঙ্গে বলছি, আমি বুদ্ধিবৃত্তিক নকশাল’, ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ি... Indranil Sen: ইডির দফতর থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন TrainAccident: স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত বেড়ে ৪৬, চলছে উদ্ধারকাজ ছোট ঘরেই হাঁসফাঁস? এই ছোট ঘরকে বড় দেখানোর ৬ কৌশল ৯ পোশাকেই একাধিক স্টাইলিশ লুক, কী এই 3-3-3 Outfit Rule? চোরবাগান কাণ্ডে নিহতদের স্মরণ, নবান্নে বৈঠকের আগে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীদের Rahul Gandhi: টাটাকে 'অপরাধমূলকভাবে ধ্বংস করা হচ্ছে', মোদী-শাহকে কড়া তোপ রাহুলের Mid Air Attack : আকাশপথে ভয়াবহ সংকট, সাহসিকতার স্বীকৃতি পেলেন ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন NaseeruddinShah: ‘গর্বের সঙ্গে বলছি, আমি বুদ্ধিবৃত্তিক নকশাল’, ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ি... Indranil Sen: ইডির দফতর থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন TrainAccident: স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত বেড়ে ৪৬, চলছে উদ্ধারকাজ ছোট ঘরেই হাঁসফাঁস? এই ছোট ঘরকে বড় দেখানোর ৬ কৌশল ৯ পোশাকেই একাধিক স্টাইলিশ লুক, কী এই 3-3-3 Outfit Rule? চোরবাগান কাণ্ডে নিহতদের স্মরণ, নবান্নে বৈঠকের আগে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীদের

জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা বর্ধমানের গৌরীর

জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা বর্ধমানের গৌরীর

বর্ধমান: মাত্র ১৪ বছর বয়সেই জাতীয় মঞ্চে অসাধারণ সাফল্য অর্জন করল পূর্ব বর্ধমানের কিশোরী গৌরী মেহেরা। অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দুরন্ত পারফরম্যান্স করে দুটি বিভাগেই প্রথম স্থান অধিকার করে জিতে নিয়েছে জোড়া সোনার সম্মান। গৌরীর এই কৃতিত্বে খুশির হাওয়া বইছে শুধু তার পরিবারেই নয়, গোটা বর্ধমান জেলাজুড়েই।

১৮ ও ১৯ জুলাই গুয়াহাটির শিল্পগ্রামে অনুষ্ঠিত এই জাতীয় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রতিযোগী অংশ নেন। গৌরী ট্র্যাডিশনাল যোগাসন বিভাগে প্রথম স্থান অর্জন করার পাশাপাশি মর্যাদাপূর্ণ ‘চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন’ বিভাগেও সেরার সম্মান ছিনিয়ে নেয়। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে দুটি ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

জানা গিয়েছে, গৌরীর বিভাগে ২০০-রও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এত সংখ্যক প্রতিযোগীর মধ্যে সেরার আসন দখল করা নিঃসন্দেহে বড় সাফল্য। ছোটবেলা থেকেই যোগাসনের প্রতি তার গভীর আগ্রহ ছিল। সেই আগ্রহই ধীরে ধীরে পরিণত হয়েছে নিয়মিত অনুশীলনে। বর্তমানে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন তিনবার করে যোগাসনের প্রশিক্ষণ নেয় সে। কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং আত্মবিশ্বাসের জোরেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন তার পরিবার এবং প্রশিক্ষকরা।

গৌরী বর্তমানে বর্ধমানের ‘বর্ধমান যোগ সাধনা’ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছে। তার প্রশিক্ষক চিকু স্যার জানিয়েছেন, গৌরী অত্যন্ত পরিশ্রমী এবং নিয়মানুবর্তী। প্রতিদিন নিষ্ঠার সঙ্গে অনুশীলন করার ফলেই সে আজ জাতীয় পর্যায়ে এই সাফল্য অর্জন করতে পেরেছে। তাঁর বিশ্বাস, ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরেও দেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রয়েছে গৌরীর। সেই লক্ষ্যকে সামনে রেখেই এখন থেকে আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে।

গৌরীর এই সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং বর্ধমান যোগ সাধনা কেন্দ্রের সদস্যরা। স্থানীয় বাসিন্দারাও এই কৃতী কন্যাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই মনে করছেন, গৌরীর এই সাফল্য জেলার আরও অনেক পড়ুয়াকে যোগাসনের প্রতি আগ্রহী করে তুলবে।

অল্প বয়সেই জাতীয় স্তরে জোড়া সোনা জিতে গৌরী প্রমাণ করে দিয়েছে, স্বপ্নপূরণের জন্য প্রতিভার পাশাপাশি প্রয়োজন অধ্যবসায়, নিয়মিত অনুশীলন এবং সঠিক দিশা। আগামী দিনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করে পশ্চিমবঙ্গ ও ভারতের নাম আরও উজ্জ্বল করাই এখন তার লক্ষ্য।

49 Views 0 Likes 0 Comments

Related News

Wild Bison :লোকালয়ের কাছে বাইসনের হদিশ, সতর্ক বন দফতর
রাজ্য

Wild Bison :লোকালয়ের কাছে বাইসনের হদিশ, সতর্ক বন দফতর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার জঙ্গলে একটি বাইসনকে দেখতে পাওয়া গিয়েছে। জঙ্গলে বাইসনের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়।

২৮ অক্টো ২০২৬, ০৩:৩৪ পিএম · 2 মিনিট
Patharpratima Crocodile : লোকালয়ের রাস্তায় বিশাল কুমির, তৎপর বন দফতর
রাজ্য

Patharpratima Crocodile : লোকালয়ের রাস্তায় বিশাল কুমির, তৎপর বন দফতর

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দূর্বা চটি স্কুল মোড় এলাকার। সেখানে রাস্তার ওপর দিয়ে একটি কুমিরকে হেঁটে যেতে দেখা যায়। কুমিরটির রাস্তা পার হওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেন কেউ কেউ। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। জনবহুল রাস্তার ওপর এভাবে কুমিরের উপস্থিতি স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করে।

২৮ অক্টো ২০২৬, ০২:০৭ পিএম · 2 মিনিট
NJP GRP : বেঙ্গালুরুমুখী ট্রেনে সফর, রেল পুলিশের জালে দুই বাংলাদেশি!
রাজ্য

NJP GRP : বেঙ্গালুরুমুখী ট্রেনে সফর, রেল পুলিশের জালে দুই বাংলাদেশি!

নিউ জলপাইগুড়ি স্টেশনে যৌথ অভিযানে গ্রেফতার হলেন দুই বাংলাদেশি মহিলা। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম রাবিয়া আক্তার এবং শিউলি আক্তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনেরই বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকায়। তাঁদের গন্তব্য ছিল কেরল। তবে, কিভাবে তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

২৭ অক্টো ২০২৬, ০৯:১৫ পিএম · 2 মিনিট
Arsha News : শারীরিক স্বস্তির আশায় দীর্ঘ যাত্রা, পুরুলিয়া থেকে দণ্ডী  কেটে দেহঘর যাত্রা
রাজ্য

Arsha News : শারীরিক স্বস্তির আশায় দীর্ঘ যাত্রা, পুরুলিয়া থেকে দণ্ডী কেটে দেহঘর...

শারীরিক সমস্যার থেকে মুক্তির আশায় দণ্ডি দিয়ে দেওঘর এর বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আড়ষার মানকিয়ারী অঞ্চলের কিষনপুর গ্রামের বাসিন্দা কাশীনাথ মাহাতো।

২৭ অক্টো ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.